ডিএ-ঘোষণায় ‘ধোঁয়াশা’, বকেয়া নিয়ে নবান্নের বিজ্ঞপ্তিতে সিঁদুরে মেঘ দেখছেন সরকারি কর্মীরা

নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ঘটা করে, কিন্তু সোমবার অর্থ দপ্তরের যে নির্দেশিকা প্রকাশ্যে এল, তাতে স্বস্তির চেয়ে আশঙ্কাই বেশি দেখছেন রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। শিক্ষক, শিক্ষাকর্মী, পুরসভা ও পঞ্চায়েত কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) কবে এবং কীভাবে মেটানো হবে, সে বিষয়ে সোমবারের বিজ্ঞপ্তিতে কোনও স্পষ্ট দিশা নেই। বিশেষ করে ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঝুলে থাকা ডিএ-র পাহাড়প্রমাণ বকেয়া নিয়ে অর্থ দপ্তরের ‘নীরবতা’য় তৈরি হয়েছে প্রবল ধোঁয়াশা।

নবান্ন সূত্রে খবর, ২০১৬ সালে এইচআরএমএস (HRMS) পোর্টাল চালু হলেও ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত কর্মরত অফিসার ও কর্মীদের তথ্যের কোনও ডিজিটাল রেকর্ড সেখানে নেই। ফলে ওই সময়ের বকেয়া হিসাব করতে এখন অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের (AG) দ্বারস্থ হতে হবে অর্থ দপ্তরকে। কিন্তু সেই তথ্য কবে সংগ্রহ করা হবে বা কতদিনের মধ্যে প্রক্রিয়া শেষ হবে, বিজ্ঞপ্তিতে তার কোনও সময়সীমা উল্লেখ করা হয়নি। এতেই ক্ষোভে ফেটে পড়েছেন ডিএ আন্দোলনকারীরা।

‘কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়’-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সরাসরি তোপ দেগে বলেছেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে ভোটের আগে স্রেফ চমক দিয়েছে রাজ্য সরকার।” তাঁর দাবি, সরকারি হিসেবেই বকেয়া ডিএ-র পরিমাণ প্রায় ৪১,৪৭০ কোটি টাকা। যার ২৫ শতাংশ অর্থাৎ ১০,৩৫০ কোটি টাকা ৩১ মার্চের মধ্যে মেটানোর কথা ছিল। শীর্ষ আদালতের সেই নির্দেশ মানা হয়নি বলেই অভিযোগ তাঁর। অন্যদিকে, ‘কর্মচারী পরিষদ’-এর সভাপতি দেবাশিস শীলের মতে, রাজ্য সরকারের এই অস্পষ্ট বিজ্ঞপ্তি আদালত অবমাননারই নামান্তর।

বিরোধীদের দাবি, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শিক্ষক বা পুর-কর্মীদের তথ্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে রয়েছে। কিন্তু সেই তথ্য যাচাই করে কবে টাকা অ্যাকাউন্টে ঢুকবে, তা নিয়ে সরকারি স্তরে কোনও হেলদোল নেই। যদিও তৃণমূলপন্থী ‘স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ় ফেডারেশন’-এর নেতা প্রতাপ নায়েক আশাবাদী। তাঁর বক্তব্য, “কেন্দ্রের বঞ্চনা ও নির্বাচনের খরচের মধ্যেও মুখ্যমন্ত্রী যখন আশ্বাস দিয়েছেন, তখন কর্মীরা সময়মতোই টাকা পাবেন।” তবে ভোটের মুখে নবান্নের এই ‘অসম্পূর্ণ’ নির্দেশিকা যে সরকারি কর্মচারীদের ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দিল, তা বলাই বাহুল্য।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.