বারুইপুরে ফের বারুদের স্তূপ! ১০০ কেজি চকোলেট বোমা উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার বাড়ির মালিক

নিউজ ডেস্ক:  নির্বাচনের মুখে বারুইপুরে ফের সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ বাজি কারবারিরা। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বারুইপুর থানার পুলিশ সোলগোয়ালিয়া এলাকায় একটি বাড়ির দোতলা থেকে উদ্ধার করল প্রায় ১০০ কেজি নিষিদ্ধ চকোলেট বোমা। এর পাশাপাশি প্রচুর পরিমাণে বাজি তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক মহেন্দ্র সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, নির্বাচনের প্রাক্কালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বারুইপুর পুলিশ জেলা জুড়ে বিশেষ অভিযান চালানো হচ্ছে। বুধবার রাতে সোলগোয়ালিয়ার ওই বাড়িতে নিষিদ্ধ শব্দবাজি মজুত রাখা হয়েছে বলে খবর পায় পুলিশ। এরপরই সেখানে অতর্কিতে হানা দিয়ে দেখা যায়, দোতলার একটি ঘরে থরে থরে সাজানো রয়েছে বস্তাবন্দি চকোলেট বোমা। বিপুল পরিমাণ এই নিষিদ্ধ বাজি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের ছক ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, এর আগেও বারুইপুর পুলিশ জেলার হাড়াল এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ভোটের সময় শব্দবাজির চাহিদা বাড়ায় এবং পুলিশের নজরদারি এড়াতে বসতবাড়িতে এই সব বাজি মজুত করা হচ্ছিল। ধৃত মহেন্দ্র সর্দারকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তাদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। বারুইপুর পুলিশ জেলার এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, অবৈধ বাজি ও বিস্ফোরক উদ্ধারে তাঁদের এই বিশেষ অভিযান আগামী দিনেও জারি থাকবে।

Share on Social Media
  • Related Posts

    অলিগলিতে কড়া নজরদারি! বারুইপুরে নামছে ২০০ বাইকের ‘সুপার ফাস্ট’ বাহিনী, বুথ পাহারায় কেন্দ্রীয় জওয়ানরা

    নিউজ ডেস্ক: দ্বিতীয় দফার মহারণে দক্ষিণ ২৪ পরগনার স্পর্শকাতর অলিগলি নিয়ন্ত্রণে রাখতে বড়সড় চাল চালল প্রশাসন। বুধবার ভোটের দিন বারুইপুর পুলিশ জেলাজুড়ে দাপিয়ে বেড়াবে পুলিশের ২০০টি মোটরবাইকের একটি বিশেষ বাহিনী।…

    Share on Social Media

    জনবসতিপূর্ণ এলাকায় ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন, বারুইপুরে জখম ২ দমকলকর্মী

    নিউজ ডেস্ক: বারুইপুরের অত্যন্ত জনবসতিপূর্ণ এলাকায় একটি ব্যাটারি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে চরম আতঙ্ক ছড়াল। সোমবার রাতে বারুইপুরের কৃষ্ণা সিনেমা সংলগ্ন একটি গলিতে এই ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে দুই…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.