ব্যবসায়িক কাজে ভারতে এসে অসুস্থ বাংলাদেশি যুবক, বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন

নিউজ ডেস্ক: সীমান্ত পেরিয়ে ওপার বাংলা থেকে এপারে আসতেই বিপত্তি। শনিবার সকালে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে অসুস্থ হয়ে পড়লেন শেখ মহিম (২৩) নামে এক বাংলাদেশি যুবক। বাংলাদেশের খুলনার বাসিন্দা ওই যুবক বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শরীরে জ্বরের পাশাপাশি র‍্যাশ দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

জানা গিয়েছে, এদিন সকালে পেট্রাপোল সীমান্ত দিয়ে বৈধ নথিপত্র নিয়ে ব্যবসায়িক প্রয়োজনে কলকাতায় আসার কথা ছিল মহিমের। কিন্তু সীমান্ত পেরোনোর পরেই তিনি গুরুতর অসুস্থবোধ করতে শুরু করেন। সীমান্তে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা করার পর বিষয়টি দ্রুত বনগাঁর সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানান। কালবিলম্ব না করে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়।

বনগাঁর সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক সাহা রায় জানিয়েছেন, যুবকটির শারীরিক অবস্থার কথা জানতে পেরেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর অসুস্থতার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। আইসোলেশন ওয়ার্ডে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এই ঘটনায় সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    ভোটের আগে আমজনতার ভয় কাটাতে ‘ডেডলাইন’, রোজ এলাকায় গিয়ে ছবি আপলোডের নির্দেশ নবান্নের

    নিউজ ডেস্ক: রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে ভোটারদের মনোবল বাড়াতে এ বার কোমর বেঁধে ময়দানে নামছে প্রশাসন। জেলাশাসক ও পুলিশ সুপারদের যৌথভাবে এলাকায় এলাকায় গিয়ে ভোটারদের আশ্বস্ত করার যে…

    Share on Social Media

    শুধু চুনোপুঁটি নয়, এ বার নজরে ‘রাঘববোয়াল’! অপরাধীদের ‘মাথা’ ধরতে থানাগুলিকে চরমসীমা কমিশনের

    নিউজ ডেস্ক: রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এ বার রণকৌশল বদলাল নির্বাচন কমিশন। কেবল নিচুতলার ‘ট্রাবল মঙ্গার’ বা দাগি অপরাধীদের ধরপাকড় করলেই যে শান্তি ফিরবে না, তা বিলক্ষণ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    হাজার কোটির লেনদেন, ২৫টি ভুয়ো সংস্থা! সোনা পাপ্পুর ‘অস্ত্র’ জোগানে ইডি জালে বেহালার ব্যবসায়ী

    হাজার কোটির লেনদেন, ২৫টি ভুয়ো সংস্থা! সোনা পাপ্পুর ‘অস্ত্র’ জোগানে ইডি জালে বেহালার ব্যবসায়ী

    জশপুরের জঙ্গলে আকাশপথে বিপর্যয়! গাছে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ২ পাইলট

    জশপুরের জঙ্গলে আকাশপথে বিপর্যয়! গাছে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ২ পাইলট

    বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী! ২০ বছরের দাম্পত্য কলহের রক্তক্ষয়ী পরিণতি বড়ঞায়

    বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী! ২০ বছরের দাম্পত্য কলহের রক্তক্ষয়ী পরিণতি বড়ঞায়

    ভোটের আগে আমজনতার ভয় কাটাতে ‘ডেডলাইন’, রোজ এলাকায় গিয়ে ছবি আপলোডের নির্দেশ নবান্নের

    ভোটের আগে আমজনতার ভয় কাটাতে ‘ডেডলাইন’, রোজ এলাকায় গিয়ে ছবি আপলোডের নির্দেশ নবান্নের

    শুধু চুনোপুঁটি নয়, এ বার নজরে ‘রাঘববোয়াল’! অপরাধীদের ‘মাথা’ ধরতে থানাগুলিকে চরমসীমা কমিশনের

    শুধু চুনোপুঁটি নয়, এ বার নজরে ‘রাঘববোয়াল’! অপরাধীদের ‘মাথা’ ধরতে থানাগুলিকে চরমসীমা কমিশনের

    ভোটের ময়দানে নিরক্ষর থেকে ডক্টরেট: প্রথম দফার প্রার্থীদের পড়াশোনার বহর দেখে তাজ্জব নজরদারি সংস্থা

    ভোটের ময়দানে নিরক্ষর থেকে ডক্টরেট: প্রথম দফার প্রার্থীদের পড়াশোনার বহর দেখে তাজ্জব নজরদারি সংস্থা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.