চিকিৎসায় গাফিলতি ও অস্বাভাবিক বিল: কলকাতার একাধিক বেসরকারি হাসপাতালকে বড় অঙ্কের জরিমানার নির্দেশ স্বাস্থ্য কমিশনের

নিউজ ডেস্ক: শহরের একাধিক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতি, অতিরিক্ত বিল এবং অভব্য আচরণের অভিযোগে কড়া পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য কমিশন। পৃথক চারটি ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে মোট লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হাসপাতালে অস্ত্রোপচারে দেরির কারণে রোগীর মৃত্যুর ঘটনায় ২৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে কমিশন।

প্রথম ঘটনাটি তারাতলার এক বেসরকারি হাসপাতালের। ৫৩ বছর বয়সি এক ব্যক্তি পেটের সমস্যা নিয়ে সেখানে ভর্তি হলেও অভিযোগ, তাঁকে সঠিক সময়ে শল্য চিকিৎসক দেখেননি। মেডিসিন বিভাগের অধীনে দীর্ঘ চার দিন ফেলে রাখার পর তাঁর অস্ত্রোপচার হয়, যার পরেই ওই রোগীর মৃত্যু হয়। স্বাস্থ্য কমিশনের বিশেষজ্ঞদের মতে, এই দেরিই প্রাণঘাতী হয়েছে। ফলস্বরূপ, হাসপাতালকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্য একটি ঘটনায়, ৬০ বছর বয়সি এক মহিলার চিকিৎসায় গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট হাসপাতালকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ, সেখানে একজন এমবিবিএস চিকিৎসকের তত্ত্বাবধানে সঙ্কটজনক রোগীর চিকিৎসা চলছিল।

পাশাপাশি, ইএম বাইপাস সংলগ্ন একটি নামী বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেও জোড়া শাস্তির খাঁড়া নেমে এসেছে। এক রোগীর পরিবারের অভিযোগ, মাত্র দু’দিন ভর্তিতেই বিল করা হয়েছিল ৬ লক্ষ টাকার বেশি। এমনকি মৃত্যুর পর দেহ ছাড়তেও ১২ ঘণ্টা দেরি করা হয়। কমিশন ওই অতিরিক্ত বিলের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। অন্য একটি নজিরবিহীন ঘটনায়, গলায় কাঁটা বিঁধে যাওয়া এক শিশুকে চড় মারার অভিযোগে এক চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা ও ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে, তবে শিশুর মায়ের দাবিকে মান্যতা দিয়েছে স্বাস্থ্য কমিশন।

Share on Social Media
  • Related Posts

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    নিউজ ডেস্ক: বাড়ি দখলমুক্ত করতে ভাড়া করা গুন্ডা এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরি বা ইডি (ED)-র হেফাজতে রয়েছে, আর সেই গুন্ডাকে নগদে টাকা দেওয়ার অপরাধে বাড়ির মালিককেও গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় এজেন্সি!…

    Share on Social Media

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    নিউজ ডেস্ক: জরুরি চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুলেন্সের জন্য আর দালালের চক্করে ঘুরতে হবে না, বা গুণতে হবে না আকাশছোঁয়া ভাড়া। এবার ওলা (Ola) বা উবেরের (Uber) মতোই মোবাইলের একটি অ্যাপে বুক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.