বাংলায় ভোটের নতুন রেকর্ড! প্রতি দফায় ২৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিচ্ছে কমিশন

নিউজ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার বুথে বুথে নিরাপত্তার বজ্রআঁটুনি নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বুধবার বাহিনী মোতায়েন সংক্রান্ত যে প্রাথমিক রূপরেখা তৈরি হয়েছে, তাতে জানা গিয়েছে— প্রতি দফায় প্রায় ২ হাজার ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। এ রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর লক্ষ্যে এটি এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যা। জেলাভিত্তিক স্পর্শকাতর বুথের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় এই বিপুল পরিমাণ আধাসেনা নামানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সূত্রের খবর, বিশেষ করে সীমান্তবর্তী এলাকা এবং অতীতে যে সমস্ত বুথে অশান্তির কালো ইতিহাস রয়েছে, সেগুলিকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। ওই সমস্ত বুথগুলিতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কড়া নজরদারির পরিকল্পনা নেওয়া হয়েছে। অবাধ ভোট নিশ্চিত করতে কোনওরকম ফাঁক রাখতে চাইছে না কমিশন। জেলা প্রশাসনগুলিকে ইতিমধ্যেই স্পর্শকাতর এলাকার তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তার পাশাপাশি ভোটের ময়দানে রাজনৈতিক অভিযোগ সামলাতেও সক্রিয় হচ্ছে কমিশন। আদর্শ আচরণবিধি (MCC) ভঙ্গের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য নয়জন পদস্থ আধিকারিককে নিয়ে একটি বিশেষ ‘সেল’ গঠন করা হচ্ছে। এই সেলের মূল লক্ষ্য হবে, কোনও অভিযোগ জমা পড়ার পর মাত্র ৮ ঘণ্টার মধ্যে তা খতিয়ে দেখে নিষ্পত্তি করা।

ভোটের দিন ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে কমিশনের এই ‘২৫০০ কোম্পানি’ ফর্মুলা এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তির পরিকল্পনা শাসক ও বিরোধী— দুই শিবিরের কাছেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শান্তিপূর্ণ ভোট করাতে কমিশনের এই অতি-সক্রিয়তা আদতে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

Share on Social Media
  • Related Posts

    জুতো পালিশ থেকে হজমি গুলি— সব বিলই কমিশনের! বাংলার ভোটে খরচের বহর ছাড়াতে পারে ২০০০ কোটি

    নিউজ ডেস্ক: গণতন্ত্রের উৎসবের দামামা বেজেছে বাংলায়। কিন্তু সেই উৎসবের ‘বাজেট’ দেখে কপালে ভাঁজ পড়েছে নবান্নের কর্তাদের। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ‘সার’-এর পরবর্তী হিসাব বলছে, ২০২৬-এর বিধানসভা ভোটে বাংলায়…

    Share on Social Media

    বুথে নজরদারিতে ‘ক্লিন ইমেজ’ বাধ্যতামূলক, সিসি ক্যামেরা ও সুপারভাইজারদের নিয়ে কড়া এসওপি কমিশনের

    নিউজ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনে বুথের অন্দরে কারচুপি রুখতে এবার ‘ফুলপ্রুফ’ ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। প্রতিটি বুথে ১০০ শতাংশ ওয়েব কাস্টিং এবং সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি, সেই নজরদারি প্রক্রিয়ায় যুক্ত…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের মুখে বাংলা-অসম সীমান্তে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ৩, কোচবিহারে উদ্ধার বিহারের গাড়িতে রিভলবার

    ভোটের মুখে বাংলা-অসম সীমান্তে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ৩, কোচবিহারে উদ্ধার বিহারের গাড়িতে রিভলবার

    বিশ্বজয়ে খড়্গপুর আইআইটি-র ছাত্র, গণিত অলিম্পিয়াডে সেরাদের সেরা শহরের অর্চিষ্মান

    বিশ্বজয়ে খড়্গপুর আইআইটি-র ছাত্র, গণিত অলিম্পিয়াডে সেরাদের সেরা শহরের অর্চিষ্মান

    ভোটের মুখে বারুইপুরে পুলিশের বড় সাফল্য, নাকা তল্লাশিতে লক্ষাধিক নগদ-সহ ধৃত ১

    ভোটের মুখে বারুইপুরে পুলিশের বড় সাফল্য, নাকা তল্লাশিতে লক্ষাধিক নগদ-সহ ধৃত ১

    জুতো পালিশ থেকে হজমি গুলি— সব বিলই কমিশনের! বাংলার ভোটে খরচের বহর ছাড়াতে পারে ২০০০ কোটি

    জুতো পালিশ থেকে হজমি গুলি— সব বিলই কমিশনের! বাংলার ভোটে খরচের বহর ছাড়াতে পারে ২০০০ কোটি

    জাতীয় সড়কে দাউদাউ আগুন, রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তেলবাহী ট্যাঙ্কার! মৃত চালক

    জাতীয় সড়কে দাউদাউ আগুন, রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তেলবাহী ট্যাঙ্কার! মৃত চালক

    বুথে নজরদারিতে ‘ক্লিন ইমেজ’ বাধ্যতামূলক, সিসি ক্যামেরা ও সুপারভাইজারদের নিয়ে কড়া এসওপি কমিশনের

    বুথে নজরদারিতে ‘ক্লিন ইমেজ’ বাধ্যতামূলক, সিসি ক্যামেরা ও সুপারভাইজারদের নিয়ে কড়া এসওপি কমিশনের
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.