‘আজকের রাতই শেষ রাত!’ বেআইনি অস্ত্র-মদ উদ্ধারে পুলিশকে চরম হুঁশিয়ারি কড়া মেজাজি কমিশনের

নিউজ ডেস্ক: বিধানসভা ভোটের (West Bengal Election 2026) নির্ঘণ্ট ঘোষণার আগেই নজিরবিহীন কড়া মেজাজে ধরা দিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ম্যারাথন বৈঠকে কার্যত ‘ডেডলাইন’ বেঁধে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর সাফ বার্তা, “আজকের রাতই হোক সেই রাত। যে রাতের পর বাংলায় যেন কোনও বেআইনি অস্ত্র, বোমা, নগদ টাকা ও মদের কারবার না দেখি।” অর্থাৎ, কালকের জন্য কিছু ফেলে না রেখে আজ রাতের মধ্যেই তল্লাশি অভিযান শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন।

হিংসা রুখতে কড়া হুঁশিয়ারি: বৈঠক সূত্রে খবর, এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে বাংলায় অশান্তি হওয়া এবং প্রাক-ভোট ও ভোট-পরবর্তী হিংসা নিয়ে বিরোধীদের গুচ্ছ গুচ্ছ অভিযোগ শুনে অত্যন্ত ক্ষুব্ধ কমিশন। এদিন কমিশনার স্পষ্ট জানিয়ে দেন, “ভোটে যেন কোনও হিংসা না হয়। কোথাও অশান্তি হলে সেখানকার অফিসার দায়ী থাকবেন, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে।” বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকেও কমিশন ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছে, এবার ভোট করাতে কোনও ‘খেলা’ বরদাস্ত করা হবে না।

বিনীত গোয়েলের সঙ্গে সংঘাত: এদিনের বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরাসরি কমিশনের প্রশ্নের মুখে পড়েন এডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েল। বিশেষ করে রাজ্যে মাদক বিরোধী আইন (PITNDPS) প্রয়োগের অভাব নিয়ে প্রশ্ন ওঠে। বিনীত গোয়েল যখন আইনি জটিলতা বা অ্যাডভাইজারি বোর্ডের ব্যাখ্যা দিতে চান, তখন কমিশন দৃশ্যত বিরক্ত হয় বলে জানা গিয়েছে।

অস্ত্র ও নগদ উদ্ধার নিয়ে সংশয়: ভোটের আগে স্পেশাল ড্রাইভ বা তল্লাশি অভিযান প্রতিবারই হয়, কিন্তু তা সত্ত্বেও ভোটের দিন বোমাবাজির ঘটনা থামে না কেন, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তবে এবার কমিশনের ‘গর্জন’ অনুযায়ী ‘বর্ষণ’ হবে কি না, অর্থাৎ বাস্তবে কতটা বেআইনি অস্ত্র বা মদ উদ্ধার হয়, এখন সেটাই দেখার।

Share on Social Media
  • Related Posts

    শান্তিপূর্ণ মিটল প্রথম দফা, তবে এবার পুনর্নির্বাচনের ‘ভাগ্য’ ঠিক করবে ওয়েবকাস্টিংয়ের রেকর্ডিং!

    নিউজ ডেস্ক: বিচ্ছিন্ন কিছু গোলমাল বাদ দিলে মোটের ওপর শান্তিপূর্ণভাবেই শেষ হলো প্রথম দফার নির্বাচন। নির্বাচন কমিশনের দাবি, বৃহস্পতিবার বুথ চত্বরে ভোট প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার মতো কোনও বড় ঘটনা ঘটেনি।…

    Share on Social Media

    স্বাধীনতার পর নজিরবিহীন! প্রথম দফায় বাংলায় রেকর্ড ৯১.৯১ শতাংশ ভোটদান, ভোটারদের কুর্নিশ কমিশনের

    নিউজ ডেস্ক: বাংলার নির্বাচনী ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল প্রথম দফার ভোটগ্রহণ। স্বাধীনতার পরবর্তী দীর্ঘ কয়েক দশকে যা কখনও ঘটেনি, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দিনেই সেই নজির তৈরি হলো।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    খাওয়ানোর নাম করে নাবালিকাকে বাড়িতে ডেকে ‘যৌন নিগ্রহ’! যাদবপুরে গ্রেপ্তার যুবক

    খাওয়ানোর নাম করে নাবালিকাকে বাড়িতে ডেকে ‘যৌন নিগ্রহ’! যাদবপুরে গ্রেপ্তার যুবক

    আর জি কর কাণ্ড: তদন্তে নেই অগ্রগতি, সিবিআই-এর দশম স্টেটাস রিপোর্টে চরম হতাশ নির্যাতিতার পরিবার

    আর জি কর কাণ্ড: তদন্তে নেই অগ্রগতি, সিবিআই-এর দশম স্টেটাস রিপোর্টে চরম হতাশ নির্যাতিতার পরিবার

    শান্তিপূর্ণ মিটল প্রথম দফা, তবে এবার পুনর্নির্বাচনের ‘ভাগ্য’ ঠিক করবে ওয়েবকাস্টিংয়ের রেকর্ডিং!

    শান্তিপূর্ণ মিটল প্রথম দফা, তবে এবার পুনর্নির্বাচনের ‘ভাগ্য’ ঠিক করবে ওয়েবকাস্টিংয়ের রেকর্ডিং!

    ভোটের দাবদাহে ‘কুল’ থাকতে পাহাড়মুখী বাঙালি! মে মাসেই থিকথিকে ভিড়ের ইঙ্গিত দিঘা-দার্জিলিংয়ে

    ভোটের দাবদাহে ‘কুল’ থাকতে পাহাড়মুখী বাঙালি! মে মাসেই থিকথিকে ভিড়ের ইঙ্গিত দিঘা-দার্জিলিংয়ে

    বদলে যাচ্ছে সুন্দরবনের ভোটের দস্তুর! কমিশনের কড়া শর্তে এবার আর দু’দিন আগে বুথে যাওয়া নয়

    বদলে যাচ্ছে সুন্দরবনের ভোটের দস্তুর! কমিশনের কড়া শর্তে এবার আর দু’দিন আগে বুথে যাওয়া নয়

    তৃণমূল প্রভাবিত ক্লাবে ভোটার স্লিপ বিলি! নৈহাটিতে বিএলও-কে ঘিরে বিজেপির তুমুল বিক্ষোভ, তুঙ্গে তর্জা

    তৃণমূল প্রভাবিত ক্লাবে ভোটার স্লিপ বিলি! নৈহাটিতে বিএলও-কে ঘিরে বিজেপির তুমুল বিক্ষোভ, তুঙ্গে তর্জা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.