প্যানেলে ‘নিলম্বিত’ বিরূপাক্ষের নাম! বিতর্কে শিক্ষক-চিকিৎসক নিয়োগ, স্থগিত তালিকা

আরজি কর আন্দোলনের সময় বর্ধমান মেডিক্যাল কলেজে ‘দাদাগিরি’র অভিযোগে বিতর্কিত হয়ে ওঠা সিনিয়র রেসিডেন্ট বিরূপাক্ষ বিশ্বাসকে ঘিরে ফের প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য দফতর। রাজ্য হেল্‌থ রিক্রুটমেন্ট বোর্ডের (এইচআরবি) প্রকাশিত শিক্ষক-চিকিৎসক নিয়োগের প্যানেল তালিকায় তাঁর নাম উঠে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। পরিস্থিতি সামাল দিতে আপাতত ওই প্যানেল তালিকার উপর স্থগিতাদেশ জারি করল স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, প্রকাশিত প্যানেল তালিকাটি সঠিক নয়। সেই কারণেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তালিকাটি কার্যকর করা হচ্ছে না। উল্লেখ্য, আরজি কর আন্দোলনের সময়ে বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। সেই সময় তাঁকে প্রথমে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে কাজে যোগ দেওয়ার জন্য রিলিজ় অর্ডার দেওয়া হলেও পরে তাঁকে নিলম্বিত করে স্বাস্থ্য দফতর।

তবে প্রশ্ন উঠছে, নিলম্বিত অবস্থায় থাকা সত্ত্বেও কী ভাবে বিরূপাক্ষের নাম নিয়োগের প্যানেল তালিকায় জায়গা পেল? তাঁর সাসপেনশন কি তুলে নেওয়া হয়েছে? যদি তা হয়ে থাকে, তবে তার কোনও সরকারি বিজ্ঞপ্তি কেন প্রকাশ্যে এল না—এই প্রশ্নগুলির উত্তর এখনও মেলেনি।

বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি দেয় অ্যাসোসিয়েশন অফ হেল্‌থ সার্ভিস ডক্টরস। সংগঠনের সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, “যাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল এবং যাঁকে নিলম্বিত করা হয়েছিল, তাঁর নাম কী ভাবে নিয়োগ প্যানেলে এল?” দ্রুত স্বাস্থ্য দফতরের হস্তক্ষেপের দাবিও জানানো হয়।

সব মিলিয়ে, শিক্ষক-চিকিৎসক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল রাজ্যে।

Share on Social Media

Related Posts

উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

নিউজ ডেস্ক: রোদ-ঝলমলে সোমবার দেখে যাঁরা ভেবেছিলেন দুর্যোগ কেটে গিয়েছে, তাঁদের জন্য দুঃসংবাদ শোনাল আলিপুর আবহাওয়া দফতর। চৈত্র মাস পড়লেও পিছু ছাড়ছে না অকাল বৃষ্টি। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া ফলায়…

Share on Social Media

ভোটপর্বে কড়াকড়ি! শুক্রবারের মধ্যে সমস্ত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ কমিশনের

নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আগামী ২৭ মার্চ, শুক্রবারের মধ্যে রাজ্যের সমস্ত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র নিকটবর্তী থানায় জমা করার নির্দেশ দেওয়া…

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বর্ষার আগেই সতর্ক পাহাড়িয়া রেল! টয়ট্রেনের পথ সুরক্ষিত রাখতে শুরু ‘প্রি-মনসুন ড্রাইভ’

বর্ষার আগেই সতর্ক পাহাড়িয়া রেল! টয়ট্রেনের পথ সুরক্ষিত রাখতে শুরু ‘প্রি-মনসুন ড্রাইভ’

বুনো শুয়োরের হামলা থেকে শিশুকে বাঁচাল ‘ভুলি’, নাড়িভুঁড়ি বেরিয়েও লড়াকু মেজাজে এলাকার ‘মেগাস্টার’

বুনো শুয়োরের হামলা থেকে শিশুকে বাঁচাল ‘ভুলি’, নাড়িভুঁড়ি বেরিয়েও লড়াকু মেজাজে এলাকার ‘মেগাস্টার’

“বাবা বিজেপি, মেয়ে কেন যুবসাথীর টাকা পাবে?”— হরিণঘাটায় কিশোরীকে ‘হুমকি’ ও বাবাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে

“বাবা বিজেপি, মেয়ে কেন যুবসাথীর টাকা পাবে?”— হরিণঘাটায় কিশোরীকে ‘হুমকি’ ও বাবাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে

শিক্ষক-সংকট ও লাইব্রেরিয়ানের ‘মারধর’, বোলপুর শৈলবালা স্কুলে তুলকালাম! অভিযুক্তকে গণধোলাই অভিভাবকদের

শিক্ষক-সংকট ও লাইব্রেরিয়ানের ‘মারধর’, বোলপুর শৈলবালা স্কুলে তুলকালাম! অভিযুক্তকে গণধোলাই অভিভাবকদের

উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী

সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী
error: Content is protected !!

AdBlock

We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.