লক্ষ্য ২০২৬: রাজ্যে ৫ হাজার কিমি ‘পরিবর্তন যাত্রা’ বিজেপির, সমাপ্তিতে ব্রিগেডে মোদী

নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই রাজ্যে অলআউট ঝাঁপাতে চাইছে বিজেপি। রবিবার, ১ মার্চ থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হচ্ছে গেরুয়া শিবিরের মেগা কর্মসূচি ‘পরিবর্তন যাত্রা’। প্রায় পাঁচ হাজার কিলোমিটার দীর্ঘ এই যাত্রার সমাপ্তি ঘটবে ১০ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের ডাক দিয়ে এই যাত্রার স্লোগান রাখা হয়েছে— ‘পালটানো দরকার, চাই বিজেপি সরকার’।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই যাত্রার রূপরেখা স্পষ্ট করেছেন। উত্তর থেকে দক্ষিণ— রাজ্যের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রান্ত থেকে একযোগে এই যাত্রার সূচনা হচ্ছে। শিলিগুড়িতে এই কর্মসূচির ফ্ল্যাগ অফ করবেন বিজেপি নেতা নীতিন নবীন। অন্যদিকে, ২ মার্চ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভার মধ্য দিয়ে যাত্রার পালে বাড়তি হাওয়া দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া হাওড়ার আমতা থেকে যাত্রার সূচনা করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

বিজেপি নেতৃত্বের দাবি, ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত ২৫০টির ওপর দিয়ে যাবে এই পরিবর্তন যাত্রা। পথে ৬৬টি বড় জনসভা এবং প্রায় ৩০০টি পথসভার পরিকল্পনা রয়েছে। জে পি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, স্মৃতি ইরানি এবং দেবেন্দ্র ফড়নবিসের মতো কেন্দ্রীয় হেভিওয়েট নেতারাও বিভিন্ন পর্যায়ে এই যাত্রায় শামিল হবেন। তবে ৩ ও ৪ মার্চ দোল ও হোলি উৎসবের কারণে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত থাকবে। দুর্নীতির অভিযোগ তুলে এবং পরিবর্তনের বার্তা নিয়ে শুরু হওয়া এই যাত্রা শেষ পর্যন্ত বিধানসভা ভোটের সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Share on Social Media
  • Related Posts

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    নিউজ ডেস্ক: বাড়ি দখলমুক্ত করতে ভাড়া করা গুন্ডা এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরি বা ইডি (ED)-র হেফাজতে রয়েছে, আর সেই গুন্ডাকে নগদে টাকা দেওয়ার অপরাধে বাড়ির মালিককেও গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় এজেন্সি!…

    Share on Social Media

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    নিউজ ডেস্ক: জরুরি চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুলেন্সের জন্য আর দালালের চক্করে ঘুরতে হবে না, বা গুণতে হবে না আকাশছোঁয়া ভাড়া। এবার ওলা (Ola) বা উবেরের (Uber) মতোই মোবাইলের একটি অ্যাপে বুক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.