আরজি কর আন্দোলনের প্রতিবাদী মুখ চিকিৎসক তাপস প্রামাণিকের নাবালিকা ভাগ্নি নিখোঁজ, ৭২ ঘণ্টা কেটে গেলেও অন্ধকারে পুলিশ

নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের সেই অভিশপ্ত রাতে ‘অভয়া’কে মৃত বলে ঘোষণা করেছিলেন তিনি। তারপর থেকে বিচার চেয়ে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার তাপস প্রামাণিক। এ বার নির্বাচনের তপ্ত আবহে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল তাঁরই ১৪ বছর বয়সি নাবালিকা ভাগ্নি। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকার এই ঘটনায় ইতিমধ্য়েই ৭২ ঘণ্টা পার হয়ে গিয়েছে, কিন্তু পুলিশ এখনও পর্যন্ত নাবালিকার কোনও হদিস দিতে পারেনি। চরম উৎকণ্ঠা ও আশঙ্কার মধ্যে দিন কাটছে পরিবারটির।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ নাবালিকা নবম শ্রেণির ছাত্রী। ছোটবেলায় মাকে হারানো মেয়েটি তার মামা তাপস প্রামাণিকের কাছেই থাকত। গত ১৬ এপ্রিল সকাল ৮টা নাগাদ বাড়ি থেকে টিউশন পড়তে যাওয়ার নাম করে বেরিয়েছিল সে। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। ওই সময় তাপসবাবু আরজি কর হাসপাতালে ডিউটিতে ছিলেন। খবর পেয়েই তিনি ঠাকুরনগরে পৌঁছন এবং গাইঘাটা থানায় নিখোঁজ ডায়েরি করেন। কিন্তু শনিবার রাত পর্যন্ত পুলিশ ওই নাবালিকার কোনও সন্ধান দিতে পারেনি।

এই নিখোঁজ রহস্যের নেপথ্যে কোনও গভীর চক্রান্ত বা প্রতিহিংসার যোগ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাপস প্রামাণিক কেবল আরজি কর আন্দোলনের অগ্রণী মুখই নন, তিনি রাজনৈতিক ভাবে বিজেপির সঙ্গেও যুক্ত। সাম্প্রতিক নির্বাচনী প্রচারে তাঁকে বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি ও সজল ঘোষের সমর্থনে সরব হতে দেখা গিয়েছে। এমনকি ‘অভয়া’র মায়ের হয়েও তিনি প্রচার করেছেন। তাপসবাবুর কথায়, ‘‘আমি অভয়াকাণ্ডের প্রতিবাদ করেছি এবং বিরোধী প্রার্থীর হয়ে প্রচারে অংশ নিয়েছি। এর ফলেই কি আমার ভাগ্নিকে অপহরণ করা হল? কিছুই বুঝতে পারছি না। পুলিশও কোনও ইতিবাচক খবর দিতে পারছে না।’’ তিনি অবিলম্বে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের হস্তক্ষেপ দাবি করেছেন।

গাইঘাটা থানার এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তবে ওই নাবালিকার কাছে কোনও মোবাইল ফোন না থাকায় ট্র্যাকিং করতে সমস্যা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তার গতিবিধি বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। ভোটের ডামাডোলের মাঝে এই নিখোঁজ রহস্য জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Share on Social Media
  • Related Posts

    সন্দেহের বশে স্ত্রীকে কাঁচি দিয়ে কোপ! গাইঘাটায় নৃশংস হামলার পর পলাতক স্বামী

    নিউজ ডেস্ক: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শনিবার গাইঘাটা থানার করোলা গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় দীপা মণ্ডল…

    Share on Social Media

    মতুয়া মেলার ভিড়ে গা ঢাকা, বড়বাজারের পকেটমারি কাণ্ডে ঠাকুরনগর থেকে ধৃত ৫ মহিলা

    নিউজ ডেস্ক: বড়বাজারের ওল্ড চীনাবাজার স্ট্রিটে ব্যবসায়ীর লক্ষাধিক টাকা চুরির কিনারা করল লালবাজার। সোমবার বিকেলে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে চলা মতুয়া মেলায় অভিযান চালিয়ে পাঁচ মহিলা পকেটমারকে গ্রেপ্তার করলেন কলকাতা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.