‘সরকারি আধিকারিক’ স্টিকার সাঁটানো গাড়ির দাপট! পাটুলিতে মত্ত অবস্থায় ধাক্কা ও অভব্যতা, শ্রীঘরে ২

নিউজ ডেস্ক: উৎসবের মরসুমের মাঝেই খাস কলকাতায় ‘সরকারি আধিকারিক’ স্টিকার লাগানো গাড়ির তাণ্ডব। সোমবার রাতে বৈষ্ণবঘাটা-পাটুলি এলাকায় মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা মারার অভিযোগ উঠল এক চালকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে পাটুলির একটি সরু গলিতে সাদা রঙের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অন্য একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার পরেই ওই গাড়ির চালক ও তাঁর সঙ্গী গাড়ি থেকে নেমে উল্টে অন্য গাড়ির আরোহীদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং রীতিমতো অভব্য আচরণ করতে থাকেন। গাড়ির উইন্ডস্ক্রিনে বড় করে ‘সরকারি আধিকারিক’ লেখা স্টিকার দেখে স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও বাড়ে।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাটুলি থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে এবং অভিযুক্ত গাড়িটিকেও আটক করা হয়েছে। ধৃতেরা সত্যিই কোনও সরকারি দফতরের সঙ্গে যুক্ত কি না, নাকি ভুয়ো স্টিকার ব্যবহার করে এলাকায় দাপট দেখাচ্ছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, দোল ও হোলির উৎসবে মত্ত এবং বেপরোয়া চালকদের দৌরাত্ম্য রুখতে এ বছর লালবাজার বাড়তি সতর্ক। শহরজুড়ে ৩৯৮টি জায়গায় পুলিশ পিকেট এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তার মধ্যেই পাটুলির এই ঘটনা পথ নিরাপত্তা নিয়ে পুলিশের কড়া নজরদারির প্রয়োজনীয়তাকে আরও একবার উসকে দিল।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.