ভুয়ো ট্রাফিক চালানের লিঙ্কে ক্লিক করতেই উধাও আড়াই লক্ষ! ফারাক্কায় সাইবার প্রতারণার শিকার ইঞ্জিনিয়ার

নিউজ ডেস্ক: ট্রাফিক আইন ভাঙার জরিমানা মেটানোর ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়ালেন এক ইঞ্জিনিয়ার। হোয়াটসঅ্যাপে আসা একটি ভুয়ো লিঙ্কে ক্লিক করতেই নিমিষে তাঁর ক্রেডিট কার্ড থেকে উধাও হয়ে গেল ২ লক্ষ ৪১ হাজার ৩১৭ টাকা। মুর্শিদাবাদ জেলার ফারাক্কার এনটিপিসি (NTPC) চত্বরে ঘটা এই চাঞ্চল্যকর সাইবার জালিয়াতির ঘটনায় ইতিমত্যেই পুলিশি তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, প্রতারিত ব্যক্তির নাম বরুণ কুমার মণ্ডল। তিনি আদতে বাঁকুড়ার বাসিন্দা হলেও কর্মসূত্রে ফারাক্কার এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের অধীনস্থ একটি বেসরকারি সংস্থায় কর্মরত। শুক্রবার রাতে তাঁর হোয়াটসঅ্যাপে একটি অচেনা নম্বর থেকে বার্তা আসে। সেখানে দাবি করা হয়, সিগন্যাল ভাঙার অপরাধে তাঁর মোটরসাইকেলের নামে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে টাকা মেটানোর জন্য একটি লিঙ্কও পাঠানো হয়।

বরুণবাবুর দাবি, লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তাঁর মোবাইলে ‘এম পরিবহন’ (mParivahan) সদৃশ একটি অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যায়। অ্যাপটি সন্দেহজনক মনে হওয়ায় তিনি সেটি ডিলিটও করে দিয়েছিলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তাঁর অভিযোগ, অ্যাপটি ইনস্টল হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর দুটি ক্রেডিট কার্ড ব্যবহার করে চার দফায় মোট ২ লক্ষ ৪১ হাজার ৩১৭ টাকা হাতিয়ে নেয় জালিয়াতরা।

শনিবার সকালে ফারাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ইঞ্জিনিয়ার। পাশাপাশি বিষয়টি জানানো হয়েছে সাইবার ক্রাইম দফতর এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকেও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লিঙ্কে ক্লিক করার মাধ্যমে মোবাইলে কোনও ‘ম্যালওয়্যার’ বা রিমোট অ্যাক্সেস অ্যাপ ঢুকে পড়েছিল, যার সাহায্যে প্রতারকরা বরুণবাবুর ব্যাংকিং তথ্য হাতিয়ে নিয়েছে। উৎসবের মরশুমে বা সাধারণ সময়েও এমন ভুয়ো লিঙ্ক থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    ভোটের মুখে উত্তপ্ত ফরাক্কা! কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে বিস্ফোরণ, ধসে পড়ল পাঁচিল

    নিউজ ডেস্ক: প্রথম দফার ভোটের মাত্র দু’দিন বাকি। মুর্শিদাবাদে নির্বাচনের বাদ্যি বাজার ঠিক আগে ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে শক্তিশালী বোমা বিস্ফোরণে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা…

    Share on Social Media

    ভোটার তালিকায় নাম ‘বিচারাধীন’, আশঙ্কায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ফরাক্কার প্রৌঢ়ের

    নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা (SIR) ঘিরে এবার মুর্শিদাবাদে চরম বিপত্তি। তালিকায় নিজের এবং দুই ছেলের নাম ‘বিচারাধীন’ অবস্থায় দেখে তীব্র আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.