ভুঁড়ি কমানোর ওষুধের বিজ্ঞাপনে কোপ! কড়া নির্দেশিকা ড্রাগ কন্ট্রোলারের, ‘সোশ্যাল মিডিয়া’র প্রচারেও জারি নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক: ভুঁড়ি কমানোর জাদুকরী ওষুধের রমরমা কারবারে এবার রাশ টানল কেন্দ্র। সুষম ডায়েট, শরীরচর্চা বা জীবনশৈলীর পরিবর্তনকে গুরুত্ব না দিয়ে নির্দিষ্ট কিছু ওষুধকে ‘প্রোমোট’ করা আর চলবে না। ১০ মার্চ ওষুধ বিষয়ক দেশের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ (CDSCO) এক কড়া নির্দেশিকা জারি করে সমস্ত ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে সতর্ক করে দিয়েছে। এবার থেকে ওবেসিটি বা স্থূলত্ব কমানোর দোহাই দিয়ে কোনও ওষুধের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রচার করা যাবে না।

ইনফ্লুয়েন্সার ও রিল সংস্কৃতির ওপর নজরদারি: সম্প্রতি দেশজুড়ে বিভিন্ন সংগঠনের মাধ্যমে স্থূলত্ব প্রতিরোধের নামে ওষুধের ব্যাপক প্রচার শুরু হয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারদের ব্যবহার করে অসংখ্য রিল ভাইরাল করা হচ্ছে, যেখানে পরোক্ষভাবে নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের ওষুধের গুণগান করা হচ্ছে। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলার রাজীব সিং রঘুবংশী স্পষ্ট জানিয়েছেন, যে সমস্ত ওষুধ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কেনা যায় না , সেগুলির বিজ্ঞাপন বা প্রোমোশন আইনত দণ্ডনীয়। সোশ্যাল মিডিয়াকেও এই নিয়মের আওতাভুক্ত করা হয়েছে।

ওবেসিটির নামে ‘আতঙ্ক’ ও বিপণন: অভিযোগ উঠেছে, গত বছরের শুরু থেকেই বেশ কিছু বহুজাতিক সংস্থা ওবেসিটিকে নিছক শারীরিক অবস্থার বদলে ‘ভয়ঙ্কর রোগ’ হিসেবে তুলে ধরে আতঙ্ক ছড়াচ্ছিল। উদ্দেশ্য ছিল, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তাদের বাজারজাত করা ওষুধ বিক্রির পথ প্রশস্ত করা। এমনকি জিএলপি ওয়ান (GLP-1) গোত্রের বেশ কিছু ওষুধের অনৈতিক প্রচার চালিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করা হয়েছে বলেও খবর। সম্প্রতি ওবেসিটি দিবস পালনের আড়ালেও এই বাণিজ্যিক স্বার্থ কাজ করছিল বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা।

বিশেষজ্ঞদের মত ও বিকল্প পথ: চিকিৎসকদের মতে, ওজন কমানোর জন্য ওষুধের ওপর নির্ভরতা স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে। দেশের মেডিসিন বিশেষজ্ঞদের বৃহত্তম সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া’র (API) সর্বভারতীয় সভাপতি ডাঃ জ্যোতির্ময় পাল বলেন, “আমরা দেশজুড়ে ওবেসিটির বিরুদ্ধে নিরন্তর প্রচার চালাচ্ছি। কিন্তু আমাদের লক্ষ্য কখনোই কোনও নির্দিষ্ট ওষুধের নাম প্রচার করা নয়। বরং আমরা জোর দিচ্ছি সঠিক খাদ্যাভ্যাস, ডায়েট এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে স্বাভাবিক ওজন বজায় রাখার ওপর।” নিয়ন্ত্রক সংস্থার এই নির্দেশিকার ফলে যথেচ্ছভাবে ওষুধ কেনা ও ব্যবহারের প্রবণতা কমবে বলেই আশা করছে চিকিৎসক মহল।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.