মদ্যপ তরুণীর গলায় ছুরি ধরে লুটতরাজ, কলকাতায় ধৃত দুই ক্যাবচালক ভাই

নিউজ ডেস্ক: তিলোত্তমায় ফের মধ্যরাতের নিরাপত্তাহীনতার ছবি। ক্লাব থেকে ফেরার পথে মদ্যপ তরুণী যাত্রীর অসহায়তার সুযোগ নিয়ে সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগে দুই ক্যাবচালককে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দারা। ধৃতরা সম্পর্কে দুই ভাই। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র জানিয়েছেন, অভিযুক্তদের নাম পাপ্পু যাদব (৩৭) এবং বিহারী যাদব (২৭)। তারা কলকাতার ট্যাংরা থানা এলাকার বাসিন্দা।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত ১৫ এপ্রিল গভীর রাতে। আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার এক তরুণী হো চি মিন সরণির একটি অভিজাত ক্লাবে পার্টি সেরে রাত আড়াইটে নাগাদ বাড়ি ফেরার জন্য ক্যাব ধরেন। অভিযোগ, ওই তরুণী মদ্যপ অবস্থায় থাকায় গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই সংজ্ঞা হারান। এই সুযোগে ক্যাবচালক ও তার ভাই গাড়িটিকে অন্য একটি নির্জন রাস্তার দিকে ঘুরিয়ে দেয়। সেখানে গাড়ি থামিয়ে তরুণীর গলায় ধারালো ছুরি ধরে তাঁর কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা, সোনার হার, লকেট, দুটি মোবাইল ফোন এবং একটি সোনার নেকলেস কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।

লুটতরাজ চালানোর পর রাত সাড়ে ৩টে নাগাদ ওই তরুণীকে কলেজ স্ট্রিট এলাকায় নামিয়ে দিয়ে চম্পট দেয় তারা। পরদিন সংজ্ঞা ফেরার পর ওই তরুণী শেক্সপিয়র সরণি থানায় অজ্ঞাতপরিচয় ক্যাবচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। ঘটনার গুরুত্ব বিচার করে স্থানীয় থানার পাশাপাশি তদন্তে নামে লালবাজারের ডাকাতি দমন শাখার গোয়েন্দারা। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য খতিয়ে দেখে শনিবার সকালে বাবুঘাট এলাকা থেকে অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করা হয়। অপরাধে ব্যবহৃত দুটি ক্যাব ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে লুটে নেওয়া সোনা ও নগদ টাকা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ধৃতদের জেরা করে সেই সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছে লালবাজার।

Share on Social Media
  • Related Posts

    সরশুনায় নৃশংস হত্যাকাণ্ড: বাড়ির পিছনে উদ্ধার ভাড়াটিয়ার গলা কাটা দেহ, নেপথ্যে কি কোনও পরিচিত?

    নিউজ ডেস্ক: রাতের অন্ধকারে সরশুনার বাগপোতায় ঘটে গেল এক হাড়হিম করা হত্যাকাণ্ড। নিজের ভাড়া করা বাড়ির পিছনের ফাঁকা জমি থেকে উদ্ধার হল এক রাজমিস্ত্রির রক্তাক্ত দেহ। অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে ধারালো…

    Share on Social Media

    শহরের কত হোটেলের লাইসেন্স নেই? লালবাজারের কাছে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট, কড়া পদক্ষেপের পথে পুলিশ

    নিউজ ডেস্ক: মহানগরীর হোটেল ও গেস্ট হাউসগুলির নিরাপত্তা এবং বৈধতা নিয়ে এ বার নজিরবিহীনভাবে কঠোর হতে চলেছে লালবাজার। কলকাতার কোন কোন হোটেল বা গেস্ট হাউসের পুলিশি লাইসেন্স নেই কিংবা কার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বুথের নিরাপত্তায় নজিরবিহীন দাওয়াই, পোলিং স্টেশনের চারপাশে ‘লক্ষ্মণরেখা’ টানছে কমিশন

    বুথের নিরাপত্তায় নজিরবিহীন দাওয়াই, পোলিং স্টেশনের চারপাশে ‘লক্ষ্মণরেখা’ টানছে কমিশন

    অনিশার পর জয়শীর্ষ, সিবিএসই দশমে ৫০০-য় ৫০০ পেয়ে নজির বিডিএম ইন্টারন্যাশনালের ছাত্রের

    অনিশার পর জয়শীর্ষ, সিবিএসই দশমে ৫০০-য় ৫০০ পেয়ে নজির বিডিএম ইন্টারন্যাশনালের ছাত্রের

    সরশুনায় নৃশংস হত্যাকাণ্ড: বাড়ির পিছনে উদ্ধার ভাড়াটিয়ার গলা কাটা দেহ, নেপথ্যে কি কোনও পরিচিত?

    সরশুনায় নৃশংস হত্যাকাণ্ড: বাড়ির পিছনে উদ্ধার ভাড়াটিয়ার গলা কাটা দেহ, নেপথ্যে কি কোনও পরিচিত?

    শহরের কত হোটেলের লাইসেন্স নেই? লালবাজারের কাছে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট, কড়া পদক্ষেপের পথে পুলিশ

    শহরের কত হোটেলের লাইসেন্স নেই? লালবাজারের কাছে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট, কড়া পদক্ষেপের পথে পুলিশ

    দাম্পত্য কলহের মর্মান্তিক পরিণতি পাথরপ্রতিমায়, স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে ধৃত পরিযায়ী শ্রমিক স্বামী

    দাম্পত্য কলহের মর্মান্তিক পরিণতি পাথরপ্রতিমায়, স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে ধৃত পরিযায়ী শ্রমিক স্বামী

    দোরগোড়ায় ভোটবাক্স, অশীতিপরদের উৎসাহে দক্ষিণ ২৪ পরগনায় শুরু গণতন্ত্রের উৎসব

    দোরগোড়ায় ভোটবাক্স, অশীতিপরদের উৎসাহে দক্ষিণ ২৪ পরগনায় শুরু গণতন্ত্রের উৎসব
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.