বেসরকারি হাসপাতালের শৌচালয়ে লুকানো মোবাইল! হাতেনাতে ধরা পড়ল সাফাইকর্মীর ‘কীর্তি’, তোলপাড় রুবি

নিউজ ডেস্ক: শহরের এক নামী বেসরকারি হাসপাতালের মহিলা শৌচালয় থেকে উদ্ধার হল লুকানো মোবাইল ফোন। ফল্স সিলিংয়ের ফাঁক দিয়ে চলছিল গোপন ভিডিয়ো রেকর্ডিং। কলকাতার ইএম বাইপাস সংলগ্ন রুবি জেনারেল হাসপাতালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হাসপাতালেরই এক সাফাইকর্মীকে গ্রেফতার করেছে। ধৃতের নাম সঞ্জয় জানা। হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে এই নজিরবিহীন ঘটনা।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সন্ধ্যায় মধ্যমগ্রামের এক তরুণী তাঁর মাকে চিকিৎসার জন্য ওই হাসপাতালের ওপিডিতে নিয়ে আসেন। ডাক্তার দেখানোর আগে তিনি শৌচালয়ে গেলে বিষয়টি তাঁর নজরে আসে। তিনি লক্ষ্য করেন, শৌচালয়ের ফল্স সিলিংয়ের একটি ছোট ফাঁক দিয়ে একটি কালো রঙের মোবাইল ফোনের অংশ দেখা যাচ্ছে। সন্দেহ হওয়ায় তিনি চিৎকার শুরু করেন এবং তৎক্ষণাৎ হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কর্তৃপক্ষের নির্দেশে সিলিংয়ের ওপর থেকে মোবাইলটি নামিয়ে আনা হলে দেখা যায়, সেটিতে ভিডিয়ো রেকর্ডিং ‘অন’ রয়েছে।

ভিডিয়ো রেকর্ডিং চালু থাকায় মোবাইলের ‘লক’ খোলাই ছিল। ফোনের গ্যালারি এবং বিভিন্ন ছবি পরীক্ষা করতেই স্পষ্ট হয়ে যায় যে ফোনটি হাসপাতালের সাফাইকর্মী সঞ্জয় জানার। অভিযোগ পাওয়ার পরেই হাসপাতাল কর্তৃপক্ষ এবং ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত সাফাইকর্মীকে গ্রেফতার করেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই সাফাইকর্মী এমন কাজ করে আসছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতের মোবাইলটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হাসপাতালের মতো সুরক্ষিত স্থানে এমন নক্কোরজনক ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ।

Share on Social Media
  • Related Posts

    সল্টলেকের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াকে নৃশংস ‘নির্যাতন’, সিগারেটের ছ্যাঁকা দিয়ে তোলাবাজির অভিযোগ; ধৃত ১

    নিউজ ডেস্ক: সল্টলেকের এক নামী বেসরকারি বিশ্ববিদ্যালয় চত্বরে এক ছাত্রকে শারীরিক নিগ্রহ, সিগারেটের ছ্যাঁকা দেওয়া এবং প্রাণনাশের হুমকি দিয়ে টাকা আদায়ের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত ছাত্র এবং অভিযুক্তরা— সকলেই…

    Share on Social Media

    ভোটের আগে নিউ টাউনে আধার-বিপত্তি, খালের ধারে বস্তাবন্দি পরিচয়পত্র উদ্ধারে তীব্র চাঞ্চল্য

    নিউজ ডেস্ক: রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনের ঠিক ১০ দিন আগে রাজারহাট-নিউ টাউন এলাকায় বিপুল পরিমাণ আধার কার্ড উদ্ধারের ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গেল। রবিবার সকালে নিউ টাউনের সুলংগুড়ি দক্ষিণপাড়া এলাকার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী! ২০ বছরের দাম্পত্য কলহের রক্তক্ষয়ী পরিণতি বড়ঞায়

    বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী! ২০ বছরের দাম্পত্য কলহের রক্তক্ষয়ী পরিণতি বড়ঞায়

    ভোটের আগে আমজনতার ভয় কাটাতে ‘ডেডলাইন’, রোজ এলাকায় গিয়ে ছবি আপলোডের নির্দেশ নবান্নের

    ভোটের আগে আমজনতার ভয় কাটাতে ‘ডেডলাইন’, রোজ এলাকায় গিয়ে ছবি আপলোডের নির্দেশ নবান্নের

    শুধু চুনোপুঁটি নয়, এ বার নজরে ‘রাঘববোয়াল’! অপরাধীদের ‘মাথা’ ধরতে থানাগুলিকে চরমসীমা কমিশনের

    শুধু চুনোপুঁটি নয়, এ বার নজরে ‘রাঘববোয়াল’! অপরাধীদের ‘মাথা’ ধরতে থানাগুলিকে চরমসীমা কমিশনের

    ভোটের ময়দানে নিরক্ষর থেকে ডক্টরেট: প্রথম দফার প্রার্থীদের পড়াশোনার বহর দেখে তাজ্জব নজরদারি সংস্থা

    ভোটের ময়দানে নিরক্ষর থেকে ডক্টরেট: প্রথম দফার প্রার্থীদের পড়াশোনার বহর দেখে তাজ্জব নজরদারি সংস্থা

    ভোট না দিলে পাছে ‘সমস্যা’ হয়! চব্বিশের উত্তাপে উত্তরবঙ্গগামী বাসের টিকিটে হাহাকার ধর্মতলায়

    ভোট না দিলে পাছে ‘সমস্যা’ হয়! চব্বিশের উত্তাপে উত্তরবঙ্গগামী বাসের টিকিটে হাহাকার ধর্মতলায়

    বুথে কি রাজনৈতিক ‘দাদাগিরি’? উধাও এজেন্টদের খুঁজতে এ বার বাড়ি যাবে কেন্দ্রীয় বাহিনী

    বুথে কি রাজনৈতিক ‘দাদাগিরি’? উধাও এজেন্টদের খুঁজতে এ বার বাড়ি যাবে কেন্দ্রীয় বাহিনী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.