আনন্দমোহনপুরে পৈশাচিকতা! কীর্তন শুনে ঘরে ঢোকামাত্রই গৃহবধূকে নৃশংস খুন, লুঠ সোনার গয়না

নিউজ ডেস্ক: উৎসবের আবহেই রক্ত ঝরল মালদায়। এক গৃহবধূকে নৃশংসভাবে খুন করে সোনার অলঙ্কার লুটের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার অন্তর্গত মিলকি গ্রাম পঞ্চায়েতের আনন্দমোহনপুর এলাকায়। শনিবার গভীর রাতে এই পৈশাচিক হামলার ঘটনাটি ঘটে। অভিযোগ, বাধা দিতে গেলে বছর পঁয়তাল্লিশের ওই মহিলার মাথা ইঁট দিয়ে থেঁতলে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম সাথি মণ্ডল (৪৫)। এলাকায় গত কয়েক দিন ধরে কীর্তনের আসর চলছিল। শনিবার গভীর রাতে কীর্তন শুনে বাড়িতে ফেরেন সাথি দেবী। অভিযোগ, বাড়ির দরজা খোলা থাকার সুযোগ নিয়ে আগে থেকেই ওত পেতে থাকা দুষ্কৃতীরা তাঁর ঘরে ঢুকে পড়ে। লুটে বাধা দিলে তাঁর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়। মহিলার শরীর থেকে সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সাথি দেবীর স্বামী ও ছেলে কিছুক্ষণ পর কীর্তন শুনে বাড়ি ফিরে দেখেন, শোওয়ার ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে নিথর দেহ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে মিলকি ফাঁড়ির পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছয়। রবিবার সকালে ইংরেজবাজার থানা থেকে স্নিফার ডগ এনে এলাকায় তল্লাশি চালানো হয়। পুলিশ কুকুরটি ঘটনাস্থল থেকে আশেপাশের বেশ কিছু এলাকায় তল্লাশি চালায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।  স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, কীর্তনের আসরে ভিড়ের সুযোগ নিয়ে ফাঁকা বাড়ি এবং একা থাকা মহিলাদের টার্গেট করছে দুষ্কৃতী দল। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    ভাড়া বাড়িতে বৃদ্ধার রহস্যমৃত্যু ইংলিশবাজারে, সন্দেহের তির মদ্যপ দুই ছেলের দিকে

    নিউজ ডেস্ক: খাস ইংলিশবাজার শহরে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার রাতে মালদহ শহরের ৯ নম্বর ওয়ার্ডের বালুরচর মুচিপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। মৃতার নাম লক্ষ্মী দাস (৬০)।…

    Share on Social Media

    তোলাবাজির অভিযোগে তুলকালাম পুরাতন মালদহে, গণপিটুনিতে মৃত্যু বহিরাগত যুবকের; রণক্ষেত্র লক্ষ্মীপুর কলোনি

    নিউজ ডেস্ক: প্রকাশ্য দিবালোকে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে নজিরবিহীন হিংসার সাক্ষী থাকল পুরাতন মালদহ। বৃহস্পতিবার দুপুরে পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর কলোনি এলাকায় এক বহিরাগত যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোরের প্রাতর্ভ্রমণই হল শেষ যাত্রা! শান্তিপুর লোকালে কাটা পড়ে মৃত্যু কানে কম শোনা বৃদ্ধের

    ভোরের প্রাতর্ভ্রমণই হল শেষ যাত্রা! শান্তিপুর লোকালে কাটা পড়ে মৃত্যু কানে কম শোনা বৃদ্ধের

    ইরানে খামেনি-যুগের অবসান, মসনদে পুত্র মোজতবা! ট্রাম্পের হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ

    ইরানে খামেনি-যুগের অবসান, মসনদে পুত্র মোজতবা! ট্রাম্পের হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ

    আনন্দমোহনপুরে পৈশাচিকতা! কীর্তন শুনে ঘরে ঢোকামাত্রই গৃহবধূকে নৃশংস খুন, লুঠ সোনার গয়না

    আনন্দমোহনপুরে পৈশাচিকতা! কীর্তন শুনে ঘরে ঢোকামাত্রই গৃহবধূকে নৃশংস খুন, লুঠ সোনার গয়না

    হোমে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু কিশোরের! পুলিশি মারধর ও হোমের গাফিলতির অভিযোগে উত্তাল জলপাইগুড়ি

    হোমে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু কিশোরের! পুলিশি মারধর ও হোমের গাফিলতির অভিযোগে উত্তাল জলপাইগুড়ি

    কালীঘাটে নজিরবিহীন বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার! কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগান মমতার পাড়ায়

    কালীঘাটে নজিরবিহীন বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার! কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগান মমতার পাড়ায়

    শহরে বাইক-ছিনতাইয়ের নেপথ্যে মহারাষ্ট্রের কুখ্যাত ‘বাবারিয়া গ্যাং’! ভিন্ রাজ্যের দুই পাণ্ডাকে কলকাতায় আনল লালবাজার

    শহরে বাইক-ছিনতাইয়ের নেপথ্যে মহারাষ্ট্রের কুখ্যাত ‘বাবারিয়া গ্যাং’! ভিন্ রাজ্যের দুই পাণ্ডাকে কলকাতায় আনল লালবাজার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.