ভয়াবহ না কি ভুয়ো? সাঁইথিয়ায় রেললাইনে বোমাতঙ্ক, ভোটের মুখে দফায় দফায় ধমকি আদালতে

নিউজ ডেস্ক: একদিকে সাঁইথিয়া স্টেশনের অদূরে রেললাইনে বোমাতঙ্ক, অন্যদিকে জেলা আদালতগুলিতে একের পর এক ই-মেল মারফত বিস্ফোরণের হুমকি— সব মিলিয়ে বীরভূম জুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। বুধবার দুপুরে সাঁইথিয়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আপ লাইনের ধারে বোমা উদ্ধারের খবর চাউর হতেই আতঙ্কিত হয়ে পড়েন নিত্যযাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই লাইনে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ করে দেয় পূর্ব রেল কর্তৃপক্ষ।

রেল সূত্রে খবর, সাঁইথিয়া স্টেশনের কাছে ১৪ নম্বর এলসি গেট সংলগ্ন এলাকা থেকে একটি সন্দেহভাজন বস্তু উদ্ধার হয়। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন আরপিএফ (RPF) এবং জিআরপি (GRP) কর্মীরা। নিরাপত্তার খাতিরে অন্ডাল-সাঁইথিয়া এবং বর্ধমান-সাঁইথিয়া শাখায় ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়। বোমাস্ক্রোয়াড গিয়ে এলাকাটি নিরাপদ ঘোষণা করার পর ফের পরিষেবা স্বাভাবিক হয়। তবে এই ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।

রেলপথের এই উত্তেজনার মধ্যেই এদিন ফের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একাধিক আদালতে ই-মেল মারফত বোমা হামলার হুমকি দেওয়া হয়। সূত্রের খবর, সিউড়ি ও আসানসোল জেলা আদালত এবং ঝাড়খণ্ডের ধানবাদ দেওয়ানি আদালতে এই হুমকি বার্তা পৌঁছলে হুলস্থুল পড়ে যায়। দ্রুত আদালত চত্বর খালি করে দিয়ে তল্লাশি চালায় পুলিশ ও ডগ স্কোয়াড। যদিও শেষ পর্যন্ত কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। মঙ্গলবারও রাজ্যের অন্তত ছ’টি আদালতে একই ধরণের ভুয়ো হুমকি দেওয়া হয়েছিল। বারবার এই ধরণের হুমকিতে সাইবার অপরাধীদের যোগ রয়েছে বলে অনুমান করছে পুলিশ। সাঁইথিয়ার রেললাইনে পাওয়া বোমার সঙ্গে এই ই-মেল হুমকির কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছে সাইবার ক্রাইম সেল।

Share on Social Media
  • Related Posts

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!

    নিউজ ডেস্ক: স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিদ্যুৎ গ্রাহক সংগঠনগুলির প্রতিবাদ ও তীব্র আন্দোলনের আবহেই বড়সড় নির্দেশিকা সামনে এল। একাধিক গ্রাহক সংগঠনের বিক্ষোভ সত্ত্বেও স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্তে অনড়…

    Share on Social Media

    একুশে জুলাইয়ের কমিশন রিপোর্ট সামনে আনলেন শুভেন্দু, নতুন এফআইআর ও ক্ষতিপূরণের সুযোগের ঘোষণা!

    নিউজ ডেস্ক: আজ, মঙ্গলবার কলকাতার তিনটি পৃথক স্থানে একুশে জুলাইয়ের শহিদ তর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। বিড়লা তারামণ্ডলের সামনে সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়ো রোডের সামনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বেহালার তরুণীকে ফ্ল্যাটে চড়াও হয়ে লাগাতার ধর্ষণ ও ব্ল্যাকমেল! দক্ষিণ কলকাতার নামী গ্রহরত্ন ব্যবসায়ী শেখ আবিদ গ্রেপ্তার

    বেহালার তরুণীকে ফ্ল্যাটে চড়াও হয়ে লাগাতার ধর্ষণ ও ব্ল্যাকমেল! দক্ষিণ কলকাতার নামী গ্রহরত্ন ব্যবসায়ী শেখ আবিদ গ্রেপ্তার

    নিউটাউনের রক্তস্নাত ফ্ল্যাটে বোবা কান্না, নিঃসঙ্গ পোষা বিড়ালকে উদ্ধার করল পুলিশ! রহস্যে নতুন মোড়

    নিউটাউনের রক্তস্নাত ফ্ল্যাটে বোবা কান্না, নিঃসঙ্গ পোষা বিড়ালকে উদ্ধার করল পুলিশ! রহস্যে নতুন মোড়

    চালক সেজে কোটি টাকার মুদি সামগ্রী উধাও! অবশেষে পুলিশি অভিযানে উধাও চক্রের পর্দাফাঁস, নরেন্দ্রপুরে গ্রেপ্তার ২

    চালক সেজে কোটি টাকার মুদি সামগ্রী উধাও! অবশেষে পুলিশি অভিযানে উধাও চক্রের পর্দাফাঁস, নরেন্দ্রপুরে গ্রেপ্তার ২

    সল্টলেক সেক্টর ফাইভে দিনেদুপুরে দিনদুপু্রে যুবককে অপহরণ! সিসিটিভি ফুটেজ দেখে ২ ঘণ্টায় উদ্ধার করল পুলিশ

    সল্টলেক সেক্টর ফাইভে দিনেদুপুরে দিনদুপু্রে যুবককে অপহরণ! সিসিটিভি ফুটেজ দেখে ২ ঘণ্টায় উদ্ধার করল পুলিশ

    বিশ্বকাপের উন্মাদনায় মেতে বারাসত! খুদেদের মাঠে ফেরাতে ফুটবল ‘মিলন মেলা’ ও স্মারক সম্মান ক্লাবের

    বিশ্বকাপের উন্মাদনায় মেতে বারাসত! খুদেদের মাঠে ফেরাতে ফুটবল ‘মিলন মেলা’ ও স্মারক সম্মান ক্লাবের

    মেয়ো হাসপাতালে আচমকা দুই মন্ত্রী! বাক্সবন্দি পড়ে নতুন যন্ত্রপাতি, ৪৮ ঘণ্টার মধ্যে প্রিন্সিপালের জবাবদিহি তলব

    মেয়ো হাসপাতালে আচমকা দুই মন্ত্রী! বাক্সবন্দি পড়ে নতুন যন্ত্রপাতি, ৪৮ ঘণ্টার মধ্যে প্রিন্সিপালের জবাবদিহি তলব
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.