জমি বিবাদে ভাইয়ের চোখে অ্যাসিড! দা দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ দাদার বিরুদ্ধে

নিউজ ডেস্ক: জমি সংক্রান্ত বিবাদের জেরে নিজের ভাইয়ের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার যোগী বটতলা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। অভিযোগ, জেঠতুতো ভাই টোটন খানের চোখে প্রথমে অ্যাসিড ছুড়ে মারা হয় এবং পরে দা দিয়ে কুপিয়ে তাঁকে খুনের চেষ্টা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বর্তমানে গুরুতর জখম অবস্থায় ওই যুবক কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, যোগী বটতলার বাসিন্দা মমতাজ খান ও টোটন খানের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল। শনিবার রাতে সেই গণ্ডগোল চরমে উঠলে মমতাজ হঠাৎই টোটনের চোখে অ্যাসিড ছুড়ে দেন। যন্ত্রণায় ছটফট করতে থাকা অবস্থায় তাঁর মাথায় ও হাতে দা দিয়ে কোপ মারা হয় বলেও অভিযোগ। টোটনের পরিবারের দাবি, জোর করে জমি বিক্রি করতে বাধা দেওয়াতেই এই পরিকল্পিত হামলা। এর আগেও একাধিকবার তাঁদের ওপর মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রতিবেশীরা।

খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্তদের গ্রেপ্তারের সময় গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় পুলিশকে। এমনকি পুলিশের হাত থেকে অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টাও চলে। বাধ্য হয়ে মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত মমতাজ খান সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। জমি বিবাদকে কেন্দ্র করে এমন মধ্যযুগীয় বর্বরতায় থমথমে হয়ে রয়েছে যোগী বটতলা এলাকা।

Share on Social Media
  • Related Posts

    বারুইপুর কাণ্ডে সিপিএম নেতা লাহেক আলির জামিন নাকচ! উত্তপ্ত আদালত চত্বর, ফের ৩ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ

    নিউজ ডেস্ক: বারুইপুরের চাঞ্চল্যকর ঘটনার প্রতিবাদে গাড়ি ভাঙচুর, গণপিটুনিতে মৃত্যু এবং দফায় দফায় হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার হওয়া সিপিএম নেতা লাহেক আলির জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। মঙ্গলবার বারুইপুর…

    Share on Social Media

    অলিগলিতে কড়া নজরদারি! বারুইপুরে নামছে ২০০ বাইকের ‘সুপার ফাস্ট’ বাহিনী, বুথ পাহারায় কেন্দ্রীয় জওয়ানরা

    নিউজ ডেস্ক: দ্বিতীয় দফার মহারণে দক্ষিণ ২৪ পরগনার স্পর্শকাতর অলিগলি নিয়ন্ত্রণে রাখতে বড়সড় চাল চালল প্রশাসন। বুধবার ভোটের দিন বারুইপুর পুলিশ জেলাজুড়ে দাপিয়ে বেড়াবে পুলিশের ২০০টি মোটরবাইকের একটি বিশেষ বাহিনী।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.