নিউজ ডেস্ক: ভোরের আলো ফোটার আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমান। ঘাতক গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধ সাইকেল আরোহীর。 নিহতের নাম নুরুল ইসলাম খাঁ (৬৫)। রবিবার ভোরে আউশগ্রাম থানার বর্ধমান-বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কের করুঞ্জি মোড় এলাকায় এই পৈশাচিক দুর্ঘটনাটি ঘটে。
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় সাবান ফেরিওয়ালা নুরুল ইসলামের বাড়ি ভাতার থানার শিকারপুর গ্রামে。 এদিন ভোরে সাইকেলে করে যাওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে。 প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘাতক গাড়ির চাকার নীচে পিষ্ট হয়ে তাঁর শরীর দলা পাকিয়ে গিয়েছিল এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর。
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গুসকরা ফাঁড়ির পুলিশ。 তাঁরাই ক্ষতবিক্ষত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান。 ভোরের ফাঁকা রাস্তায় কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ。