মাথাভাঙায় নারকীয়কাণ্ড! তরুণকে বাড়ি থেকে ডেকে গায়ে আগুন ধরিয়ে দিল ৫ বন্ধু, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন

নিউজ ডেস্ক: দিনের আলোয় জনসমক্ষে এক তরুণকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ মাথাভাঙ্গা ২ ব্লকের উনিশবিশা গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুধবার দুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ওই তরুণের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে পাঁচ জনের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তরুণের নাম সপ্তর্ষী পাটোয়ারী। বুধবার দুপুরে উনিশবিশা এলাকায় সপ্তর্ষীর বাড়িতে চড়াও হয় ৫ তরুণ— বিরাজ সরকার, করণ দত্ত, নিলয় মজুমদার, বান্টি দাস এবং খোকন বর্মন। অভিযোগ, তাকে কথা বলার বাহানায় বাড়ির গেটের বাইরে ডেকে আনা হয়। এরপর হঠাৎ করেই সপ্তর্ষীর গায়ে কোনো এক অজানা দাহ্য রাসায়নিক স্প্রে করে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা।

সপ্তর্ষীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা তাদের হাতেনাতে ধরে ফেলেন। অগ্নিদগ্ধ ও যন্ত্রণায় ছটফট করতে থাকা সপ্তর্ষীকে দ্রুত উদ্ধার করে ঘোকসাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে কোচবিহারে স্থানান্তরিত করেন। বর্তমানে কোচবিহারের একটি নার্সিংহোমে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আক্রান্তের কাকা স্বরাজ পাটোয়ারী বুধবার রাতেই ঘোকসাডাঙ্গা থানায় পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ৫ জনকেই গ্রেপ্তার  করেছে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পাঠানো হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হামলা, তা নিয়ে ধন্দে রয়েছে পরিবার ও পুলিশ। কোনো পুরোনো বিবাদ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ।

Share on Social Media
  • Related Posts

    ১০ বছর সময় দিন, বাংলাকে শীর্ষে নিয়ে যাব: সাঁইথিয়ায় বার্তা রাজনাথের; মেদিনীপুরে যোগীর হুঙ্কার— ‘এ বার বিকাশের খেলা’

    নিউজ ডেস্ক: প্রথম দফার ভোটের বাদ্যি বাজার ঠিক আগে রাজ্যে প্রচারে ‘অল-আউট’ ঝাঁপালো গেরুয়া শিবির। সোমবার ২০ এপ্রিল, বীরভূম থেকে পশ্চিম মেদিনীপুর— রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নক্ষত্র সমাবেশে তপ্ত হয়ে…

    Share on Social Media

    ভোটের আগে আমজনতার ভয় কাটাতে ‘ডেডলাইন’, রোজ এলাকায় গিয়ে ছবি আপলোডের নির্দেশ নবান্নের

    নিউজ ডেস্ক: রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে ভোটারদের মনোবল বাড়াতে এ বার কোমর বেঁধে ময়দানে নামছে প্রশাসন। জেলাশাসক ও পুলিশ সুপারদের যৌথভাবে এলাকায় এলাকায় গিয়ে ভোটারদের আশ্বস্ত করার যে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের আবহে রায়গঞ্জে ‘শুষ্ক’ বিরতি, ব্ল্যাকে মদের দাম চড়ল তিনগুণ! মাথায় হাত সুরাপ্রেমীদের

    ভোটের আবহে রায়গঞ্জে ‘শুষ্ক’ বিরতি, ব্ল্যাকে মদের দাম চড়ল তিনগুণ! মাথায় হাত সুরাপ্রেমীদের

    মোদীর ১০ টাকার ‘মুড়ি-বিলাস’ ঝাড়গ্রামে! রাতারাতি সেলেব্রিটি বিক্রম, খ্যাতির বিড়ম্বনায় বন্ধ রাখতে হল ফোন

    মোদীর ১০ টাকার ‘মুড়ি-বিলাস’ ঝাড়গ্রামে! রাতারাতি সেলেব্রিটি বিক্রম, খ্যাতির বিড়ম্বনায় বন্ধ রাখতে হল ফোন

    এক রাতের কালবৈশাখীতেই স্বপ্নভঙ্গ! নদীয়ায় তছনছ বিঘার পর বিঘা কলার বাগান, সর্বস্বান্ত হাজারো চাষি

    এক রাতের কালবৈশাখীতেই স্বপ্নভঙ্গ! নদীয়ায় তছনছ বিঘার পর বিঘা কলার বাগান, সর্বস্বান্ত হাজারো চাষি

    ভোটের মুখে উত্তপ্ত ফরাক্কা! কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে বিস্ফোরণ, ধসে পড়ল পাঁচিল

    ভোটের মুখে উত্তপ্ত ফরাক্কা! কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে বিস্ফোরণ, ধসে পড়ল পাঁচিল

    মদ্যপ পুলিশ চালকের তাণ্ডব! আসানসোলে সরু গলির ভেতরে ঢুকে পিষে দিল ৪ জনকে, রণক্ষেত্র রেলপার

    মদ্যপ পুলিশ চালকের তাণ্ডব! আসানসোলে সরু গলির ভেতরে ঢুকে পিষে দিল ৪ জনকে, রণক্ষেত্র রেলপার

    বর্ধমান নবাবহাটের নার্সিংহোমে বিধ্বংসী আগুন, প্রাণহাতে রোগীদের উদ্ধার করলেন স্থানীয়রা

    বর্ধমান নবাবহাটের নার্সিংহোমে বিধ্বংসী আগুন, প্রাণহাতে রোগীদের উদ্ধার করলেন স্থানীয়রা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.