ভাড়া বাড়িতে বৃদ্ধার রহস্যমৃত্যু ইংলিশবাজারে, সন্দেহের তির মদ্যপ দুই ছেলের দিকে

নিউজ ডেস্ক: খাস ইংলিশবাজার শহরে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার রাতে মালদহ শহরের ৯ নম্বর ওয়ার্ডের বালুরচর মুচিপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। মৃতার নাম লক্ষ্মী দাস (৬০)। অভিযোগের আঙুল উঠেছে তাঁর দুই ছেলের বিরুদ্ধে, যাদের মধ্যে একজন পেশায় পুলিশকর্মী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালুরচর এলাকাতেই লক্ষ্মীদেবীর নিজস্ব বাড়ি রয়েছে। তবে রহস্যজনকভাবে তিনি নিজের বাড়িতে না থেকে একটি ভাড়া বাড়িতে থাকতেন। বৃদ্ধার দুই ছেলে দিনরাত মদ্যপান করে অশান্তি করত বলে প্রতিবেশীদের অভিযোগ। দুই ছেলের সঙ্গেই তাঁর সম্পর্ক অত্যন্ত তিক্ত ছিল এবং মাঝেমধ্যেই মদ্যপ অবস্থায় ছেলেরা মায়ের ওপর চড়াও হত বলে জানা গিয়েছে।

ওয়ার্ডের কাউন্সিলর পলি সরকার জানান, বাড়ির মালিকের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখা যায়, ঘরের দরজার সামনেই পড়ে রয়েছে বৃদ্ধার নিথর দেহ। পাশে দাঁড়িয়ে ছিল তাঁর এক ছেলে। কাউন্সিলরের দাবি, মৃতদেহের পরিস্থিতি দেখে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না।

খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার দুই ছেলেই মদ্যপ এবং ঘটনার সময় তারা অসংলগ্ন অবস্থায় ছিল। এর মধ্যে এক ছেলে পুলিশে কর্মরত হওয়ায় বিষয়টি নিয়ে আরও বেশি শোরগোল শুরু হয়েছে। তবে এটি খুন না কি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে। আপাতত জিজ্ঞাসাবাদের জন্য দুই ছেলেকে আটক করেছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    নিউজ ডেস্ক: জয়লাভের পরেই দলের কর্মীদের জন্য কড়া শৃঙ্খলাবিধি জারি করল মালদহ জেলা বিজেপি নেতৃত্ব। জেলায় কোনোভাবেই বিজয় মিছিল করা যাবে না এবং কোনো বাজার বা স্ট্যান্ড দখল করা যাবে…

    Share on Social Media

    পদ্ম-ঘাসফুলের ঝুলি সমান হলেও খাতা খুলতে ব্যর্থ বাম-কংগ্রেস

    নিউজ ডেস্ক: আমের শহর মালদহে এবার বিধানসভা নির্বাচনের লড়াই হলো আক্ষরিক অর্থেই হাড্ডাহাড্ডি। জেলার ১২টি আসনের মধ্যে শেষ পর্যন্ত লড়াই থামল ৬-৬ সমীকরণে। ২০২১ সালের তুলনায় বিজেপি নিজের শক্তি বাড়িয়ে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.