পশ্চিম এশিয়ায় যুদ্ধের মেঘ, সৌদি আরবে আটকে ডোমজুড়ের ইঞ্জিনিয়ার দম্পতি! চরম উৎকণ্ঠায় পরিবার

নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ার আকাশ জুড়ে এখন যুদ্ধের ঘনঘটা। একের পর এক মিসাইল হামলার খবরে যখন বিশ্বজুড়ে অস্থিরতা, তখন সুদূর সৌদি আরবে আটকে পড়েছেন হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা কেমিক্যাল ইঞ্জিনিয়ার ইউসুফ মিদ্দে (৬২) ও তাঁর স্ত্রী চাঁদসুলতানা মিদ্দে। বিদেশের মাটিতে মিসাইল হামলার আতঙ্কে কার্যত ঘরবন্দি এই দম্পতি। আর তাঁদের ঘিরে চরম উৎকণ্ঠায় দিন কাটছে ডোমজুড়ের মিদ্দে পরিবারের।

পরিবার সূত্রে খবর, ২০০৩ সাল থেকে সৌদি আরবের দামাম শহরে একটি তেল কোম্পানিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে কর্মরত ইউসুফ। অত্যন্ত মেধাবী এই ছাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি-টেক করার পর বেঙ্গালুরুর আইআইএসসি (IISc) থেকে এম-টেক সম্পন্ন করেন। পরে আমেরিকার ইউনিভার্সিটি অফ হাউস্টন থেকে পিএইচডিও করেন তিনি। দীর্ঘ দু’দশক ধরে স্ত্রীকে নিয়ে প্রবাসে থাকলেও ডোমজুড়ের মাটির টান আজও ফিকে হয়নি তাঁর কাছে।

ইউসুফের ভাই দাউদ মিদ্দে জানান, পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। ফোনে দাদাদের গলায় স্পষ্ট পাওয়া যাচ্ছে কান্নার সুর। চাঁদসুলতানা মিদ্দেও ফোনে পরিবারের কাছে জানিয়েছেন, মুহুর্মুহু মিসাইল হামলার শব্দে তাঁরা আতঙ্কিত। বিমানবন্দর কার্যত বন্ধ থাকায় দেশে ফেরার সব পথ এখন রুদ্ধ। প্রতি বছর অন্তত একবার করে বাড়িতে আসেন এই দম্পতি। এবার রমজান মাসেও তাঁদের আসার কথা ছিল। কিন্তু যুদ্ধের করাল গ্রাস সেই স্বপ্নকেও অনিশ্চিত করে তুলেছে।

ডোমজুড়ের মিদ্দে পরিবার এখন চাতক পাখির মতো প্রিয়জনের ফেরার পথ চেয়ে। প্রার্থনা চলছে, যেন দ্রুত শান্ত হয় মধ্যপ্রাচ্যের আকাশ। রমজানের পবিত্র আবহে ঘরের ছেলে যাতে নিরাপদে ফিরে আসতে পারেন, এখন সেই দোয়াই করছে গোটা পরিবার।

Share on Social Media
  • Related Posts

    পাসপোর্ট রয়েছে, ভোট দিয়েছেন আজীবন! নাম বাদ পড়ায় ট্রাইব্যুনালকে ‘দ্রুত শুনানি’র নির্দেশ সুপ্রিম কোর্টের

    নিউজ ডেস্ক: বৈধ পাসপোর্ট রয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল এবং গত দুই দশক ধরে নিয়মিত ভোটও দিয়েছেন। অথচ, সাম্প্রতিক এসআইআর (SIR) প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে হঠাতই নাম…

    Share on Social Media

    বেলডাঙা হিংসা মামলা: অভিযুক্তদের জামিন রদ করতে এ বার মরিয়া এনআইএ, মামলা পৌঁছল হাইকোর্টে

    নিউজ ডেস্ক: বেলডাঙা হিংসা মামলায় ধৃত ১৫ জন অভিযুক্তের জামিন বাতিলের আবেদন নিয়ে এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। নির্দিষ্ট ৯০ দিনের সময়সীমার মধ্যে চার্জশিট জমা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    পাসপোর্ট রয়েছে, ভোট দিয়েছেন আজীবন! নাম বাদ পড়ায় ট্রাইব্যুনালকে ‘দ্রুত শুনানি’র নির্দেশ সুপ্রিম কোর্টের

    পাসপোর্ট রয়েছে, ভোট দিয়েছেন আজীবন! নাম বাদ পড়ায় ট্রাইব্যুনালকে ‘দ্রুত শুনানি’র নির্দেশ সুপ্রিম কোর্টের

    বেলডাঙা হিংসা মামলা: অভিযুক্তদের জামিন রদ করতে এ বার মরিয়া এনআইএ, মামলা পৌঁছল হাইকোর্টে

    বেলডাঙা হিংসা মামলা: অভিযুক্তদের জামিন রদ করতে এ বার মরিয়া এনআইএ, মামলা পৌঁছল হাইকোর্টে

    ভোটের মুখে ৮০০ কর্মীকে গ্রেপ্তারের আশঙ্কা, ‘রক্ষাকবচ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল

    ভোটের মুখে ৮০০ কর্মীকে গ্রেপ্তারের আশঙ্কা, ‘রক্ষাকবচ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল

    হাজার কোটির লেনদেন, ২৫টি ভুয়ো সংস্থা! সোনা পাপ্পুর ‘অস্ত্র’ জোগানে ইডি জালে বেহালার ব্যবসায়ী

    হাজার কোটির লেনদেন, ২৫টি ভুয়ো সংস্থা! সোনা পাপ্পুর ‘অস্ত্র’ জোগানে ইডি জালে বেহালার ব্যবসায়ী

    জশপুরের জঙ্গলে আকাশপথে বিপর্যয়! গাছে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ২ পাইলট

    জশপুরের জঙ্গলে আকাশপথে বিপর্যয়! গাছে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ২ পাইলট

    বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী! ২০ বছরের দাম্পত্য কলহের রক্তক্ষয়ী পরিণতি বড়ঞায়

    বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী! ২০ বছরের দাম্পত্য কলহের রক্তক্ষয়ী পরিণতি বড়ঞায়
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.