ফর্ম-৭ জমায় ‘ফ্রি হ্যান্ড’ কমিশনের! লিমিটেশন উঠল, সময়ও বাড়ল—ভোটার তালিকা নিয়ে রাজ্যজুড়ে রাজনৈতিক যুদ্ধ

ভোটের আগে ভোটার তালিকা ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা। ফর্ম-৭ জমা দেওয়ার ক্ষেত্রে থাকা সব ধরনের ‘লিমিটেশন’ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ফলে এবার থেকে একজন ইলেকটর বা কোনও সংগঠন ইচ্ছেমতো সংখ্যায় ফর্ম-৭ জমা দিতে পারবে। পাশাপাশি ফর্ম জমা দেওয়ার সময়সীমাও বাড়িয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। এই ঘোষণার পরেই রাজ্যজুড়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা ও মাঠযুদ্ধ।
আগে নিয়ম ছিল, একসঙ্গে বিপুল সংখ্যক ফর্ম জমা দেওয়া যাবে না এবং বুথ লেভেল এজেন্টরা সর্বোচ্চ ১০টি করে ফর্ম-৭ জমা দিতে পারবেন। আচমকাই সেই নিয়ম বদলে দেওয়ায় প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের ভূমিকা। তৃণমূল কংগ্রেসের সরাসরি অভিযোগ, বিজেপিকে সুবিধা দিতে এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতেই এই সিদ্ধান্ত।
তৃণমূলের দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে বিজেপি তাদের ‘টার্গেট’ পূরণ করতে পারেনি বলেই সময়সীমা বাড়ানো হয়েছে। এর জেরে বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, নির্বাচন কমিশন বাস্তব পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, কেউ একসঙ্গে পাঁচজনের নামে আপত্তি জানালে সংশ্লিষ্ট ইআরও (ERO) প্রতিটি অভিযোগ আলাদাভাবে যাচাই করবেন। বিএলএদেরও আপত্তি জানানোর অধিকার থাকবে। যাঁদের নামে ফর্ম-৭ জমা পড়বে, তাঁদের প্রত্যেককে শুনানিতে ডাকা হবে। অনলাইনে আবেদন করলেও একই নিয়ম কার্যকর হবে বলে কমিশন জানিয়েছে।
মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলি। বিজেপি সূত্রে খবর, প্রতিটি জেলা নেতৃত্বকে ফর্ম-৭ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার থেকেই বিভিন্ন জেলায় বিজেপি নেতারা একযোগে ফর্ম জমা দিতে শুরু করেছেন।
অন্যদিকে, বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায়, সেই আশঙ্কায় তৃণমূলও শুনানি কেন্দ্রগুলিতে পাহারা বসিয়েছে। পূর্ব বর্ধমানে শুক্রবার পর্যন্ত প্রায় ২০০টি আবেদন জমা পড়লেও শনিবার বিজেপি নেতারা কয়েকশো ফর্ম জমা দিতে গেলে তৃণমূল বাধা দেয়। তা নিয়ে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
বর্ধমান শহর তৃণমূল সভাপতি তন্ময় সিংহরায়ের অভিযোগ, “মানুষ শীতে কাঁপতে কাঁপতে ভোটার তালিকায় নাম তুলছে, আর বিজেপি সেই নাম কেটে দিতে চাইছে। কমিশন যদি বিজেপির কথামতো চলে, তাহলে জনরোষ অবশ্যম্ভাবী।” পাল্টা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের দাবি, “ফর্ম-৭ মানেই নাম বাদ নয়। তৃণমূল আতঙ্কে ভুগছে। তালিকায় এখনও বহু অবৈধ ভোটার রয়েছে। তাদের রক্ষা করতেই এই নাটক।”
ফর্ম-৭ ঘিরে কমিশনের এই সিদ্ধান্তে ভোটার তালিকার স্বচ্ছতা বাড়বে, নাকি রাজনৈতিক সংঘাত আরও তীব্র হবে—সেই প্রশ্নেই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু।

Share on Social Media

Related Posts

দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

Share on Social Media

রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
error: Content is protected !!

AdBlock

We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.