অগ্নিমূল্যের বাজারে প্রচারের খরচ বাড়াল কমিশন, বিধানসভায় প্রার্থীর বরাদ্দ ৪০ লক্ষ

নিউজ ডেস্ক: আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে বিধানসভা নির্বাচনের প্রার্থীদের জন্য স্বস্তির খবর শোনাল জাতীয় নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে প্রত্যেক প্রার্থী প্রচারের কাজে সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই বরাদ্দের পরিমাণ ছিল ২৮ লক্ষ টাকা, যা ২০২১ সালে বাড়িয়ে করা হয়েছিল ৩০ লক্ষ। এবার তা আরও ১০ লক্ষ টাকা বাড়ানো হল।

রাজ্যের ২৯৪টি আসনে আগামী ২৩ ও ২৯ এপ্রিল ভোটগ্রহণ। তৃণমূল, বিজেপি ও বামফ্রন্টের মতো প্রধান দলগুলি ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারে নেমে পড়েছে। কমিশনের এই নতুন নির্দেশিকা নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের মতে, ফ্লেক্স, ফেস্টুন থেকে শুরু করে সভার খরচ— সব মিলিয়ে জিনিসের দাম যে হারে বেড়েছে, তাতে এই ৪০ লক্ষ টাকা ‘মন্দের ভালো’।

তবে ভিন্ন সুর শোনা গিয়েছে হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের গলায়। তাঁর দাবি, বর্তমান প্রতিযোগিতার বাজারে ৪০ লক্ষ টাকায় প্রচার চালানো কার্যত অসম্ভব। তাঁর মতে, কমিশন নিজেই যদি প্রচারের যাবতীয় দায়িত্ব ও খরচ বহন করত, তবে বিষয়টি অনেক বেশি স্বচ্ছ ও একমুখী হতো। অন্যদিকে, সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছে বাম শিবির। বেহালা পশ্চিমের সিপিএম প্রার্থী নীহার ভক্তের দাবি, প্রচারের জন্য ৪০ লক্ষ টাকা বরাদ্দ করা ‘বাড়াবাড়ি’। তাঁর কথায়, সাড়ে ১২ লক্ষ টাকার বাজেটেই একটি বিধানসভা কেন্দ্রের প্রচার সুষ্ঠুভাবে সম্ভব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রচারের খরচে এই বৃদ্ধি ছোট দলগুলির তুলনায় বড় দলগুলির জন্য সুবিধাজনক হতে পারে।

Share on Social Media
  • Related Posts

    ভোটার তালিকায় নাম নেই? চিন্তার কিছু নেই, অভিযোগ জানাতে ১৯টি ট্রাইবুনাল গড়ল কমিশন

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) বা ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন এক জটিলতা দেখা দিয়েছে। প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৬০ লক্ষের বেশি ভোটারের নাম ‘বিচারাধীন’ (Under…

    Share on Social Media

    ভোটের মুখে টাকার পাহাড়! নিউটাউন ও হাওড়া মিলিয়ে উদ্ধার নগদ ৪০ লক্ষ

    নিউজ ডেস্ক: বিধানসভা ভোটের রণদামামা বাজতেই রাজ্যজুড়ে কড়া নজরদারি শুরু করেছে নির্বাচন কমিশন। শুক্রবার সাতসকালে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ নাকা তল্লাশিতে নিউটাউন এবং হাওড়া থেকে উদ্ধার হল নগদ ৪০…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মেডিক্যাল কলেজ ফেরাল, অসাধ্য সাধন করে শিশুর প্রাণ বাঁচালেন আলিপুরদুয়ারের গ্রামীণ চিকিৎসক

    মেডিক্যাল কলেজ ফেরাল, অসাধ্য সাধন করে শিশুর প্রাণ বাঁচালেন আলিপুরদুয়ারের গ্রামীণ চিকিৎসক

    মার্চেই ফিরল শীতের আমেজ! তুষারপাতে সাদা সান্দাকফু, সিকিমে আটকে বহু পর্যটক

    মার্চেই ফিরল শীতের আমেজ! তুষারপাতে সাদা সান্দাকফু, সিকিমে আটকে বহু পর্যটক

    ভোটার তালিকায় নাম নেই? চিন্তার কিছু নেই, অভিযোগ জানাতে ১৯টি ট্রাইবুনাল গড়ল কমিশন

    ভোটার তালিকায় নাম নেই? চিন্তার কিছু নেই, অভিযোগ জানাতে ১৯টি ট্রাইবুনাল গড়ল কমিশন

    আসানসোলে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, কাঠগড়ায় নিম্নমানের সামগ্রী! শুরু রাজনৈতিক তরজা

    আসানসোলে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, কাঠগড়ায় নিম্নমানের সামগ্রী! শুরু রাজনৈতিক তরজা

    ইদের সকালে মালদায় মর্মান্তিক দুর্ঘটনা, জরাজীর্ণ মার্কেটের ছাদ ভেঙে মৃত ১

    ইদের সকালে মালদায় মর্মান্তিক দুর্ঘটনা, জরাজীর্ণ মার্কেটের ছাদ ভেঙে মৃত ১

    ঝাড়গ্রামে কেন্দ্রীয় বাহিনীকে রুখে দিল ‘রামলাল’! লোধাশুলি-ঝাড়গ্রাম রাস্তায় দাঁতালের দাপট

    ঝাড়গ্রামে কেন্দ্রীয় বাহিনীকে রুখে দিল ‘রামলাল’! লোধাশুলি-ঝাড়গ্রাম রাস্তায় দাঁতালের দাপট
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.