‘সংবিধান-বিরোধী ইডি!’ আইপ্যাক মামলায় মমতার হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল সিবালের, পালটা প্রশ্ন বিচারপতির

নিউজ ডেস্ক: আইপ্যাক (I-PAC) মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আইনি এক্তিয়ার নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে বড়সড় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিবাল। তাঁর দাবি, রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি মামলা করা বা সিবিআই তদন্তের দাবি জানানো ইডির পক্ষে সম্পূর্ণ সংবিধান-বিরোধী। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চে এদিন শুনানির সময় ইডি আধিকারিক রবীন বনসলের দায়ের করা মামলার যৌক্তিকতা নিয়েও সরব হন সিবাল।

কপিল সিবাল আদালতে সওয়াল করেন যে, ইডি আধিকারিক রবীন বনসল নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, অথচ তিনি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলছেন— যা একেবারেই যুক্তিহীন। পালটা জবাবে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র প্রশ্ন তোলেন, “স্বয়ং মুখ্যমন্ত্রী যদি ইডির কাজে বাধা দিতে আসেন, তবে তারা কোথায় যাবে? রাজ্য পুলিশের কাছে কি তদন্তের আর্জি জানাবে?” বিচারপতি আরও ইঙ্গিত দেন যে, রবীন বনসল সশরীরে না থাকলেও ‘শ্যাডো অফিসার’ হিসেবে তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারেন। আদালত স্পষ্ট জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত এই মামলার নিষ্পত্তি করা হবে।

রাজ্যের হয়ে এদিন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন ডিজি রাজীব কুমারের পক্ষে অভিষেক মনু সিংভিও জোরালো সওয়াল করেন। তাঁরা বিভিন্ন আইনি রায়ের উদাহরণ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের বিরুদ্ধে ইডির এই আবেদন বাতিলের দাবি জানান। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি কলকাতায় আইপ্যাকের স্ট্র্যাটেজিস্ট প্রতীক জৈনের অফিসে কয়লা পাচার মামলার তল্লাশিতে গিয়ে ইডি আধিকারিকরা বাধার মুখে পড়েন বলে অভিযোগ। ইডির দাবি, মুখ্যমন্ত্রী নিজে সেখানে গিয়ে তদন্তে হস্তক্ষেপ করেছিলেন এবং বাজেয়াপ্ত নথি ছিনিয়ে নিয়েছিলেন। এই হাই-প্রোফাইল মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৪ এপ্রিল।

Share on Social Media
  • Related Posts

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    নিউজ ডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনে (WB Election Result 2026) বাংলার মসনদে বিজেপির জয় জয়কার। আর এই সাফল্যের কেন্দ্রে রয়েছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.