মাঝরাতে জাতীয় সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জীবন্ত দগ্ধ ২

নিউজ ডেস্ক: মাঝরাতে জাতীয় সড়কে ভয়াবহ বিপর্যয়। দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর দাউদাউ করে জ্বলে উঠল আগুন। সেই লেলিহান শিখা গ্রাস করল দুই চালক ও খালাসীকে। বৃহস্পতিবার গভীর রাতে কিশনগঞ্জের কোচধামন থানা এলাকার সপ্টিয়া বিশুনপুর চকে ৩২৭-ই জাতীয় সড়কের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, একটি ট্রাক মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায়। জ্বলন্ত ট্রাকের ভিতর থেকে বেরনোর সুযোগটুকুও পাননি দুর্ভাগা দুই ব্যক্তি। ট্রাকের কেবিনেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের।

পুলিশ সূত্রে খবর, মৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা। অন্য ট্রাকটির চালক মহম্মদ রফিকও মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। জখম ওই চালক পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁকে উদ্ধার করে কিশনগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বরাতজোরে ওই ট্রাকের খালাসী সময়মতো লাফিয়ে নামতে পারায় প্রাণে বেঁচে গিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই কোচধামন থানার আইসি রণজয় কুমারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। শুক্রবার সকালে দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জেরে ৩২৭-ই জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয়, পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঠিক কী কারণে এই সংঘর্ষ, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!

    নিউজ ডেস্ক: স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিদ্যুৎ গ্রাহক সংগঠনগুলির প্রতিবাদ ও তীব্র আন্দোলনের আবহেই বড়সড় নির্দেশিকা সামনে এল। একাধিক গ্রাহক সংগঠনের বিক্ষোভ সত্ত্বেও স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্তে অনড়…

    Share on Social Media

    একুশে জুলাইয়ের কমিশন রিপোর্ট সামনে আনলেন শুভেন্দু, নতুন এফআইআর ও ক্ষতিপূরণের সুযোগের ঘোষণা!

    নিউজ ডেস্ক: আজ, মঙ্গলবার কলকাতার তিনটি পৃথক স্থানে একুশে জুলাইয়ের শহিদ তর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। বিড়লা তারামণ্ডলের সামনে সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়ো রোডের সামনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    নিউটাউনের রক্তস্নাত ফ্ল্যাটে বোবা কান্না, নিঃসঙ্গ পোষা বিড়ালকে উদ্ধার করল পুলিশ! রহস্যে নতুন মোড়

    নিউটাউনের রক্তস্নাত ফ্ল্যাটে বোবা কান্না, নিঃসঙ্গ পোষা বিড়ালকে উদ্ধার করল পুলিশ! রহস্যে নতুন মোড়

    চালক সেজে কোটি টাকার মুদি সামগ্রী উধাও! অবশেষে পুলিশি অভিযানে উধাও চক্রের পর্দাফাঁস, নরেন্দ্রপুরে গ্রেপ্তার ২

    চালক সেজে কোটি টাকার মুদি সামগ্রী উধাও! অবশেষে পুলিশি অভিযানে উধাও চক্রের পর্দাফাঁস, নরেন্দ্রপুরে গ্রেপ্তার ২

    সল্টলেক সেক্টর ফাইভে দিনেদুপুরে দিনদুপু্রে যুবককে অপহরণ! সিসিটিভি ফুটেজ দেখে ২ ঘণ্টায় উদ্ধার করল পুলিশ

    সল্টলেক সেক্টর ফাইভে দিনেদুপুরে দিনদুপু্রে যুবককে অপহরণ! সিসিটিভি ফুটেজ দেখে ২ ঘণ্টায় উদ্ধার করল পুলিশ

    বিশ্বকাপের উন্মাদনায় মেতে বারাসত! খুদেদের মাঠে ফেরাতে ফুটবল ‘মিলন মেলা’ ও স্মারক সম্মান ক্লাবের

    বিশ্বকাপের উন্মাদনায় মেতে বারাসত! খুদেদের মাঠে ফেরাতে ফুটবল ‘মিলন মেলা’ ও স্মারক সম্মান ক্লাবের

    মেয়ো হাসপাতালে আচমকা দুই মন্ত্রী! বাক্সবন্দি পড়ে নতুন যন্ত্রপাতি, ৪৮ ঘণ্টার মধ্যে প্রিন্সিপালের জবাবদিহি তলব

    মেয়ো হাসপাতালে আচমকা দুই মন্ত্রী! বাক্সবন্দি পড়ে নতুন যন্ত্রপাতি, ৪৮ ঘণ্টার মধ্যে প্রিন্সিপালের জবাবদিহি তলব

    ময়দানে তরুণীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু: পুলিশের চার্জশিটে ‘লঘু ধারা’, অসন্তুষ্ট মা ফের তদন্তের দাবিতে ব্যাঙ্কশাল আদালতে

    ময়দানে তরুণীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু: পুলিশের চার্জশিটে ‘লঘু ধারা’, অসন্তুষ্ট মা ফের তদন্তের দাবিতে ব্যাঙ্কশাল আদালতে
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.