মাঝআকাশে ধোঁয়ায় ঢাকল কেবিন! অল্পের জন্য প্রাণে বাঁচলেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্য

নিউজ ডেস্ক: মাঝআকাশে বড়সড় দুর্ঘটনার হাত থেকে সল্পের জন্য রক্ষা পেলেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। শনিবার লখনউ থেকে হেলিকপ্টারে কৌশাম্বির উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় কপ্টারটিতে। পরিস্থিতি বেগতিক বুঝে পাইলট তড়িঘড়ি লখনউ বিমানবন্দরেই জরুরি অবতরণ করান। এই ঘটনায় হুলস্থূল পড়ে যায় প্রশাসনের অন্দরে।

সূত্রের খবর, লখনউ থেকে টেক-অফ করার কিছু পরেই হেলিকপ্টারের কেবিন কালো ধোঁয়ায় ভরে যায়। মাঝআকাশে ধোঁয়ার দাপট বাড়ায় আতঙ্কিত হয়ে পড়েন সওয়ারিরা। কপ্টারে উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর একজন সহকারী, একজন পিএসও এবং পাইলট ছিলেন। বিপদের আঁচ পেয়ে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে সিদ্ধান্ত নেন পাইলট। তড়িঘড়ি হেলিকপ্টারটি ঘুরিয়ে লখনউ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো সম্ভব হয়। স্বস্তির খবর এই যে, ঘটনায় কেউ আহত হননি।

জানা গিয়েছে, কৌশাম্বিতে একাধিক সরকারি অনুষ্ঠান ও দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল কেশব প্রসাদ মৌর্যর। সেই সঙ্গে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনের সূচিও নির্ধারিত ছিল। এই আকস্মিক যান্ত্রিক বিভ্রাটের জেরে আপাতত সেই কর্মসূচি বিঘ্নিত হয়েছে। ঘটনার পরেই বিমানবন্দর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেন ও কীভাবে কেবিনে ধোঁয়া দেখা দিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বিশেষজ্ঞ টেকনিক্যাল টিম। কপ্টারটির ইঞ্জিন বা ইলেকট্রনিক সার্কিটে কোনও গোলযোগ ছিল কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    ভোটের অশান্তি রুখতে ২৪ ঘণ্টার হেল্পলাইন, লোকভবনের কড়া নজরদারিতে এবার গণতন্ত্রের উৎসব

    নিউজ ডেস্ক: রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামল লোকভবন (রাজভবন)। মঙ্গলবার সমাজমাধ্যমে একটি বিশেষ বিবৃতি জারি করে লোকভবনের তরফে জানানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় কোনো অভাব-অভিযোগ…

    Share on Social Media

    ভোটের ৪৮ ঘণ্টা আগেই কড়া বিধিনিষেধ, উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলায় বাইক চলাচলে কোপ কমিশনের

    নিউজ ডেস্ক: রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এগিয়ে আসতেই নিরাপত্তা ও নজরদারিতে কোনও ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যের একগুচ্ছ আসনে প্রথম দফার ভোটগ্রহণ।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের ময়দানে এবারও ‘ভোটবন্ধু’ বাঁটুল! গণতন্ত্রের উৎসবে হাওড়ায় ম্যাসকটের হ্যাটট্রিক

    ভোটের ময়দানে এবারও ‘ভোটবন্ধু’ বাঁটুল! গণতন্ত্রের উৎসবে হাওড়ায় ম্যাসকটের হ্যাটট্রিক

    বারাকপুরে কমিশনের কড়া দাওয়াই! ব্যালটে নজরদারির অভিযোগে বসিরহাটে বদলি প্রধান শিক্ষক

    বারাকপুরে কমিশনের কড়া দাওয়াই! ব্যালটে নজরদারির অভিযোগে বসিরহাটে বদলি প্রধান শিক্ষক

    ভোটের মুখে শহরে কড়া পুলিশি নজরদারি, উদ্ধার ১৪ লক্ষ টাকা; গোয়েন্দা জালে ৪ দাগি দুষ্কৃতী

    ভোটের মুখে শহরে কড়া পুলিশি নজরদারি, উদ্ধার ১৪ লক্ষ টাকা; গোয়েন্দা জালে ৪ দাগি দুষ্কৃতী

    মেয়ের বিয়ের টোপ, হবু জামাইয়ের জালিয়াতি! ৪৫ লক্ষ খুইয়ে সর্বস্বান্ত কেষ্টপুরের বৃদ্ধ

    মেয়ের বিয়ের টোপ, হবু জামাইয়ের জালিয়াতি! ৪৫ লক্ষ খুইয়ে সর্বস্বান্ত কেষ্টপুরের বৃদ্ধ

    সিবিআই সেজে ৩৯ লক্ষের ‘ডিজিটাল অ্যারেস্ট’! খোয়ানো টাকা বৃদ্ধকে ফিরিয়ে নজির গড়ল কলকাতা পুলিশ

    সিবিআই সেজে ৩৯ লক্ষের ‘ডিজিটাল অ্যারেস্ট’! খোয়ানো টাকা বৃদ্ধকে ফিরিয়ে নজির গড়ল কলকাতা পুলিশ

    জনবসতিপূর্ণ এলাকায় ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন, বারুইপুরে জখম ২ দমকলকর্মী

    জনবসতিপূর্ণ এলাকায় ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন, বারুইপুরে জখম ২ দমকলকর্মী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.