হোলির দুপুরে বিধ্বংসী আগুন মধ্যমগ্রামে, ভস্মীভূত ১৭টি দোকান, দগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধ শ্রমিকের

নিউজ ডেস্ক: রঙের উৎসবের আনন্দ মুহূর্তেই বদলে গেল বিষাদে। হোলির দিন দুপুরে মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল অন্তত ১৭টি দোকান। এই মর্মান্তিক ঘটনায় আগুনে ঝলসে মৃত্যু হয়েছে দয়াল শীল (৭০) নামে এক বৃদ্ধ শ্রমিকের। দমকলের ৫টি ইঞ্জিনের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে নিঃস্ব হয়ে গিয়েছেন বহু ব্যবসায়ী। কলকাতা বিমানবন্দরের কাছেই এই জনবহুল এলাকায় অগ্নিকাণ্ডের জেরে তীব্র আতঙ্ক ছড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ১টা নাগাদ মধ্যমগ্রাম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে রেল ব্রিজ সংলগ্ন একটি কাঠের গোলার ভিতরে রান্নার সময় এলপিজি গ্যাসের পাইপ লিক করে প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে পাশের রেস্তরাঁ, মিষ্টির দোকান, সেলুন ও কাঠের গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। প্রাণভয়ে এদিক-ওদিক ছুটতে শুরু করেন মানুষজন। কাঠের গোলার কর্মীরা বেরিয়ে আসতে পারলেও, মিষ্টির দোকানে কাজ করা দয়াল শীল আটকা পড়েন এবং অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

খবর পেয়ে বারাসত পুলিশ জেলার আধিকারিকরা এবং রাজ্যের খাদ্যমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রথীন ঘোষ, পুরপ্রধান নিমাই ঘোষ ঘটনাস্থলে পৌঁছন। মন্ত্রী রথীন ঘোষ জানান, সিলিন্ডার ফেটেই আগুন ছড়িয়েছে, তবে পিছনের বসতি এলাকায় আগুন ছড়ায়নি। অন্যদিকে, পুরসভার বিরোধী দলনেতা অলোক সাহা অভিযোগ করেন, পরিকল্পনা ছাড়াই একের পর এক দোকান গজিয়ে ওঠায় এলাকাটি জতুগৃহে পরিণত হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে চৌমাথা থেকে স্টেশনগামী রাস্তায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। দমকল আধিকারিকরা জানিয়েছেন, আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!

    নিউজ ডেস্ক: স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিদ্যুৎ গ্রাহক সংগঠনগুলির প্রতিবাদ ও তীব্র আন্দোলনের আবহেই বড়সড় নির্দেশিকা সামনে এল। একাধিক গ্রাহক সংগঠনের বিক্ষোভ সত্ত্বেও স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্তে অনড়…

    Share on Social Media

    একুশে জুলাইয়ের কমিশন রিপোর্ট সামনে আনলেন শুভেন্দু, নতুন এফআইআর ও ক্ষতিপূরণের সুযোগের ঘোষণা!

    নিউজ ডেস্ক: আজ, মঙ্গলবার কলকাতার তিনটি পৃথক স্থানে একুশে জুলাইয়ের শহিদ তর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। বিড়লা তারামণ্ডলের সামনে সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়ো রোডের সামনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!

    একুশে জুলাইয়ের কমিশন রিপোর্ট সামনে আনলেন শুভেন্দু, নতুন এফআইআর ও ক্ষতিপূরণের সুযোগের ঘোষণা!

    একুশে জুলাইয়ের কমিশন রিপোর্ট সামনে আনলেন শুভেন্দু, নতুন এফআইআর ও ক্ষতিপূরণের সুযোগের ঘোষণা!

    সরকারি বাস কেনায় দুর্নীতির গন্ধ! রাজ্যজুড়ে ট্রাম ফেরানো ও সিণ্ডিকেট রাজ বন্ধের হুঙ্কার পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের

    সরকারি বাস কেনায় দুর্নীতির গন্ধ! রাজ্যজুড়ে ট্রাম ফেরানো ও সিণ্ডিকেট রাজ বন্ধের হুঙ্কার পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের

    নিউটাউনের ফ্ল্যাটে ঝুলন্ত তরুণীর দেহ, রক্তে ভাসছে মেঝে! হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার প্রেমিক, তুমুল চাঞ্চল্য

    নিউটাউনের ফ্ল্যাটে ঝুলন্ত তরুণীর দেহ, রক্তে ভাসছে মেঝে! হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার প্রেমিক, তুমুল চাঞ্চল্য

    ‘পঞ্চায়েতে না এলে কোমরে দড়ি বেঁধে আনবে পুলিশ!’ কড়া হুঁশিয়ারি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

    ‘পঞ্চায়েতে না এলে কোমরে দড়ি বেঁধে আনবে পুলিশ!’ কড়া হুঁশিয়ারি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.