পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের সচিবের নামে ‘ফিশিং মেল’, পুলিশ ও আইএএস কর্তাদের ফাঁদে ফেলার ছক!

নিউজ ডেস্ক: খোদ দপ্তরের প্রধান সচিবের নাম ভাঙিয়ে টাকা হাতানোর অভিনব এক প্রতারণা চক্রের হদিশ মিলল সল্টলেকে। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রধান সচিব ছোটেন ধেনদুপ লামার নামে ভুয়ো ইমেল আইডি খুলে বিভিন্ন দপ্তরের আইএএস (IAS) এবং আইপিএস (IPS) আধিকারিকদের কাছে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। বুধবার এই মর্মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে সংশ্লিষ্ট দপ্তর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতারণার অভিনব কায়দা

তদন্তকারীরা জানতে পেরেছেন, জালিয়াতি চক্রটি প্রধান সচিবের নাম ব্যবহার করে অন্তত দুটি ভুয়ো ইমেল আইডি তৈরি করেছে। সেখান থেকে বিভিন্ন আধিকারিকদের কাছে প্রথমে একটি সাধারণ ইমেল পাঠানো হচ্ছে, যেখানে লেখা থাকছে— ‘আপনি কি আমার আগের চিঠিটি পেয়েছেন?’ যেহেতু ইমেলটি দপ্তরের প্রধান সচিবের নাম থেকে আসছে, তাই অনেকেই কৌতূহলী হয়ে তাতে রিপ্লাই বা উত্তর দিচ্ছেন। আর উত্তর দিলেই শুরু হচ্ছে আসল জালিয়াতি।

‘ইমার্জেন্সি’র অজুহাতে টাকা দাবি

যে সব আধিকারিক ওই মেলের উত্তর দিচ্ছেন, তাঁদের কাছে ফিরতি মেলে বিভিন্ন ‘জরুরি’ কারণ দেখিয়ে মোটা টাকা দাবি করছে প্রতারকরা। মূলত আধিকারিকদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতেই এই ফিশিং (Phishing) মেলের কৌশল নেওয়া হয়েছে বলে মনে করছে সাইবার বিশেষজ্ঞরা। গত কয়েকদিনে অসংখ্য আইএএস এবং আইপিএস আধিকারিকের কাছে এই ধরণের সন্দেহজনক মেল পৌঁছেছে।

সর্তক করলেন প্রধান সচিব

বিষয়টি প্রকাশ্যে আসতেই সর্তক হয়েছেন খোদ প্রধান সচিব ছোটেন ধেনদুপ লামা। তিনি জানান, ‘‘আমাদের দপ্তরের পক্ষ থেকে সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানানো হয়েছে। অনেক সহকর্মী আধিকারিক আমাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। আমি সবাইকে সাফ বলে দিয়েছি যে এগুলি সবই ভুয়ো এবং কেউ যেন কোনও টাকা না পাঠান।’’

বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ডিজিটাল নথি এবং আইপি অ্যাড্রেস খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের নিশানা করে এই ধরণের প্রতারণা চক্রের নেপথ্যে কোনও আন্তর্জাতিক হ্যাকার গোষ্ঠী রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.