রাস্তায় রক্তের স্রোত, রহস্যভেদে পথ দেখাল সেই দাগই! পানিহাটিতে মাঝবয়সীকে ‘খুনের চেষ্টা’

নিউজ ডেস্ক: বুধবার রাতে পানিহাটির রামচন্দ্রপুর এলাকায় ছ’নম্বর রেলগেট সংলগ্ন রাস্তায় এক মাঝবয়সী ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তীব্র চাঞ্চল্য ছড়াল। ব্যক্তির পাশে পড়ে ছিল একটি সাইকেল, আর রাস্তা দিয়ে গড়িয়ে যাচ্ছিল রক্তের ধারা। এই দৃশ্য দেখে শিউরে ওঠেন পথচারীরা। দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুনের চেষ্টা— তা নিয়ে ধন্দ তৈরি হলেও শেষ পর্যন্ত রক্তের দাগ অনুসরণ করেই রহস্যের কিনারা করলেন স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে আটটা নাগাদ আগরপাড়া স্টেশনের কাছের ওই রাস্তায় ক্ষতবিক্ষত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পানিহাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তী ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী বাদল রায়। তাঁদের তৎপরতায় পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তির মাথায় গভীর ক্ষত রয়েছে এবং ডান হাতটি ভাঙা। বর্তমানে তিনি কথা বলার অবস্থায় নেই।

আসল রহস্য উদঘাটন করতে কাউন্সিলর ও স্থানীয়রা রাস্তায় পড়ে থাকা রক্তের দাগ ধরে হাঁটতে শুরু করেন। প্রায় ৪০০ মিটার দূরে তারাপুকুর পশ্চিম পল্লির একটি বাড়িতে গিয়ে শেষ হয় সেই রক্তের দাগ। দেখা যায়, ওই বাড়ির সামনেও চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই বাড়িতে মদের আসরে কোনও বিবাদ চলাকালীন ওই ব্যক্তিকে খুনের চেষ্টা করা হয়েছে এবং পরে তাঁকে রাস্তায় ফেলে আসা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে মেঘনাদ কুণ্ডু নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধৃত ওই বাড়ির মালিক বলেই জানা গিয়েছে।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.