সেরার সেরা চার বিষয়ই তুরুপের তাস, কলেজে ভর্তিতে নয়া নিয়মের পথে কলকাতা বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক: উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কলেজে পা রাখার স্বপ্নে এবার বড়সড় বদল আসতে চলেছে। উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত ‘সেরা চার’ (Best of Four) বিষয়ের নম্বরের ভিত্তিতেই এবার স্নাতক স্তরে পড়ুয়া ভর্তি হবে। আর যদি কোনও পড়ুয়া অনার্স নিয়ে পড়তে চান, তবে তাঁর ওই ‘বেস্ট অফ ফোর’-এর মোট নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ের নম্বর যোগ করা হবে। সূত্রের খবর, বুধবার উচ্চশিক্ষা দফতরে এই মর্মে একটি বিশদ রিপোর্ট জমা দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাজ্যজুড়ে স্নাতকে ভর্তির কেন্দ্রীয় পোর্টালে সামঞ্জস্য আনতেই উচ্চশিক্ষা দফতর সমস্ত বিশ্ববিদ্যালয়কে বার্তা দিয়েছিল। আসলে, বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনকি কলেজ ভেদেও মেধা যাচাইয়ের পদ্ধতি আলাদা হয়। সেই বৈষম্য দূর করে একটি অভিন্ন ও স্বচ্ছ পদ্ধতিতে আসতেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপ। এতে ভর্তির প্রক্রিয়া যেমন সরল হবে, তেমনই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে আবেদন করা পড়ুয়াদের মেধাতালিকা তৈরিতে সুবিধা হবে বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ।

তবে এই নয়া সমীকরণ নিয়ে শিক্ষা মহলের অন্দরেই শুরু হয়েছে গুঞ্জন। কলেজগুলির একাংশ এই ‘বেস্ট অফ ফোর’ পদ্ধতির ওপর পুরোপুরি ভরসা রাখতে পারছে না। তাঁদের মতে, শুধুমাত্র চারটি বিষয়ের ওপর ভিত্তি করে একজন পড়ুয়ার প্রকৃত মেধা বা মান যাচাই করা সবসময় সম্ভব নয়। এতে অনেক সময় যোগ্য পড়ুয়ারা পিছিয়ে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেক কলেজ অধ্যক্ষ। এই অসন্তোষের আবহে বিশ্ববিদ্যালয় শেষ পর্যন্ত এই সিদ্ধান্তেই অনড় থাকে কি না, এখন সেটাই দেখার।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.