বারুদের স্তূপে ভাঙড়! নির্বাচনের আগে ফের ৫০টিরও বেশি বোমা ও বিপুল মশলা উদ্ধার, তুঙ্গে রাজনৈতিক তরজা

নিউজ ডেস্ক: আড়াই বছর আগের পঞ্চায়েত নির্বাচনের সেই রক্তক্ষয়ী স্মৃতি এখনও টাটকা। বোমা-গুলির লড়াইয়ে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভাঙড়। কলকাতা পুলিশ ভাঙড়ের দায়িত্ব নেওয়ার পরও পরিস্থিতি কি আদৌ বদলেছে? লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে এই প্রশ্নই এখন বড়ো হয়ে দেখা দিয়েছে। কারণ, গত এক সপ্তাহে ভাঙড়ের বিভিন্ন এলাকা থেকে ফের উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বোমা ও বারুদ, যা ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। সাধারণ মানুষের মনে দানা বাঁধছে নতুন করে অশান্তির আশঙ্কা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সাত দিনে ভাঙড়ে ৫০টিরও বেশি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। দিন সাতেক আগে ভোগালি ২ নম্বর অঞ্চলের বানিয়াড়ায় একটি বাড়ি থেকে ২৮টি বোমা ও একটি একনলা বন্দুক উদ্ধার করে দু’জনকে গ্রেফতার করা হয়। সেই রেশ কাটতে না কাটতেই দোলের আগের রাতে বিজয়গঞ্জ বাজার থানার কৃষ্ণমাটি খালপাড় এলাকার একটি বাঁশবাগান থেকে আরও ২৬টি বোমা মেলে। যদিও এই ঘটনায় এখনও কেউ ধরা পড়েনি। মঙ্গলবার সকালে ফের কৃষ্ণমাটি পশ্চিমপাড়ার বাসিন্দা মামুদ আলি নামে এক যুবককে বাইকে করে দু’টি ড্রাম ভরতি বোমার মশলা নিয়ে যাওয়ার সময় গ্রেফতার করে পুলিশ।

এত বিপুল পরিমাণ যুদ্ধসম্ভার কেন মজুত করা হচ্ছে, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল ও আইএসএফ পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অভিযোগ, আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির নেতৃত্বেই ভাঙড়কে বারুদের স্তূপে পরিণত করা হচ্ছে। ভোট যত এগিয়ে আসছে, ততই অশান্তি পাকানোর লক্ষ্যে বোমা-গুলি মজুত করছে আইএসএফ। পাল্টা অভিযোগে আইএসএফের জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা বলেন, “সবই তৃণমূলের কারসাজি। ওরাই আমাদের ছেলেদের ঘরে বোমা, বোমার মশলা ঢুকিয়ে দিয়ে পুলিশকে খবর দিচ্ছে। নিরপেক্ষ তদন্ত হলেই সত্য সামনে আসবে।”

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.