জোকায় প্রস্তুত এসআইআর ট্রাইবুনাল, ১৯ বিচারপতির সঙ্গ দেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর

নিউজ ডেস্ক: জোকায় এসআইআর (SIR) আপিল ট্রাইবুনালের দপ্তরের কাজ এখন অন্তিম লগ্নে। খুব শীঘ্রই জোকায় স্থিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউটে বসবে এই বিশেষ আদালত। সেখানে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি ভোটারদের বিবেচনাধীন তালিকা সংক্রান্ত অভিযোগের শুনানি করবেন। এই বিশাল কর্মযজ্ঞ সামাল দিতে প্রত্যেক বিচারপতির সঙ্গে থাকবেন চার থেকে পাঁচজন করে কর্মী, যাঁদের প্রধান কাজ হবে নথিপত্র যাচাইয়ে সহায়তা করা। শুক্রবারই এই কর্মীদের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

তদন্ত ও শুনানির এই প্রক্রিয়ায় এক বড় রদবদলের খবর পাওয়া গিয়েছে। ব্যক্তিগত কারণে ট্রাইবুনাল থেকে অব্যাহতি চেয়েছিলেন প্রাক্তন বিচারপতি তপেন সেন। তাঁর জায়গায় দায়িত্ব নিতে চলেছেন কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি তথা বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। জানা গিয়েছে, তপেন বাবু ছাড়াও আরও কয়েকজন প্রাক্তন বিচারপতি এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। চলতি মাসের শুরুতেই কাজ শুরু হওয়ার কথা থাকলেও পরিকাঠামোগত কারণে তা কিছুটা পিছিয়ে যায়। আগামী রবিবার দায়িত্বপ্রাপ্ত বিচারপতিরা জোকায় নবনির্মিত অফিসটি পরিদর্শনে যাবেন। তার পরেই চূড়ান্ত হবে শুনানির দিনক্ষণ।

সুপ্রিম কোর্টের নির্দেশে এই ট্রাইবুনালের কাজের পদ্ধতি ঠিক করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ইতিপূর্বেই তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন। উল্লেখ্য, ভোটার তালিকায় নাম তোলা নিয়ে বিবেচনাধীন তালিকায় ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন মানুষ। তাঁদের মধ্যে যাঁদের নাম চূড়ান্ত তালিকায় ঠাঁই পায়নি, কেবল তাঁরাই এই ট্রাইবুনালে সওয়াল করার বা আবেদন করার সুযোগ পাবেন। দপ্তরের প্রস্তুতি সারা হওয়ার পর এবার দ্রুত অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.