পরকীয়ার পথের কাঁটা সরাতে স্বামীকে নৃশংস খুন! রায়দিঘিতে বিজেপি কর্মীর মৃত্যুতে গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে এক বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। সোমবার গভীর রাতে দিঘিরপাড় বকুলতলা পঞ্চায়েতের মেনা এলাকায় বাড়ি থেকে মাত্র ৩০ মিটার দূরে একটি পুকুর পাড় থেকে কিশোর দাস (৩৯) নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। প্রাথমিকভবে এই ঘটনাকে রাজনৈতিক খুন বলে দাবি করা হলেও, পুলিশের তদন্তে উঠে এসেছে পরকীয়া সম্পর্কের এক হাড়হিম করা কাহিনী। ঘটনায় নিহতের স্ত্রী অনিমা দাস এবং তাঁর প্রেমিক গোবিন্দ হালদারকে গ্রেফতার করেছে রায়দিঘি থানার পুলিশ।

মৃত কিশোর দাস পেশায় কৃষক ছিলেন এবং স্থানীয় ২১৬ নম্বর বুথের বিজেপির সহ-সভাপতি পদে যুক্ত ছিলেন। পুলিশ সূত্রে খবর, প্রতিবেশী গোবিন্দ হালদারের সঙ্গে গত আড়াই বছর ধরে অনিমার অবৈধ সম্পর্ক চলছিল। গোবিন্দ বিবাহিত হওয়া সত্ত্বেও এই সম্পর্ক বজায় রেখেছিলেন। কিশোর বিষয়টি জেনে ফেলায় পরিবারে অশান্তি চরম আকার নেয়। সেই ‘পথের কাঁটা’ সরাতেই সোমবার রাতে ছক কষে অনিমা। বাথরুমে যাওয়ার নাম করে কিশোরকে বাড়ির বাইরে নিয়ে আসতেই আগে থেকে ওত পেতে থাকা গোবিন্দ ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপাতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরের।

ঘটনার পর রায়দিঘির বিজেপি প্রার্থী পলাশ রানা নিহতের বাড়িতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন। যদিও নিহতের আত্মীয় সুস্মিতা দাস স্পষ্ট জানিয়েছেন, এর পেছনে রাজনীতির কোনও যোগ নেই, বরং পারিবারিক বিবাদ ও পরকীয়া থেকেই এই খুন। ধৃত গোবিন্দ হালদার স্থানীয় তৃণমূল বুথ সভাপতির ভাই হওয়ায় রাজনৈতিক চাপানউতোর শুরু হলেও, পুলিশি জেরায় অভিযুক্তরা অপরাধ স্বীকার করেছে। মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার জানিয়েছেন, বিজেপি মিথ্যে অভিযোগ তুলে এলাকা অশান্ত করার চেষ্টা করছে। পুলিশ বর্তমানে খুনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    অলিগলিতে কড়া নজরদারি! বারুইপুরে নামছে ২০০ বাইকের ‘সুপার ফাস্ট’ বাহিনী, বুথ পাহারায় কেন্দ্রীয় জওয়ানরা

    নিউজ ডেস্ক: দ্বিতীয় দফার মহারণে দক্ষিণ ২৪ পরগনার স্পর্শকাতর অলিগলি নিয়ন্ত্রণে রাখতে বড়সড় চাল চালল প্রশাসন। বুধবার ভোটের দিন বারুইপুর পুলিশ জেলাজুড়ে দাপিয়ে বেড়াবে পুলিশের ২০০টি মোটরবাইকের একটি বিশেষ বাহিনী।…

    Share on Social Media

    জনবসতিপূর্ণ এলাকায় ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন, বারুইপুরে জখম ২ দমকলকর্মী

    নিউজ ডেস্ক: বারুইপুরের অত্যন্ত জনবসতিপূর্ণ এলাকায় একটি ব্যাটারি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে চরম আতঙ্ক ছড়াল। সোমবার রাতে বারুইপুরের কৃষ্ণা সিনেমা সংলগ্ন একটি গলিতে এই ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে দুই…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.