হাসপাতালের বেসমেন্টে ‘বারুদ’ জমানো চলবে না, কটকের অগ্নিকাণ্ডের পর কড়া দাওয়াই স্বাস্থ্যভবনের

নিউজ ডেস্ক: দেশের একের পর এক হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড ও একের পর এক মর্মান্তিক মৃত্যু থেকে শিক্ষা নিয়ে এবার নড়েচড়ে বসল নবান্ন। সোমবার ওড়িশার কটকের একটি মেডিকেল কলেজে আগুনে পুড়ে ছয় রোগীর মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলির জন্য জরুরি নির্দেশিকা জারি করল স্বাস্থ্যভবন। স্বাস্থ্যসচিবের জারি করা ওই নির্দেশে সাফ জানানো হয়েছে, হাসপাতালের বেসমেন্ট বা ভূগর্ভস্থ তলে কোনওভাবেই বাতিল আসবাব বা দাহ্য পদার্থ জমিয়ে রাখা চলবে না।

বিগত পাঁচ বছরে দেশের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিতে আগুনের গ্রাস কেড়ে নিয়েছে অসংখ্য প্রাণ। ২০২১ সালে মহারাষ্ট্রের ভাণ্ডারায় ১০টি দুধের শিশুর মৃত্যু থেকে শুরু করে ২০২৪ সালে ঝাঁসির হাসপাতালের মর্মান্তিক ১০ সদ্যোজাতর মৃত্যু— তালিকাটা দীর্ঘ। এমনকি ২০২৫ সালেও রাজস্থানে আইসিইউ-তে আগুনে পুড়ে মারা গিয়েছেন ছয়জন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলার হাসপাতালগুলির অগ্নি-নিরাপত্তা সুনিশ্চিত করতে একগুচ্ছ কড়া পদক্ষেপের কথা জানানো হয়েছে।

স্বাস্থ্যভবনের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ওয়ার্ড, সিসিইউ, আইসিইউ ও এইচডিইউ-সহ সংবেদনশীল জায়গাগুলির এসি মেশিন কাজের সময় বাদে অবশ্যই বন্ধ রাখতে হবে। এসির ওয়্যারিং, ডাক্ট এবং কম্প্রেশারগুলি নিয়মিত রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না, তাও যাচাই করতে হবে। দমকল ও ফরেনসিক বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রেই দেখা যায় হাসপাতালের বেসমেন্টগুলিকে কার্যত আস্তাকুঁড় বানিয়ে দাহ্য বস্তু স্তূপাকার করে রাখা হয়, যা আগুনের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দেয়। এবার থেকে সেই বেসমেন্ট সম্পূর্ণ সাফ রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার করতে ১৮ ফেব্রুয়ারির বৈঠকের সিদ্ধান্তগুলিও অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থির হয়েছে, রোগীদের ব্যবহারের জন্য বরাদ্দ ৩০ হাজার লিটার জলধারণ ক্ষমতার ওভারহেড ট্যাঙ্ক থেকে ১০ হাজার লিটার জল শুধুমাত্র অগ্নিকাণ্ড মোকাবিলার জন্য সংরক্ষিত রাখতে হবে। নিয়মিত মক ড্রিল চালানোর পাশাপাশি প্রতি মাসের ৭ তারিখের মধ্যে ফায়ার অডিট রিপোর্ট স্বাস্থ্যদপ্তরে জমা দিতে হবে। হাসপাতালের নিরাপত্তার স্বার্থে এই নিয়মের অন্যথা হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে স্বাস্থ্যভবন।

Share on Social Media
  • Related Posts

    ইডি কি ‘অস্ত্র’ নাকি ‘আতঙ্কের শিকার’? আইপ্যাক-কর্তার বাড়িতে তল্লাশি ঘিরে আজ সুপ্রিম ফয়সালা

    নিউজ ডেস্ক: বাংলার হাই-ভোল্টেজ বিধানসভা ভোটের মাঝেই দিল্লির অলিন্দে ফের চড়ল পারদ। আইপ্যাক (I-PAC) কর্তা প্রতীক জৈনের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র তল্লাশি এবং তাকে কেন্দ্র করে রাজ্য-কেন্দ্র সংঘাতের জল…

    Share on Social Media

    ডিএ-ঘোষণায় ‘ধোঁয়াশা’, বকেয়া নিয়ে নবান্নের বিজ্ঞপ্তিতে সিঁদুরে মেঘ দেখছেন সরকারি কর্মীরা

    নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ঘটা করে, কিন্তু সোমবার অর্থ দপ্তরের যে নির্দেশিকা প্রকাশ্যে এল, তাতে স্বস্তির চেয়ে আশঙ্কাই বেশি দেখছেন রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। শিক্ষক, শিক্ষাকর্মী,…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    জুটমিল কর্মীর রহস্যমৃত্যু বাউড়িয়ায়, সঙ্গিনীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে শ্রীঘরে প্রেমিক

    জুটমিল কর্মীর রহস্যমৃত্যু বাউড়িয়ায়, সঙ্গিনীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে শ্রীঘরে প্রেমিক

    অসুস্থ মেয়ের ডায়ালিসিস করাতে যাওয়াই হলো কাল, ইসলামপুরে দুই বাইকের সংঘর্ষে মৃত ২

    অসুস্থ মেয়ের ডায়ালিসিস করাতে যাওয়াই হলো কাল, ইসলামপুরে দুই বাইকের সংঘর্ষে মৃত ২

    নিখোঁজ নাবালকের মর্মান্তিক পরিণতি! শিলিগুড়িতে ১০ বছরের সৎছেলেকে খুন করে ক্যানেলে ফেলল ঘাতক বাবা

    নিখোঁজ নাবালকের মর্মান্তিক পরিণতি! শিলিগুড়িতে ১০ বছরের সৎছেলেকে খুন করে ক্যানেলে ফেলল ঘাতক বাবা

    কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, মানিকচকের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন! দমকল না আসায় ক্ষোভ

    কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, মানিকচকের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন! দমকল না আসায় ক্ষোভ

    শৌচালয়ে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া, স্কুল ছুটি না হতেই তালা দিয়ে উধাও শিক্ষকেরা! গঙ্গারামপুরে চাঞ্চল্য

    শৌচালয়ে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া, স্কুল ছুটি না হতেই তালা দিয়ে উধাও শিক্ষকেরা! গঙ্গারামপুরে চাঞ্চল্য

    ভোটের মুখে উত্তরবঙ্গে পুলিশের বড় সাফল্য, নাকা তল্লাশিতে ২ কোটির মাদক-সহ ধৃত ২

    ভোটের মুখে উত্তরবঙ্গে পুলিশের বড় সাফল্য, নাকা তল্লাশিতে ২ কোটির মাদক-সহ ধৃত ২
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.