জয়নগরে বিষাদের নববর্ষ: ঘাতক গাড়ির ধাক্কায় মৃত দুই যুবক, নাতির শোক সইতে না পেরে প্রাণ হারালেন ঠাকুমাও

নিউজ ডেস্ক: উৎসবের আমেজ নিমেষেই বদলে গেল বিষাদে। নববর্ষের সকালে জয়নগরে পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এল এলাকায়। আর সেই শোকের আবহেই ঘটল আরও এক মর্মান্তিক ঘটনা। একমাত্র নাতির মৃত্যুর খবর সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন তাঁর বৃদ্ধা ঠাকুমাও। বুধবার সকালে জয়নগর থানার ব্যাজরা মলিঘাটি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। মৃত দুই যুবকের নাম বিকি মণ্ডল (২২) এবং সুভাষ মণ্ডল (৩৫)। মৃত বৃদ্ধার নাম মলিনা মণ্ডল (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে একটি অনুষ্ঠান সেরে বুধবার সকালে বাড়ি ফিরছিলেন বিকি ও সুভাষ। ব্যাজরা মলিঘাটি এলাকায় রাস্তার ধারে বাইক দাঁড় করিয়ে তাঁরা যখন কথা বলছিলেন, ঠিক তখনই জয়নগরের দিক থেকে আসা একটি দ্রুতগামী সবজিবোঝাই গাড়ি তাঁদের সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে দুই যুবকই রাস্তা থেকে দূরে ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করে জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

মর্মান্তিক এই পরিণতির খবর বিকির বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন পরিজনরা। প্রত্যক্ষদর্শীরা জানান, একমাত্র নাতির অকালপ্রয়াণের সংবাদ কিছুতেই মেনে নিতে পারছিলেন না তাঁর বৃদ্ধা ঠাকুমা মলিনা দেবী। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং বাড়িতেই তাঁর মৃত্যু হয়। এক লহমায় তিন-তিনটি প্রাণ চলে যাওয়ায় গোটা গ্রাম স্তব্ধ। স্থানীয়দের আক্ষেপ, সুভাষের বাবা মাস কয়েক আগেই শখ করে ছেলেকে বাইকটি কিনে দিয়েছিলেন। সেই শখের বাইকই যে শেষ পর্যন্ত প্রাণ কাড়বে, তা কেউ কল্পনাও করতে পারেনি।

দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। জয়নগর থানার পুলিশ ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘাতক গাড়ি ও চালকের খোঁজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তল্লাশি শুরু করেছে পুলিশ। উৎসবের দিনে এই মর্মান্তিক পরিণতির সাক্ষী হয়ে জয়নগরের আকাশে এখন শুধুই বিষাদের সুর।

Share on Social Media
  • Related Posts

    জনবসতিপূর্ণ এলাকায় ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন, বারুইপুরে জখম ২ দমকলকর্মী

    নিউজ ডেস্ক: বারুইপুরের অত্যন্ত জনবসতিপূর্ণ এলাকায় একটি ব্যাটারি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে চরম আতঙ্ক ছড়াল। সোমবার রাতে বারুইপুরের কৃষ্ণা সিনেমা সংলগ্ন একটি গলিতে এই ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে দুই…

    Share on Social Media

    মিসড কলে প্রেম, তারপরই নৃশংস পরিণতি! বারুইপুরে বস্তাবন্দি তরুণীর খুনের কিনারা করল পুলিশ

    নিউজ ডেস্ক: মিসড কলের সূত্রে দানা বাঁধা প্রেমের যে এমন বীভৎস পরিণতি হবে, তা কল্পনাও করতে পারেননি রায়দিঘির তরুণী রেকসোনা খাতুন। গত মঙ্গলবার সকালে বারুইপুরের কল্যাণপুরের ধোপাগাছি এলাকার একটি পুকুরে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের মুখে রাস্তা-নিকাশি নিয়ে ক্ষোভ, সোনারপুরে অবরোধ বাসিন্দাদের, লড়াইয়ে নামল বিরোধীরাও

    ভোটের মুখে রাস্তা-নিকাশি নিয়ে ক্ষোভ, সোনারপুরে অবরোধ বাসিন্দাদের, লড়াইয়ে নামল বিরোধীরাও

    ভোটের দিন এলাকা ছাড়ায় নিষেধাজ্ঞা প্রার্থীদের, দাগি অপরাধীদের বাগে আনতে এবার সরাসরি ডিজি-কে চিঠি কমিশনের

    ভোটের দিন এলাকা ছাড়ায় নিষেধাজ্ঞা প্রার্থীদের, দাগি অপরাধীদের বাগে আনতে এবার সরাসরি ডিজি-কে চিঠি কমিশনের

    প্রথম দফার ভোটের আগেই সিজিও-তে নুসরত, সঙ্গী যশ, ফ্ল্যাট প্রতারণা মামলায় হাজিরা দিলেন প্রাক্তন সাংসদ

    প্রথম দফার ভোটের আগেই সিজিও-তে নুসরত, সঙ্গী যশ, ফ্ল্যাট প্রতারণা মামলায় হাজিরা দিলেন প্রাক্তন সাংসদ

    বাংলার ভোট দেখতে রাজ্যে আন্তর্জাতিক প্রতিনিধি দল, ইভিএম-এর খুঁটিনাটি বুঝে নিলেন বিদেশি অতিথিরা

    বাংলার ভোট দেখতে রাজ্যে আন্তর্জাতিক প্রতিনিধি দল, ইভিএম-এর খুঁটিনাটি বুঝে নিলেন বিদেশি অতিথিরা

    মুর্শিদাবাদে পুলিশের বড় সাফল্য, তৃণমূলের পতাকা ঢাকা গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ মদ

    মুর্শিদাবাদে পুলিশের বড় সাফল্য, তৃণমূলের পতাকা ঢাকা গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ মদ

    সুপ্রিম নির্দেশে শেষ মুহূর্তে ভাগ্যবদল, ট্রাইব্যুনালের তালিকায় নাম ফিরল বহু ভোটারের

    সুপ্রিম নির্দেশে শেষ মুহূর্তে ভাগ্যবদল, ট্রাইব্যুনালের তালিকায় নাম ফিরল বহু ভোটারের
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.