সাইবার প্রতারণার জাল কেটে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, বিষ্ণুপুরের গ্রামে গ্রামে গিয়ে চেক ফেরাল পুলিশ

নিউজ ডেস্ক: খোয়া যাওয়া টাকা ফিরে পাওয়া তো দূরের কথা, সাইবার প্রতারণার শিকার হওয়ার পর অনেক সময় আইনি জটিলতার ভয়ে কুঁকড়ে থাকেন সাধারণ মানুষ। কিন্তু সেই ধারণা বদলে দিয়ে এক নজিরবিহীন নজির গড়ল বাঁকুড়া জেলা পুলিশ। সাইবার প্রতারণার শিকার হওয়া বিষ্ণুপুরের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের উদ্ধার হওয়া লক্ষ লক্ষ টাকা আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে ফিরিয়ে দিল পুলিশ। প্রত্যন্ত গ্রামে পৌঁছে প্রতারিতদের হাতে চেকে তুলে দেওয়ার এই উদ্যোগে এলাকায় খুশির হাওয়া। পুলিশের এই সক্রিয়তায় জেলা পুলিশের সাইবার বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাধারণ মানুষ।

পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুরের ৯টি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ শিবির করে প্রায় ১৫ জনের হাতে কয়েক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। প্রথম ধাপে গ্রামীণ এলাকার বাসিন্দাদের টাকা ফেরানো হলেও, শীঘ্রই শহরেও একই কর্মসূচি পালন করা হবে। তবে কেবল টাকা ফেরানোই নয়, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ গড়ে তুলতে গত কয়েক বছর ধরে নানা সামাজিক কর্মসূচি চালাচ্ছে জেলা পুলিশ। খেলাধুলো থেকে শুরু করে বাসিন্দাদের অভাব-অভিযোগ শুনতে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। সেখানে আইন-শৃঙ্খলার পাশাপাশি রাস্তাঘাট, পানীয় জল বা বিদ্যুতের মতো নাগরিক সমস্যার কথা নথিভুক্ত করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এমনই এক প্রতারণার শিকার হয়েছিলেন বিষ্ণুপুরের ভগৎ সিং মোড় এলাকার বাসিন্দা অতনু মল্লিক ঠাকুর। তিনি জানান, গ্রামের পাম্পের বকেয়া বিদ্যুৎ বিল মেটানোর জন্য এক ‘ভুয়া’ আধিকারিকের পাঠানো লিঙ্কে ক্লিক করতেই তাঁর অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার টাকা উধাও হয়ে যায়। সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ জানানোর পর সেই টাকা ফেরত পেয়ে আপ্লুত অতনু বাবু। এদিনের শিবিরে টাকা ফেরানোর পাশাপাশি প্রতিবন্ধীদের হুইল চেয়ার, দুঃস্থ পড়ুয়াদের স্কুলব্যাগ এবং বেশ কিছু হারানো মোবাইল ফোনও উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের এই ‘জনমুখী’ কাজকে সাধুবাদ জানিয়েছেন বিষ্ণুপুরবাসী।

Share on Social Media
  • Related Posts

    ভোটের ৪৮ ঘণ্টা আগেই কড়া বিধিনিষেধ, উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলায় বাইক চলাচলে কোপ কমিশনের

    নিউজ ডেস্ক: রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এগিয়ে আসতেই নিরাপত্তা ও নজরদারিতে কোনও ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যের একগুচ্ছ আসনে প্রথম দফার ভোটগ্রহণ।…

    Share on Social Media

    দ্বিতীয় দফাতেও নিশ্ছিদ্র নিরাপত্তা, জেলায় জেলায় ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কমিশন

    নিউজ ডেস্ক: প্রথম দফার রেশ কাটতে না কাটতেই রাজ্যে দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যের ১৫২টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় ২৪০৭…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের ৪৮ ঘণ্টা আগে নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক বদল, হিতেশ চৌধুরীর জায়গায় আসছেন অখিলেশ সিংহ

    ভোটের ৪৮ ঘণ্টা আগে নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক বদল, হিতেশ চৌধুরীর জায়গায় আসছেন অখিলেশ সিংহ

    ছেলের প্রাণ বাঁচিয়েছিল ‘লোহা-দেবতা’, কদম্বগাছি স্টেশনে লোকাল ট্রেনকেই পুজো দিলেন মা

    ছেলের প্রাণ বাঁচিয়েছিল ‘লোহা-দেবতা’, কদম্বগাছি স্টেশনে লোকাল ট্রেনকেই পুজো দিলেন মা

    প্রথম দফার ঠিক আগেই হাইকোর্টে জনস্বার্থ মামলা, ২৭ লক্ষ নাম বাদ পড়ায় কাঠগড়ায় নির্বাচন কমিশন

    প্রথম দফার ঠিক আগেই হাইকোর্টে জনস্বার্থ মামলা, ২৭ লক্ষ নাম বাদ পড়ায় কাঠগড়ায় নির্বাচন কমিশন

    ভোটের ৪৮ ঘণ্টা আগেই কড়া বিধিনিষেধ, উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলায় বাইক চলাচলে কোপ কমিশনের

    ভোটের ৪৮ ঘণ্টা আগেই কড়া বিধিনিষেধ, উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলায় বাইক চলাচলে কোপ কমিশনের

    দ্বিতীয় দফাতেও নিশ্ছিদ্র নিরাপত্তা, জেলায় জেলায় ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কমিশন

    দ্বিতীয় দফাতেও নিশ্ছিদ্র নিরাপত্তা, জেলায় জেলায় ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কমিশন

    ভোটের তদারকিতে এবার আকাশপথে সিইও, বায়ুসেনার কপ্টারে জেলা সফর মনোজ আগরওয়ালের

    ভোটের তদারকিতে এবার আকাশপথে সিইও, বায়ুসেনার কপ্টারে জেলা সফর মনোজ আগরওয়ালের
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.