চিংড়িঘাটা মেট্রো জটে সুপ্রিম ভর্ৎসনা! রাজ্যের আর্জি খারিজ, কাজ শুরুর কড়া নির্দেশ

নিউজ ডেস্ক: নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইন সম্প্রসারণে চিংড়িঘাটা মোড়ের জট কাটল না আইনি লড়াইয়েও। কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে চাইল না সুপ্রিম কোর্ট। উল্টে সোমবার মামলাটি চলাকালীন রাজ্য সরকারকে চরম ভর্ৎসনা করেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিপুল মনুভাই পঞ্চোলীর বেঞ্চ। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, জনস্বার্থের প্রকল্প নিয়ে রাজনীতি করা চলবে না এবং হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই কাজ শেষ করতে হবে।

চিংড়িঘাটা মোড়ে মাত্র ৩১৬ বর্গমিটার অংশের বকেয়া কাজের জন্য থমকে রয়েছে গোটা প্রকল্প। মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ, রাজ্য সরকার ট্রাফিক নিয়ন্ত্রণের অনুমতি বা ‘এনওসি’ না দেওয়ায় নির্মাণকারী সংস্থা কাজ এগোতে পারছে না। এই নিয়ে কলকাতা হাইকোর্ট রাজ্য প্রশাসন ও পুলিশকে দ্রুত ছাড়পত্র দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য। এদিন প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কখনও উৎসব, কখনও পরীক্ষা, আর এখন নির্বাচনের দোহাই দেওয়া হচ্ছে। উন্নয়ন আটকানোর জন্য জেদ করা হচ্ছে। এটি সাংবিধানিক দায়িত্ব পালনে চরম গাফিলতি।”

আদালত রাজ্য সরকারকে মামলাটি তুলে নেওয়ার সুযোগ দিলেও সাফ জানিয়ে দিয়েছে, অন্যথায় তা সরাসরি খারিজ করে দেওয়া হবে। হাইকোর্টের নজরদারিতেই এই কাজ সম্পন্ন হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, নির্মাণকারী সংস্থা জানিয়েছে, সাময়িক যান নিয়ন্ত্রণ করে কাজ শেষ করতে অন্তত ন’মাস সময় লাগবে। সুপ্রিম কোর্টের এই কড়া অবস্থানের পর এবার রাজ্য সরকার চিংড়িঘাটায় মেট্রোর কাজের জন্য প্রয়োজনীয় অনুমতি দেয় কি না, এখন সেটাই দেখার।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.