যুদ্ধের কোপে রান্নার গ্যাস! সিলিন্ডারে কমছে ওজন, চরম সংকটের মুখে গৃহস্থ

নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে ঘনীভূত হওয়া যুদ্ধ মেঘের ছায়া এবার সরাসরি রান্নাঘরে। আমেরিকা, ইজরায়েল ও ইরানের মধ্যে চলা সংঘর্ষ থামার কোনও লক্ষণ না থাকায় ভারতের রান্নার গ্যাস বা এলপিজি (LPG) সরবরাহে বড়সড় সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। মূলত হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় গ্যাস আমদানিতে তৈরি হয়েছে চরম অচলাবস্থা। এই পরিস্থিতিতে জোগান স্বাভাবিক রাখতে এবার ঘরোয়া সিলিন্ডারের ওজন কমিয়ে দেওয়ার পথে হাঁটতে পারে কেন্দ্র।

পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে খবর, বর্তমানে ঘরোয়া সিলিন্ডারে ১৪.২ কেজি গ্যাস থাকে। পরিস্থিতি আরও খারাপ হলে সেই পরিমাণ কমিয়ে ৭ বা ১০ কেজি করা হতে পারে। একইভাবে ১০ কেজির প্লাস্টিক সিলিন্ডারে গ্যাসের পরিমাণ কমিয়ে ৫ কেজি করার প্রাথমিক আলোচনা সেরে রেখেছে কেন্দ্র। ওজনের ভিত্তিতেই গ্যাসের দাম নির্ধারণ করা হবে। তবে ওজনের হেরফের হলেও সিলিন্ডার বুকিংয়ের নিয়মে অর্থাৎ নির্দিষ্ট দিনের ব্যবধানে (শহরাঞ্চলে ২৫ দিন ও গ্রামাঞ্চলে ৪৫ দিন) কোনও বদল আসছে না। এর ফলে পরোক্ষভাবে সাধারণ মানুষকে গ্যাসের ব্যবহার কমাতে বাধ্য করা হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

ভারতের মোট এলপিজি চাহিদার প্রায় ৬০ শতাংশই আসে হরমুজ প্রণালী হয়ে। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই পথে জাহাজ চলাচল কার্যত বন্ধ হওয়ায় দেশের মজুত ভাণ্ডারে টান পড়েছে। অন্যদিকে, গ্যাস বুকিং ও ডেলিভারি নিয়েও গ্রাহকদের ভোগান্তি তুঙ্গে। বুকিং রেফারেন্স পেলেও মিলছে না ডেলিভারি অথেন্টিকেশন কোড (DAC)। ডিস্ট্রিবিউটরদের দাবি, এই প্রক্রিয়া সম্পূর্ণ তেল সংস্থাগুলির নিয়ন্ত্রণে। বাণিজ্যিক সিলিন্ডারের জোগান সাময়িকভাবে বাড়ানোর কথা বলা হলেও, সামগ্রিক পরিস্থিতি বিচার করে আগামী সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে পেট্রোলিয়াম মন্ত্রক। গৃহস্থের কপালে আরও চিন্তার ভাঁজ ফেলে গ্যাসের দাম ফের এক দফা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    ভোটের বাজারেও জয়জয়কার যাত্রার! চৈত্র সেল আর উৎসবে জমজমাট চিৎপুর

    নিউজ ডেস্ক: সামনেই বিধানসভা নির্বাচন, দিকে দিকে রাজনৈতিক প্রচারের তুমুল ব্যস্ততা। কিন্তু ভোটের এই ডামাডোলের মধ্যেও ফিকে হয়নি বাংলার ঐতিহ্যবাহী ‘যাত্রা’র জনপ্রিয়তা। চৈত্র মাস ও আসন্ন নববর্ষের প্রাক্কালে বুকিংয়ের বহর…

    Share on Social Media

    বৃষ্টির দাপট কমছে দক্ষিণবঙ্গে, উত্তরে আজও দুর্যোগের ভ্রুকুটি! একধাক্কায় ১১ ডিগ্রি নামল পারদ

    নিউজ ডেস্ক: গত কয়েকদিনের টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার দাপট কাটিয়ে আজ, রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা উন্নতির পথে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    অসম্ভবকে সম্ভব করলেন বালুরঘাটের চিকিৎসকরা, দু’টুকরো হওয়া হাড় জুড়ে প্রাণ ফিরল প্রৌঢ়ার

    অসম্ভবকে সম্ভব করলেন বালুরঘাটের চিকিৎসকরা, দু’টুকরো হওয়া হাড় জুড়ে প্রাণ ফিরল প্রৌঢ়ার

    ব্যান্ডেল-হুগলির মাঝে ওভারহেড বিপর্যয়! ছুটির সকালে দেড় ঘণ্টা থমকাল ট্রেন

    ব্যান্ডেল-হুগলির মাঝে ওভারহেড বিপর্যয়! ছুটির সকালে দেড় ঘণ্টা থমকাল ট্রেন

    প্রতিবাদী মুখ থেকে রাজনীতির আঙিনায়, পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন কামদুনির টুম্পা কয়াল

    প্রতিবাদী মুখ থেকে রাজনীতির আঙিনায়, পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন কামদুনির টুম্পা কয়াল

    ভোটের মুখে তারাপীঠে উপচে পড়া ভিড়, জয়ের কামনায় পুজো দিলেন হেভিওয়েটরা

    ভোটের মুখে তারাপীঠে উপচে পড়া ভিড়, জয়ের কামনায় পুজো দিলেন হেভিওয়েটরা

    বর্ধমান স্টেশনে সাড়ে সাত লক্ষ টাকা সহ ধৃত প্রৌঢ়, ভোটের মুখে চাঞ্চল্য

    বর্ধমান স্টেশনে সাড়ে সাত লক্ষ টাকা সহ ধৃত প্রৌঢ়, ভোটের মুখে চাঞ্চল্য

    ৯ দিনের ব্যবধানে ফের অনুপ্রবেশ চোপড়ায়, খাঁচার জালে বাংলাদেশি যুবক! শুরু রাজনৈতিক তর

    ৯ দিনের ব্যবধানে ফের অনুপ্রবেশ চোপড়ায়, খাঁচার জালে বাংলাদেশি যুবক! শুরু রাজনৈতিক তর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.