উদ্বোধনের আগেই ভেঙেচুরে একাকার! বাঁকুড়ার নতুন রেল স্টেশন ঘিরে ক্ষোভ, শুরু তৃণমূল-বিজেপি তরজা

নিউজ ডেস্ক: উদ্বোধনের আগেই ভগ্নদশা! বাঁকুড়ার কেশরা-কাটজুড়িডাঙা রেল স্টেশনের প্ল্যাটফর্মের কংক্রিট ব্লক উঠে গিয়েছে, কিছু অংশে দেখা দিয়েছে ফাটল। আগামীকাল, সোমবার থেকে এই স্টেশনে লোকাল ট্রেন দাঁড়ানোর কথা থাকলেও, তার আগেই এমন বেহাল অবস্থা দেখে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এই ঘটনা ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

দীর্ঘদিন ধরে বাঁকুড়া শহর সংলগ্ন কাটজুড়িডাঙা, কেশরা, শালবনী-সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা ট্রেন ধরতে গিয়ে চরম সমস্যায় পড়তেন। বাড়ির পাশে রেললাইন থাকলেও প্রায় ৭ কিলোমিটার দূরে বাঁকুড়া স্টেশন বা ১০ কিলোমিটার দূরে ছাতনা স্টেশনে যেতে হত তাঁদের। এর প্রতিকার চেয়ে দীর্ঘদিন ধরে কেশরা-কাটজুড়িডাঙা এলাকায় একটি রেল স্টেশন নির্মাণের দাবিতে আন্দোলন চলছিল। অবশেষে স্টেশনটি নির্মিত হলেও দীর্ঘ সময় অনাদরে পড়ে থাকার কারণে এর পরিকাঠামোয় ক্ষতি হয়েছে।

রেলের আদ্রা ডিভিশনের এক আধিকারিক জানিয়েছেন, “ওই স্টেশনে এখনও কাজ চলছে। প্ল্যাটফর্ম তৈরির কাজ বেশ কিছুদিন আগেই সম্পূর্ণ হয়েছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারণে সমস্যা তৈরি হতে পারে। আমরা কিছু জায়গায় ইতিমধ্যে মেরামতের কাজ করেছি এবং বাকি কাজও হয়ে যাবে। যাত্রী স্বাচ্ছন্দ্যকে আমরা গুরুত্ব দেব।” সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। আপাতত আপ ও ডাউনে ১০টি লোকাল ট্রেন এই স্টেশনে থামবে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, “বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রক বাঁকুড়াকে বরাবর বঞ্চিত করে এসেছে। ছাতনা-মুকুটমণিপুর, বাঁকুড়া-মেজিয়া রেল প্রকল্প বিশবাঁও জলে। কেশরা-কাটজুড়িডাঙা রেল স্টেশনও উদ্বোধনের আগেই ভেঙেচুরে একাকার! আগামী দিনে আমরা রেলের এই বঞ্চনা বাঁকুড়াবাসীর কাছে তুলে ধরব।”

পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। তিনি বলেন, “তৃণমূলের মুখে বঞ্চনার কথা মানায় না। বাঁকুড়া স্টেশনের আধুনিকীকরণ-সহ গত কয়েক বছরে জেলায় রেলের উন্নয়নে অনেক কাজ হয়েছে। বারবার বলা সত্ত্বেও রাজ্য সরকার বাঁকুড়ায় রেল প্রকল্পের জন্য জমি দেয়নি।” ছাতনা-মুকুটমণিপুর রেল প্রকল্পকে এখনো ‘মৃত’ ঘোষণা করা হয়নি এবং জমি পেলেই প্রকল্প রূপায়িত হবে বলেও তিনি দাবি করেন।

কেশরা-কাটজুড়িডাঙা রেলস্টেশন উন্নয়ন কমিটির সম্পাদক মৃত্যুঞ্জয় পাল বলেন, “যাত্রীদের সুবিধার্থে রেলকে আরও অনেক কাজ করতে হবে। ট্রেনের স্টপের সংখ্যাও যাতে আগামী দিনে বাড়ানো হয়, সেই দাবি আমরা রেলকর্তাদের জানাব।”

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.