হাঁসুয়া হাতে শাশুড়িকে এলোপাথাড়ি কোপ, বর্ধমানে গৃহবধূর তাণ্ডবে ত্রস্ত পাড়া!

নিউজ ডেস্ক: বর্ধমানের ২ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লিতে হাঁসুয়া হাতে রীতিমতো তাণ্ডব চালাল এক গৃহবধূ। অভিযোগ, সামান্য পারিবারিক অশান্তির জেরে নিজের বৃদ্ধা শাশুড়িকে এলোপাথাড়ি কোপ মারে সে। আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর হাঁসুয়া হাতে ওই গৃহবধূ পাড়ায় দাপিয়ে বেড়ালে আতঙ্কে অনেকেই নিজেদের বাড়ির দরজা বন্ধ করে দেন।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে একটি হাঁসুয়া নিয়ে শাশুড়ির উপর চড়াও হয় ওই গৃহবধূ। প্রথমে শাশুড়ির পায়ে কোপ মারা হয়, এরপর ঘাড়ের কাছেও আঘাত করা হয় বলে অভিযোগ। বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তেই গৃহবধূ হাঁসুয়া হাতে বাড়ির বাইরে বেরিয়ে আসে। পাড়ায় বেরিয়ে সে একাধিক বাড়ির দরজাতেও হাঁসুয়ার কোপ মারে। আরও চাঞ্চল্যকর বিষয় হল, নিজের নাবালক ছেলেকে হামলার দৃশ্য ক্যামেরাবন্দি করার নির্দেশ দেয় সে। ছেলে রাজি না হওয়ায় তাকে ভয় দেখালে, সে বাধ্য হয়ে হামলার দৃশ্য ভিডিও করে।

গৃহবধূর এমন রুদ্রমূর্তি দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই নিজেদের দরজা বন্ধ করে দেন। তবে কয়েকজন সাহসী প্রতিবেশী তাকে আটকানোর চেষ্টা করলে তাদের উপরেও হামলা চালানোর চেষ্টা করে সে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর স্থানীয়রা তার হাত থেকে হাঁসুয়া কেড়ে নিতে সক্ষম হন।

খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই বধূকে আটক করে। পুলিশি জিজ্ঞাসাবাদে সে জানায়, শাশুড়ি বিভিন্ন বিষয়ে তার সঙ্গে অশান্তি করতেন, সেই কারণেই সে তাঁকে মারার ছক কষেছিল। এমনকি, হামলার পর তার মধ্যে কোনও অনুশোচনা দেখা যায়নি এবং নিজের অপরাধ স্বীকার করে সে। পুলিশের কাছে তার দাবি, নিজের অপরাধের প্রমাণ দেওয়ার জন্যই সে ছেলেকে দিয়ে হামলার ভিডিও করায়। এক পুলিশ আধিকারিক বলেন, “ওই গৃহবধূর কথায় অসংলগ্নতা রয়েছে। সে মানসিকভাবে সুস্থ কি না, তা নিয়ে সংশয় আছে।” এই ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিলেন না।

স্থানীয়রা জানান, শাশুড়ি এবং বউমার মধ্যে প্রায় প্রতিদিনই অশান্তি লেগে থাকত। এদিনও সেভাবেই শুরু হয়েছিল। প্রথমে কেউ বিষয়টিকে গুরুত্ব না দিলেও, পরে শাশুড়ির কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। কিন্তু গৃহবধূর হিংস্র রূপ দেখে পিছু হটেন তাঁরা।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.