৫০ হাজারে মিলবে পাঁচ ভারতীয় ভোটার কার্ড? বিএলও-র ভাইরাল অডিও ঘিরে শোরগোল বাগদায়

নিউজ ডেস্ক: রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ এখনও চলছে। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণও স্থির হয়ে গিয়েছে। ঠিক তার আগেই এক বিস্ফোরক অডিও ক্লিপ (যার সত্যতা যাচাই করেনি ভয়েস বাংলা নিউজ) ঘিরে তোলপাড় শুরু হল উত্তর ২৪ পরগনার বাগদায়। অভিযোগ, টাকার বিনিময়ে পাঁচ বাংলাদেশি নাগরিকের নাম ভারতের ভোটার তালিকায় তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন জনৈক বিএলও। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।

ঘটনার কেন্দ্রে বাগদার ১২০ নম্বর বুথের বিএলও চন্দ্রকান্ত। ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপে শোনা যাচ্ছে, এক ব্যক্তির সঙ্গে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে দর কষাকষি চলছে ওই বিএলও-র। যেখানে স্পষ্ট বলা হয়েছে, পাঁচজনের নাম তোলার জন্য ৫০ হাজার টাকা লাগবে। অর্থাৎ, মাথাপিছু ১০ হাজার টাকা দিলেই মিলবে ভারতীয় ভোটারের স্বীকৃতি। এমনকি নথিতে কোনও অংশ ‘আনম্যাপড’ বা ফাঁকা থাকলে তা কৌশলে মুছে দেওয়ার পদ্ধতি নিয়েও আলোচনা শোনা গিয়েছে ওই অডিওতে। কথোপকথনের মধ্যে বিএলও, ইআরও (ERO) এমনকি মাইক্রো অবজার্ভারের নামও উঠে এসেছে।

এই মারাত্মক অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বিএলও চন্দ্রকান্তের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএলও। তাঁর দাবি, “এটি সম্পূর্ণ মিথ্যা। এআই-এর (AI) যুগে এই ধরনের অডিও কেউ বানিয়ে থাকতেই পারে। আমাকে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে।” তিনি আরও জানান, কোনও অডিও ভাইরাল হয়েছে তা তাঁর জানার প্রয়োজন নেই, তদন্ত হলেই সত্যতা সামনে আসবে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভোটার তালিকা সংশোধনের মতো স্পর্শকাতর প্রক্রিয়ায় এমন কারচুপির অভিযোগ ওঠায় প্রশাসনের অন্দরেও অস্বস্তি বেড়েছে। প্রকৃতই কোনও পাচার চক্র বা জালিয়াতি কাজ করছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.