চৈত্রে শ্রাবণের ধারা! অকাল বৃষ্টিতে ভিজল তপ্ত বাংলা, কাল থেকেই কি ফিরবে ভ্যাপসা গরম?

নিউজ ডেস্ক: পূর্বাভাস ছিলই, সেই সম্ভাবনাকে সত্যি করেই বৃহস্পতিবার সাতসকাল থেকে প্রবল বৃষ্টিতে ভিজল তপ্ত বাংলা। বসন্তের শেষ বেলায় আকাশ জুড়ে মেঘের ঘনঘটা; কলকাতা থেকে জেলা— সর্বত্রই প্রায় একই ছবি। দিনভর সূর্যের দেখা মেলেনি বললেই চলে। তবে এই ‘মেঘাচ্ছন্ন’ পরিস্থিতির আয়ু খুব বেশিদিন নয় বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল, শুক্রবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ধীরে ধীরে চড়বে তাপমাত্রার পারদ।

হাওয়া অফিস সূত্রে খবর, এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছিল। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাসও ছিল। এদিন সকালে মহানগরের আকাশে ক্ষণিকের জন্য রোদের দেখা মিললেও বেলা বাড়তেই পরিস্থিতি বদলে যায়। আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামে তিলোত্তমায়। ঝোড়ো হাওয়ার প্রভাবে একধাক্কায় পারদ নেমেছে বেশ খানিকটা। এদিন ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৯ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা থমকে গিয়েছে ৩১.০ ডিগ্রিতে। গত ২৪ ঘণ্টায় শহরে গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৫.৪ মিলিমিটার।

হঠাৎ এই অকাল বর্ষণের কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানিয়েছেন একাধিক অনুঘটকের কথা। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণ জলীয় বাষ্পের পাশাপাশি ছত্তিশগড়ের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা বিহার ও উত্তরবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরেও রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই সবক’টি ভৌগোলিক পরিস্থিতির সম্মিলিত ফলেই রাজ্যজুড়ে বজ্রগর্ভ মেঘের সঞ্চার ও এই টানা ঝড়বৃষ্টি। যদিও শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা থাকলেও বিকেলের দিকে ভ্যাপসা গরমের দাপট বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    ভোটের আবহে জেলের অন্দরেও কড়া পাহারা, ‘প্যারোল-ফার্লো’তে স্থগিতাদেশ কমিশনের

    নিউজ ডেস্ক: রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার সংশোধনাগারগুলিতে নজরদারি আরও কয়েক গুণ বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। জেলের চার দেওয়ালের অন্দরে বসে যাতে কোনওভাবেই নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করা…

    Share on Social Media

    ‘অনুপ্রবেশকারীদের মাথাকে জেলে ভরা হবে’, সিউড়ি থেকে তৃণমূলকে চরম হুঁশিয়ারি মোদীর

    নিউজ ডেস্ক: বীরভূমের মাটিতে দাঁড়িয়ে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নজিরবিহীন ভাষায় বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সিউড়ির জনসভা থেকে তিনি সাফ জানান, এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের কেবল চিহ্নিত…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার কলকাতার রাস্তায়! পিচের আকাশছোঁয়া দাম ও আকালে থমকে সংস্কা

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার কলকাতার রাস্তায়! পিচের আকাশছোঁয়া দাম ও আকালে থমকে সংস্কা

    সেরার সেরা চার বিষয়ই তুরুপের তাস, কলেজে ভর্তিতে নয়া নিয়মের পথে কলকাতা বিশ্ববিদ্যালয়

    সেরার সেরা চার বিষয়ই তুরুপের তাস, কলেজে ভর্তিতে নয়া নিয়মের পথে কলকাতা বিশ্ববিদ্যালয়

    ভোটের আবহে জেলের অন্দরেও কড়া পাহারা, ‘প্যারোল-ফার্লো’তে স্থগিতাদেশ কমিশনের

    ভোটের আবহে জেলের অন্দরেও কড়া পাহারা, ‘প্যারোল-ফার্লো’তে স্থগিতাদেশ কমিশনের

    চৈত্রে শ্রাবণের ধারা! অকাল বৃষ্টিতে ভিজল তপ্ত বাংলা, কাল থেকেই কি ফিরবে ভ্যাপসা গরম?

    চৈত্রে শ্রাবণের ধারা! অকাল বৃষ্টিতে ভিজল তপ্ত বাংলা, কাল থেকেই কি ফিরবে ভ্যাপসা গরম?

    ‘অনুপ্রবেশকারীদের মাথাকে জেলে ভরা হবে’, সিউড়ি থেকে তৃণমূলকে চরম হুঁশিয়ারি মোদীর

    ‘অনুপ্রবেশকারীদের মাথাকে জেলে ভরা হবে’, সিউড়ি থেকে তৃণমূলকে চরম হুঁশিয়ারি মোদীর

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.