সোশ্যাল মিডিয়ায় প্রেম, হোটেলে এনে মাদক খাইয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ! তিলজলায় গ্রেফতার যুবক

নিউজ ডেস্ক: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক। এরপর হোটেলে নিয়ে গিয়ে পানীয়ের সাথে মাদক মিশিয়ে তরুণীকে ধর্ষণের বিস্ফোরক অভিযোগ উঠল কলকাতার তিলজলায়। শুধু নির্যাতনই নয়, মারধর এবং ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে ধৃতের বিরুদ্ধে। নিগ্রহের শিকার তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বুধবার মহম্মদ হায়দার নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে তিলজলা থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিলজলার বাসিন্দা ওই নির্যাতিতা তরুণীর সঙ্গে পরিচয় হয় হায়দারের। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দু’জনে একাধিকবার দেখাসাক্ষাৎ করেন এবং বিভিন্ন জায়গায় ঘুরতেও যান। অভিযোগ, গত ২০ জুলাই তরুণীকে একটি নামী হোটেলের সামনে আসতে বলে হায়দার। দু’জনে একসঙ্গে বাইরে বেড়াতে যাওয়ার কথা বলেই তরুণীকে নিয়ে সে সোজা হোটেলের ঘরে ওঠে। সেখানেই নরম পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে তরুণীকে খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

তরুণী শারীরিক সংবেদনশীলতা হারিয়ে আচ্ছন্ন হয়ে পড়লে তাকে রাতভর আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয় এবং মারধর করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। বিষয়টি কাউকে জানালে ঘনিষ্ঠ দৃশ্যের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ২১ জুলাই কোনোমতে বাড়ি ফিরে তিলজলা থানায় লিখিত অভিযোগ জানান নির্যাতিতা। পুলিশ তৎক্ষণাৎ ধর্ষণের মামলা রুজু করে তরুণীর স্বাস্থ্যে পরীক্ষা করায় এবং পোশাক-পরিচ্ছদ বাজেয়াপ্ত করে।

ঘটনার তদন্তে নেমে বুধবার রাতে তিলজলা এলাকা থেকেই অভিযুক্ত মহম্মদ হায়দারকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত যুবক এর আগেও একাধিক তরুণীকে একই কায়দায় ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল। বৃহস্পতিবার অভিযুক্তকে আলিপুরের জেলা ও দায়রা আদালতে তোলা হয়। অভিযুক্তের পক্ষের লিগ্যাল এইডের আইনজীবী সৈকত রক্ষিত দাবি করেন, “ধর্ষণের কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি, এটি সম্পূর্ণ মিথ্যা এবং একটি পারস্পরিক প্রেমের সম্পর্কের ঘটনা।” অন্যদিকে সরকারি আইনজীবী সাজ্জাদ আলি খান আদালতে স্পষ্ট জানান, উপযুক্ত তথ্যপ্রমাণ ও বয়ানের ভিত্তিতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.