ই-কমার্স সাইটের দামি মোবাইল উধাও! ডেলিভারি বয়দের বড়সড় জালিয়াতি চক্রের পর্দাফাঁস করল নিউ আলিপুর থানা

নিউজ ডেস্ক: অনলাইনে অর্ডার দেওয়া দামি স্মার্টফোন ক্রেতার হাতে পৌঁছনোর আগেই তা চলে যাচ্ছে খোলা বাজারে। ই-কমার্স সংস্থা ও ক্যুরিয়ার কোম্পানির ডেলিভারি বয়দের হাতযশেই চলছে এই রমরমা কারবার। সম্প্রতি নিউ আলিপুর থানার পুলিশ এই চক্রের হদিশ পেয়ে খিদিরপুর ও হাওড়া সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে এক দোকান মালিক-সহ তিনজনকে গ্রেফতার করেছে। যদিও মূল অভিযুক্ত এক ডেলিভারি বয় এখনও পলাতক।

তদন্তে জানা গিয়েছে, জালিয়াতির সূত্রপাত গত বছরের ২৯ ডিসেম্বর। নিউ আলিপুর এলাকার একটি ই-কমার্স সংস্থার অফিস থেকে ২৮টি দামি মোবাইল ফোন ভিন রাজ্যে পাঠানোর জন্য একটি নামী ক্যুরিয়ার সংস্থাকে দেওয়া হয়েছিল। বিমান বন্দরে কাস্টমস চেকিংয়ের সময় প্যাকেটের ওজন কম হওয়ায় সন্দেহ দানা বাঁধে। এরপর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, যে ডেলিভারি বয় মোবাইলগুলি নিতে এসেছিল, সেই কৌশলে প্যাকেট খুলে হ্যান্ডসেটগুলি সরিয়ে ফেলেছে। অভ্যন্তরীণ তদন্তের পর ফেব্রুয়ারি মাসে থানায় লিখিত অভিযোগ দায়ের করে ই-কমার্স সংস্থাটি।

পুলিশি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। খোয়া যাওয়া মোবাইলগুলির আইএমইআই (IMEI) নম্বর ট্র্যাক করে পুলিশ দেখে, সেগুলি ইতিমধ্যেই অনেকে ব্যবহার করছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, খিদিরপুর ও হাওড়ার নিশ্চিন্দা এলাকার বিভিন্ন দোকান থেকে তাঁরা এই ফোনগুলি কিনেছেন। এমনকি দোকানদাররা তাঁদের হাতে জাল ইনভয়েস বা ভাউচারও ধরিয়ে দিয়েছেন। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত ডেলিভারি বয় এভাবেই আরও অন্তত ৩৮টি মোবাইল সেট খোলা বাজারে বিক্রি করে দিয়েছে।

জেরায় ধৃতরা স্বীকার করেছে, এই চক্রের পিছনে সুপরিকল্পিত পরিকল্পনা কাজ করে। ডেলিভারি বয়রা মোবাইলগুলি সরানোর পর অফিসে গিয়ে মিথ্যে গল্প ফাঁদে যে, বহুতলে ডেলিভারি দিতে যাওয়ার সময় বাইক থেকে তাঁদের ব্যাগ চুরি হয়ে গিয়েছে। আসলে সেই ফোনগুলি অনেক কম দামে বিভিন্ন ছোট বড় দোকানে বেচে দেওয়া হয়। এরপর দোকান মালিকরা ভুয়ো নথি তৈরি করে সেই চোরাই ফোন সাধারণ ক্রেতাদের কাছে বাজারমূল্যে বিক্রি করে দেয়। এই চক্রের সাথে আর কারা যুক্ত, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    ১০ বছর সময় দিন, বাংলাকে শীর্ষে নিয়ে যাব: সাঁইথিয়ায় বার্তা রাজনাথের; মেদিনীপুরে যোগীর হুঙ্কার— ‘এ বার বিকাশের খেলা’

    নিউজ ডেস্ক: প্রথম দফার ভোটের বাদ্যি বাজার ঠিক আগে রাজ্যে প্রচারে ‘অল-আউট’ ঝাঁপালো গেরুয়া শিবির। সোমবার ২০ এপ্রিল, বীরভূম থেকে পশ্চিম মেদিনীপুর— রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নক্ষত্র সমাবেশে তপ্ত হয়ে…

    Share on Social Media

    পাসপোর্ট রয়েছে, ভোট দিয়েছেন আজীবন! নাম বাদ পড়ায় ট্রাইব্যুনালকে ‘দ্রুত শুনানি’র নির্দেশ সুপ্রিম কোর্টের

    নিউজ ডেস্ক: বৈধ পাসপোর্ট রয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল এবং গত দুই দশক ধরে নিয়মিত ভোটও দিয়েছেন। অথচ, সাম্প্রতিক এসআইআর (SIR) প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে হঠাতই নাম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের আবহে রায়গঞ্জে ‘শুষ্ক’ বিরতি, ব্ল্যাকে মদের দাম চড়ল তিনগুণ! মাথায় হাত সুরাপ্রেমীদের

    ভোটের আবহে রায়গঞ্জে ‘শুষ্ক’ বিরতি, ব্ল্যাকে মদের দাম চড়ল তিনগুণ! মাথায় হাত সুরাপ্রেমীদের

    মোদীর ১০ টাকার ‘মুড়ি-বিলাস’ ঝাড়গ্রামে! রাতারাতি সেলেব্রিটি বিক্রম, খ্যাতির বিড়ম্বনায় বন্ধ রাখতে হল ফোন

    মোদীর ১০ টাকার ‘মুড়ি-বিলাস’ ঝাড়গ্রামে! রাতারাতি সেলেব্রিটি বিক্রম, খ্যাতির বিড়ম্বনায় বন্ধ রাখতে হল ফোন

    এক রাতের কালবৈশাখীতেই স্বপ্নভঙ্গ! নদীয়ায় তছনছ বিঘার পর বিঘা কলার বাগান, সর্বস্বান্ত হাজারো চাষি

    এক রাতের কালবৈশাখীতেই স্বপ্নভঙ্গ! নদীয়ায় তছনছ বিঘার পর বিঘা কলার বাগান, সর্বস্বান্ত হাজারো চাষি

    ভোটের মুখে উত্তপ্ত ফরাক্কা! কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে বিস্ফোরণ, ধসে পড়ল পাঁচিল

    ভোটের মুখে উত্তপ্ত ফরাক্কা! কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে বিস্ফোরণ, ধসে পড়ল পাঁচিল

    মদ্যপ পুলিশ চালকের তাণ্ডব! আসানসোলে সরু গলির ভেতরে ঢুকে পিষে দিল ৪ জনকে, রণক্ষেত্র রেলপার

    মদ্যপ পুলিশ চালকের তাণ্ডব! আসানসোলে সরু গলির ভেতরে ঢুকে পিষে দিল ৪ জনকে, রণক্ষেত্র রেলপার

    বর্ধমান নবাবহাটের নার্সিংহোমে বিধ্বংসী আগুন, প্রাণহাতে রোগীদের উদ্ধার করলেন স্থানীয়রা

    বর্ধমান নবাবহাটের নার্সিংহোমে বিধ্বংসী আগুন, প্রাণহাতে রোগীদের উদ্ধার করলেন স্থানীয়রা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.