শিলিগুড়িতে এটিএম লুটের ছক বানচাল! হোটেল থেকে গ্রেফতার চম্পারণের ‘চতুষ্টয়’, উদ্ধার ১৮টি কার্ড

নিউজ ডেস্ক: শিলিগুড়িতে ফের এটিএম লুটের বড়সড় ছক কষেছিল ভিন রাজ্যের দুষ্কৃতীরা। তবে অপরাধ করার আগেই পুলিশের তৎপরতায় ভেস্তে গেল সেই পরিকল্পনা। মঙ্গলবার সন্ধ্যায় শিলিগুড়ির হিলকার্ট রোডের একটি হোটেল থেকে বিহারের চম্পারণ জেলার চার যুবককে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। ধৃতদের কাছ থেকে নগদ লক্ষাধিক টাকা এবং বিভিন্ন ব্যক্তির নামে থাকা ১৮টি এটিএম কার্ড উদ্ধার হয়েছে।

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের খালপাড়া ফাঁড়ির পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রিজওয়ান আলম, আজাদ আলম, মহম্মদ ইমরান ওরফে ইমরান আখতার এবং শের মহম্মদ। এদের বয়স ২৪ থেকে ৩৪-এর মধ্যে। পুলিশ সূত্রে খবর, সোমবার বিহার থেকে এসে হিলকার্ট রোডের ওই হোটেলে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে এই চারজন। কিন্তু মঙ্গলবার বিকেল পর্যন্ত তাদের কেউই একবারের জন্যও ঘরের বাইরে না আসায় হোটেল কর্তৃপক্ষের মনে সন্দেহ দানা বাঁধে। খবর দেওয়া হয় পুলিশে।

মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ওই হোটেলে পৌঁছে জিজ্ঞাসাবাদ শুরু করলে চারজনের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এর পরেই ওই ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ এটিএম কার্ড এবং নগদ টাকা। পুলিশের প্রাথমিক ধারণা, শহরে এটিএম লুট বা বড়সড় জালিয়াতির উদ্দেশ্যেই হানা দিয়েছিল এই দলটি।

উল্লেখ্য, গত এক বছরের মধ্যে শিলিগুড়ির চম্পাসারি এবং ইস্টার্ন বাইপাস এলাকায় একাধিকবার এটিএম লুটের ঘটনা ঘটেছে। সেই পুরনো অপরাধগুলোর সঙ্গে এই গ্যাংটির কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। বিহার থেকে আসা এই ‘পেশাদার’ গ্যাংটির পিছনে আরও বড় কোনও পান্ডা রয়েছে কি না, তা জানতে তদন্ত জারি রেখেছে পুলিশ কমিশনারেট।

Share on Social Media
  • Related Posts

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    নিউজ ডেস্ক: দীর্ঘ এক মাস ধরে ফাঁকা পতি পদ! সভাধিপতি না থাকায় পদে পদে স্তব্ধ হয়ে পড়ছে প্রশাসনিক ও সামাজিক উন্নয়নমূলক কাজ— এই গুরুতর অভিযোগে তোলপাড় শিলিগুড়ি মহকুমা পরিষদ। চরম…

    Share on Social Media

    সরকারি স্কুল ও হাসপাতালের প্রতি মানুষের বিশ্বাস ফেরানোই আমাদের অঙ্গীকার, প্রাক্তন স্কুলের মঞ্চে দাঁড়িয়ে বার্তা পর্যটনমন্ত্রীর

    নিউজ ডেস্ক: রাজ্যের সরকারি শিক্ষাব্যবস্থা এবং সরকারি স্বাস্থ্য পরিষেবার বুনিয়াদি পরিকাঠামোকে আরও শক্তিশালী করে, তার প্রতি সাধারণ মানুষের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। রবিবার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.