ঝুলে থাকা ৬০ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ! চলতি সপ্তাহেই ‘অতিরিক্ত তালিকা’ প্রকাশ করছে কমিশন

নিউজ ডেস্ক: লোকসভা ভোট ঘোষণা হয়ে গেলেও এ রাজ্যে কয়েক লক্ষ ‘বিচারাধীন’ ভোটারের ভবিষ্যৎ কী, তা নিয়ে দানা বেঁধেছিল গভীর উদ্বেগ। অবশেষে সেই জট কাটার ইঙ্গিত মিলল। সূত্রের খবর, চলতি সপ্তাহেই অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। মোট ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে ইতিম্যধ্যেই ২১ লক্ষের নথি যাচাইয়ের কাজ শেষ হয়েছে। যাঁদের নথিতে আর কোনও আইনি বাধা নেই, তাঁদের নামই এই প্রথম অতিরিক্ত তালিকায় স্থান পেতে চলেছে।

তবে এই তালিকায় বড় ধাক্কাও থাকতে পারে একাংশের জন্য। জানা গিয়েছে, নথিপত্র খতিয়ে দেখার পর যাঁরা ‘অযোগ্য’ বলে বিবেচিত হবেন, তাঁদের নামের পাশে ‘ডিলিটেড’ (Deleted) বা ‘নন এলিজিবল’ (Non-eligible) শব্দের উল্লেখ থাকতে পারে। অর্থাৎ, যাচাইয়ের পরীক্ষায় অনুত্তীর্ণদের ভোটাধিকার কেড়ে নেওয়ার পথেই হাঁটছে কমিশন।

অন্যদিকে, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ মেনে ট্রাইবুনাল গঠনের প্রস্তুতিও তুঙ্গে। সূত্রের খবর, আগামী দু-তিন দিনের মধ্যেই ট্রাইবুনাল গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার এই অতিরিক্ত তালিকা প্রকাশ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ এবং রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল।

বৈঠক সূত্রে খবর, আগামী শুক্র এবং শনিবারের মধ্যে এই অতিরিক্ত তালিকা জনসমক্ষে আনা হতে পারে। যাঁদের নাম এই তালিকা থেকে বাদ পড়বে বা ‘অযোগ্য’ তকমা পাবে, তাঁদের জন্য আইনি পথ খোলা থাকছে। তাঁরা বিচার বিভাগের বিশেষ ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন। ভোটের মুখে এই বিপুল সংখ্যক ভোটারের ভাগ্য বদল বাংলার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Share on Social Media
  • Related Posts

    ইডি কি ‘অস্ত্র’ নাকি ‘আতঙ্কের শিকার’? আইপ্যাক-কর্তার বাড়িতে তল্লাশি ঘিরে আজ সুপ্রিম ফয়সালা

    নিউজ ডেস্ক: বাংলার হাই-ভোল্টেজ বিধানসভা ভোটের মাঝেই দিল্লির অলিন্দে ফের চড়ল পারদ। আইপ্যাক (I-PAC) কর্তা প্রতীক জৈনের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র তল্লাশি এবং তাকে কেন্দ্র করে রাজ্য-কেন্দ্র সংঘাতের জল…

    Share on Social Media

    ডিএ-ঘোষণায় ‘ধোঁয়াশা’, বকেয়া নিয়ে নবান্নের বিজ্ঞপ্তিতে সিঁদুরে মেঘ দেখছেন সরকারি কর্মীরা

    নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ঘটা করে, কিন্তু সোমবার অর্থ দপ্তরের যে নির্দেশিকা প্রকাশ্যে এল, তাতে স্বস্তির চেয়ে আশঙ্কাই বেশি দেখছেন রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। শিক্ষক, শিক্ষাকর্মী,…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    জুটমিল কর্মীর রহস্যমৃত্যু বাউড়িয়ায়, সঙ্গিনীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে শ্রীঘরে প্রেমিক

    জুটমিল কর্মীর রহস্যমৃত্যু বাউড়িয়ায়, সঙ্গিনীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে শ্রীঘরে প্রেমিক

    অসুস্থ মেয়ের ডায়ালিসিস করাতে যাওয়াই হলো কাল, ইসলামপুরে দুই বাইকের সংঘর্ষে মৃত ২

    অসুস্থ মেয়ের ডায়ালিসিস করাতে যাওয়াই হলো কাল, ইসলামপুরে দুই বাইকের সংঘর্ষে মৃত ২

    নিখোঁজ নাবালকের মর্মান্তিক পরিণতি! শিলিগুড়িতে ১০ বছরের সৎছেলেকে খুন করে ক্যানেলে ফেলল ঘাতক বাবা

    নিখোঁজ নাবালকের মর্মান্তিক পরিণতি! শিলিগুড়িতে ১০ বছরের সৎছেলেকে খুন করে ক্যানেলে ফেলল ঘাতক বাবা

    কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, মানিকচকের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন! দমকল না আসায় ক্ষোভ

    কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, মানিকচকের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন! দমকল না আসায় ক্ষোভ

    শৌচালয়ে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া, স্কুল ছুটি না হতেই তালা দিয়ে উধাও শিক্ষকেরা! গঙ্গারামপুরে চাঞ্চল্য

    শৌচালয়ে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া, স্কুল ছুটি না হতেই তালা দিয়ে উধাও শিক্ষকেরা! গঙ্গারামপুরে চাঞ্চল্য

    ভোটের মুখে উত্তরবঙ্গে পুলিশের বড় সাফল্য, নাকা তল্লাশিতে ২ কোটির মাদক-সহ ধৃত ২

    ভোটের মুখে উত্তরবঙ্গে পুলিশের বড় সাফল্য, নাকা তল্লাশিতে ২ কোটির মাদক-সহ ধৃত ২
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.