ভোটার তালিকায় বিডিও-র নামও ‘উধাও’! নজিরবিহীন বিভ্রাটে তটস্থ জলপাইগুড়ি

নিউজ ডেস্ক: রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতেই বড়সড় বিড়ম্বনার মুখে প্রশাসন। সাধারণ মানুষ তো বটেই, এবার খোদ ব্লকের শীর্ষ আধিকারিকের নামই বাদ পড়ল ভোটার তালিকা থেকে। জলপাইগুড়ির ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডুর নাম চূড়ান্ত তালিকায় না থাকায় জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আলিপুরদুয়ার পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় এইআরও (AERO) হওয়া সত্ত্বেও কীভাবে তাঁর নাম বাদ গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ময়নাগুড়িতে গত দু’বছর ধরে বিডিও পদে কর্মরত প্রসেনজিৎ কুণ্ডু নিজে এই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত। স্বাভাবিকভাবেই নিজের নাম বাদ পড়ায় তিনি নিজেও বিস্মিত, যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে চাননি তিনি। আলিপুরদুয়ারের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থপ্রতিম ঘোষ এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, “নির্বাচন কমিশনের তাড়াহুড়ো করে কাজ করার ফলেই এই বিপুল অসঙ্গতি। খোদ বিডিও-র সঙ্গেই যদি এমনটা হয়, তবে সাধারণ মানুষের অবস্থা সহজেই অনুমেয়।”

শনিবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের বর্তমান মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। তবে এই তালিকার মধ্যেও প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও ‘বিবেচনাধীন’ বা ‘বিচারাধীন’ পর্যায়ে রয়েছে। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এখনও পর্যন্ত মোট বাদের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। বিচারকদের পর্যবেক্ষণে থাকা নামগুলি থেকে ভবিষ্যতে আরও নাম বাদ যাওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই নতুন ভোটারদের নামও যুক্ত হতে পারে। তবে প্রশাসনিক পদাধিকারীর নামই তালিকা থেকে উধাও হওয়ার ঘটনায় কমিশনের কর্মপদ্ধতি নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    ভোটের দফায় কাটছাঁটের পর এ বার কমছে গণনাকেন্দ্র, তালিকা প্রকাশ করল কমিশন

    নিউজ ডেস্ক: রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ায় আরও এক ধাপ বড় পরিবর্তনের পথে হাঁটল নির্বাচন কমিশন। গত বিধানসভা নির্বাচনের তুলনায় এ বার যেমন ভোটের দফা কমানো হয়েছে, তেমনই নজিরবিহীনভাবে কমিয়ে দেওয়া হলো…

    Share on Social Media

    বুথ এল ঘরের দুয়ারে, হাসি মুখে ভোট দিলেন অশীতিপর ও বিশেষভাবে সক্ষমরা

    নিউজ ডেস্ক: গণতন্ত্রের উৎসবে শামিল হতে আর শারীরিক অসুস্থতা বাধা নয়। নির্বাচন কমিশনের উদ্যোগে ঘরে বসেই ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু হলো হাওড়া ও হুগলি জেলায়। আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয়…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    স্বর্ণশিল্পী হয়েও চিনলেন না ‘নকল’ সোনা! সমবায় ব্যাঙ্কে জালিয়াতি করতে গিয়ে শ্রীঘরে দম্পতি

    স্বর্ণশিল্পী হয়েও চিনলেন না ‘নকল’ সোনা! সমবায় ব্যাঙ্কে জালিয়াতি করতে গিয়ে শ্রীঘরে দম্পতি

    জামিন নিয়ে সংঘাত তুঙ্গে, বর্ধমানে সিজেএম ও জেলা জজকে একদিনের বয়কট আইনজীবীদের

    জামিন নিয়ে সংঘাত তুঙ্গে, বর্ধমানে সিজেএম ও জেলা জজকে একদিনের বয়কট আইনজীবীদের

    খড়্গপুর আইআইটিতে ফের পড়ুয়ার রহস্যমৃত্যু, ১৬ মাসে ৮ প্রাণ কেড়ে নিল দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

    খড়্গপুর আইআইটিতে ফের পড়ুয়ার রহস্যমৃত্যু, ১৬ মাসে ৮ প্রাণ কেড়ে নিল দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

    ভোটের প্রচারে নাম বদল ঐতিহ্যবাহী টয় ট্রেনের, পাহাড়ে ছুটল ‘ডেমোক্রেসি এক্সপ্রেস’

    ভোটের প্রচারে নাম বদল ঐতিহ্যবাহী টয় ট্রেনের, পাহাড়ে ছুটল ‘ডেমোক্রেসি এক্সপ্রেস’

    বিনা নোটিসেই গ্রেফতার হরিণঘাটার প্রাক্তন পুরপ্রধান রাজীব দালাল, ১৪ দিনের জেল হেফাজত

    বিনা নোটিসেই গ্রেফতার হরিণঘাটার প্রাক্তন পুরপ্রধান রাজীব দালাল, ১৪ দিনের জেল হেফাজত

    ভোটের দফায় কাটছাঁটের পর এ বার কমছে গণনাকেন্দ্র, তালিকা প্রকাশ করল কমিশন

    ভোটের দফায় কাটছাঁটের পর এ বার কমছে গণনাকেন্দ্র, তালিকা প্রকাশ করল কমিশন
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.