ছাদে প্রস্রাব ঘিরে রণক্ষেত্র বেলঘরিয়া, আক্রান্ত কলকাতা পুলিশের এএসআই; রহড়ায় ‘হ্যাপি হোলি’ বলে প্রহৃত যুবক

নিউজ ডেস্ক: দোল উৎসবের রেশ কাটতে না কাটতেই উত্তর ২৪ পরগনার দুই প্রান্তে ঘটল পৃথক দু’টি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। বেলঘরিয়ায় ফ্ল্যাটের ছাদে প্রস্রাব করাকে কেন্দ্র করে আক্রান্ত হলেন কলকাতা পুলিশের এক এএসআই। অন্যদিকে, রহড়ায় কেবল ‘হ্যাপি হোলি’ বলে শুভেচ্ছা জানাতে গিয়ে লোহার রডের ঘায়ে মাথা ফাটল এক যুবকের। দুই ঘটনাতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

বেলঘরিয়া নিউ বাসুদেবপুর রোডের ‘বজরং আবাসন’-এ মঙ্গলবার দুপুরে দোলের আসর বসেছিল। সেখানেই থাকেন কলকাতা পুলিশের এএসআই পার্থ দে। অভিযোগ, দুপুরে ছাদের এক কোণে প্রস্রাব করতে গেলে পাশের আবাসনের কয়েকজন যুবক তাঁর উপর চড়াও হয়। শুরু হয় বচসা। অভিযোগ উঠেছে, পাশের ফ্ল্যাট থেকে একদল ‘মদ্যপ’ যুবক বজরং আবাসনে ঢুকে পার্থবাবুকে বেধড়ক মারধর করে। এমনকি বাধা দিতে গিয়ে আক্রান্ত হন এক মহিলাও। পার্থবাবুর দাবি, “আমাদের নিজেদের ছাদেই ব্যবস্থা রয়েছে, তা সত্ত্বেও পাশের ফ্ল্যাটের যুবকরা এসে হামলা চালাল।” বেলঘরিয়া থানা ঘটনার তদন্ত শুরু করেছে।

অন্য দিকে, খড়দহ সংলগ্ন রহড়ার পাতুলিয়া গভর্নমেন্ট কলোনিতে ঘটে আরও এক অদ্ভুত ঘটনা। স্থানীয় বাসিন্দা সঞ্জীব দত্ত আবাসন লাগোয়া দোকানে গিয়ে পরিচিতদের ‘হ্যাপি হোলি’ বলে শুভেচ্ছা জানাচ্ছিলেন। অভিযোগ, এই শুভেচ্ছা জানানো নিয়েই কয়েক জন যুবক তাঁর উপর চড়াও হয়। বচসা চলাকালীন আচমকাই সঞ্জীববাবুর মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, যেখানে তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। রহড়া থানা অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Share on Social Media
  • Related Posts

    কসবা ডিপো থেকে ৫০টি নতুন পরিবেশবান্ধব বাসের শুভ সূচনা! আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ি-জলপাইগুড়িতে সিটি মেট্রোর মেগা ঘোষণা মুখ্যমন্ত্রীর

    নিউজ ডেস্ক: রাজ্যের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, পরিবেশবান্ধব ও যুগোপযোগী করে তুলতে এক বিশাল প্রশাসনিক পদক্ষেপ করল রাজ্য সরকার। মঙ্গলবার পরিবহণ দপ্তরের কসবা ডিপো থেকে আনুষ্ঠানিকভাবে ৪৩টি সিএনজি (CNG) এবং ৭টি…

    Share on Social Media

    প্যারাটিচারদের পর এবার বড় খবর! স্কুল-কলেজের ৫৫ হাজার চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বিধানসভায়

    নিউজ ডেস্ক: রাজ্যের নবগঠিত সরকার ইতিপূর্বেই স্কুলের প্যারাটিচারদের (Para Teachers) ভাতা বা বেতন বৃদ্ধির বড় সিদ্ধান্ত কার্যকর করেছে। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখেই রাজ্যজুড়ে স্কুল ও কলেজের অন্যান্য সমস্ত চুক্তিভিত্তিক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    লিভ-ইন পার্টনারের সঙ্গে তুমুল অশান্তি, মধ্যমগ্রামের হোটেলে ঝুলন্ত দেহ উদ্ধার গৃহবধূর! প্রেমিকে গ্রেপ্তার করল পুলিশ

    লিভ-ইন পার্টনারের সঙ্গে তুমুল অশান্তি, মধ্যমগ্রামের হোটেলে ঝুলন্ত দেহ উদ্ধার গৃহবধূর! প্রেমিকে গ্রেপ্তার করল পুলিশ

    বারুইপুর কাণ্ডে সিপিএম নেতা লাহেক আলির জামিন নাকচ! উত্তপ্ত আদালত চত্বর, ফের ৩ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ

    বারুইপুর কাণ্ডে সিপিএম নেতা লাহেক আলির জামিন নাকচ! উত্তপ্ত আদালত চত্বর, ফের ৩ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ

    কসবা ডিপো থেকে ৫০টি নতুন পরিবেশবান্ধব বাসের শুভ সূচনা! আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ি-জলপাইগুড়িতে সিটি মেট্রোর মেগা ঘোষণা মুখ্যমন্ত্রীর

    কসবা ডিপো থেকে ৫০টি নতুন পরিবেশবান্ধব বাসের শুভ সূচনা! আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ি-জলপাইগুড়িতে সিটি মেট্রোর মেগা ঘোষণা মুখ্যমন্ত্রীর

    প্যারাটিচারদের পর এবার বড় খবর! স্কুল-কলেজের ৫৫ হাজার চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বিধানসভায়

    প্যারাটিচারদের পর এবার বড় খবর! স্কুল-কলেজের ৫৫ হাজার চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বিধানসভায়

    স্বামীর বিপুল কোটি টাকার সম্পত্তি হাতাতে খুনের ব্লু-প্রিন্ট! প্রেমিক বাংলাদেশি ড্রাইভার গ্রেপ্তার, পলাতক স্ত্রী

    স্বামীর বিপুল কোটি টাকার সম্পত্তি হাতাতে খুনের ব্লু-প্রিন্ট! প্রেমিক বাংলাদেশি ড্রাইভার গ্রেপ্তার, পলাতক স্ত্রী

    খড়িবেড়িয়ায় ১১ বছরের নাবালিকাকে অপহরণ ও খুন! ১২ বছর পর সুবিচারের দাবিতে গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল, সোচ্চার বিজেপিও

    খড়িবেড়িয়ায় ১১ বছরের নাবালিকাকে অপহরণ ও খুন! ১২ বছর পর সুবিচারের দাবিতে গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল, সোচ্চার বিজেপিও
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.