সাইবার জালিয়াতির টাকা হাতাতে ‘অ্যাকাউন্ট ভাড়া’, বাঁশদ্রোণী থেকে পুলিশের জালে ১

নিউজ ডেস্ক: ভিন রাজ্যের সাইবার জালিয়াতদের টাকা লুকোতে নিজের এবং পরিচিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বাঁশদ্রোণী থানার পুলিশ। ধৃতের নাম পার্থ সরকার। তদন্তকারীদের দাবি, ওই ব্যক্তির অ্যাকাউন্টে জালিয়াতির প্রায় ১৩ লক্ষ টাকা লেনদেন হয়েছে। অন্যের নথি ব্যবহার করে জালিয়াতি চক্রের জন্য ভুয়ো অ্যাকাউন্ট খোলার কাজেও পার্থ পারদর্শী ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত ২০২৫ সালের জুন মাসে। বাঁশদ্রোণীর এক বাসিন্দা বিনিয়োগের প্রলোভনে পা দিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা খোয়ান। লালবাজার ও স্থানীয় থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে দেখা যায়, প্রতারিত ব্যক্তির টাকা বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে হাতবদল হয়েছে। সেই সূত্র ধরেই পুলিশ হদিশ পায় পার্থ সরকারের, যাঁর অ্যাকাউন্টে এক দফায় ১৩ লক্ষ টাকা ঢুকেছিল এবং তা দ্রুত তুলেও নেওয়া হয়েছিল। রবিবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

জেরায় পার্থ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিন রাজ্যের এক সাইবার জালিয়াত চক্রের সঙ্গে তাঁর পরিচয় হয়। মোটা টাকা কমিশনের বিনিময়ে তাঁর নিজের অ্যাকাউন্ট ব্যবহারের প্রস্তাব দেওয়া হয় তাঁকে। শুধু তাই নয়, আরও অনেকের অ্যাকাউন্ট নম্বর ও এটিএম কার্ড জোগাড় করে ভিন রাজ্যে পাঠানোর দায়িত্বও নেন পার্থ। বিভিন্ন মানুষের প্যান, আধার বা ভোটার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি নানা অজুহাতে হাতিয়ে নিয়ে তিনি ভুয়ো অ্যাকাউন্ট খুলতেন। এরপর সেই অ্যাকাউন্টের এটিএম কার্ডগুলি ক্যুরিয়ার মারফত পাঠিয়ে দেওয়া হতো জালিয়াতদের ডেরায়। টাকা জমা পড়লেই সেই কার্ড ব্যবহার করে টাকা তুলে নেওয়া হতো। ধৃতকে জেরা করে এই চক্রের পাণ্ডাদের হদিশ পাওয়ার চেষ্টা করছে বাঁশদ্রোণী থানার পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    নিউজ ডেস্ক: বাড়ি দখলমুক্ত করতে ভাড়া করা গুন্ডা এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরি বা ইডি (ED)-র হেফাজতে রয়েছে, আর সেই গুন্ডাকে নগদে টাকা দেওয়ার অপরাধে বাড়ির মালিককেও গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় এজেন্সি!…

    Share on Social Media

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    নিউজ ডেস্ক: জরুরি চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুলেন্সের জন্য আর দালালের চক্করে ঘুরতে হবে না, বা গুণতে হবে না আকাশছোঁয়া ভাড়া। এবার ওলা (Ola) বা উবেরের (Uber) মতোই মোবাইলের একটি অ্যাপে বুক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.