বধূকে মারধর করে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ, প্রভাবশালী তৃণমূল নেতাসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক: বধূকে নৃশংসভাবে মারধর করে রাস্তার ধারে ফেলে রাখার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব দোলাইগাঁও এলাকায়। শনিবার রাতের এই ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে। ধৃত শ্বশুর সামিউল হক এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত হওয়ায় ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলেও শোরগোল পড়ে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগে গোলাবাড়ি এলাকার তাহেরা খাতুনের সঙ্গে বিয়ে হয়েছিল মোতালেব হোসেনের। তাঁদের তিন বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের বছরখানেক পর থেকেই মোতালেব এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। পরিবারে এই নিয়ে বিবাদ শুরু হলে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাহেরার ওপর অকথ্য শারীরিক ও মানসিক অত্যাচার চালাত বলে অভিযোগ।

শনিবার রাতে সেই বিবাদ চরমে পৌঁছালে মোতালেব, সামিউল ও তাঁর স্ত্রী মিলে তাহেরাকে বেধড়ক মারধর করেন। অভিযোগ, তাঁকে আধমরা অবস্থায় বাড়ির পাশে রাস্তায় ফেলে রাখা হয়। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে ক্রান্তি পুলিশ ফাঁড়িতে খবর দিলে রাতেই অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ। বর্তমানে তাহেরা খাতুন গুরুতর জখম অবস্থায় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

গৃহবধূর কাকা তজিবুল ইসলামের দাবি, “গত তিন বছর ধরে ভাইজির ওপর অত্যাচার চলছে। শ্বশুর প্রভাবশালী তৃণমূল নেতা হওয়ায় আগে প্রশাসনের কাছে জানিয়েও বিচার পাইনি। শনিবার রাতে ওঁকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল।” গ্রেফতার হওয়ার পর অভিযুক্ত মোতালেব অন্য এক যুবতীকে বিয়ে করার কথা স্বীকার করেছেন। অন্যদিকে, অভিযুক্ত সামিউল হকের দাবি, “গ্রামে অনেকেই দ্বিতীয় বিয়ে করেছে।” যদিও অত্যাচারের অভিযোগ নিয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। পুলিশ ধৃতদের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠিয়েছে।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.